Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যবহৃত গাড়ি কেনার সময় যেসব সতর্কতা জরুরি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 December 2021
ব্যবহৃত গাড়ি কেনার সময় যেসব সতর্কতা জরুরি
Share on FacebookShare on Twitter

সময় বাঁচাতে এবং শখ পূরণের জন্য বেশিরভাগ মানুষ গাড়ি ক্রয়ের পরিকল্পনা করেন। কারণ গাড়ি কেনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ। শুরুতেই ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে না পারলে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলতে পারেন। পুরনো গাড়ি কেনা বরং অনেক বেশি জটিল প্রক্রিয়া কারন আপনাকে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে যদি আপনি বড় কোন লোকসানের মুখোমুখি না হতে চান।

ব্যবহৃত গাড়ি ক্রয় করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। কেনার আগে গাড়ির সম্পূর্ণ ডেটা সঠিকভাবে পরীক্ষা করা খুবই জরুরি। ব্যবহৃত গাড়ি গাড়ির প্রতি ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে বেশিরভাগ অটোমোবাইল কোম্পানি ব্যবহৃত গাড়ির শোরুমও খুলেছে। ব্যবহৃত গাড়ি গাড়ি কেনার আগে শুধু টেস্ট ড্রাইভই যথেষ্ট নয়। আসুন জেনে নেওয়া যাক ব্যবহৃত গাড়ি কেনার সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত

লম্বা টেস্ট ড্রাইভ

ব্যবহৃত গাড়ি গাড়ি কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যখন টেস্ট ড্রাইভ নিচ্ছেন তখন সেটা যেন কম দূরত্বের না হয়। টেস্ট ড্রাইভ কমপক্ষে ৩০ কিমি হতে হবে। গাড়ির সঠিক অবস্থা জানতে এতটা দূরত্বের একটি টেস্ট ড্রাইভ খুবই গুরুত্বপূর্ণ।

গাড়ির তাপমাত্রা পরীক্ষা করুন

টেস্ট ড্রাইভ নেওয়ার আগে গাড়ির তাপমাত্রা পরীক্ষা করা খুবই জরুরি। টেম্পারেচার চেক করতে গাড়ির বনেটে হাত রাখুন, জানা যাবে আপনার আগে কেউ গাড়ি চালিয়েছে কি না। গাড়ির তাপমাত্রা স্বাভাবিক থাকলেই টেস্ট ড্রাইভ নিন। এটি গুরুত্বপূর্ণ, কারণ কেউ যদি আপনার আগে গাড়িটির টেস্ট ড্রাইভ করে থাকে তবে আপনি তার তাপমাত্রা সম্পর্কে জানতে পারবেন না। অর্থাৎ গাড়ি কতক্ষণে গরম হচ্ছে সেটা জানতে সমস্যা হবে।

গাড়ি থেকে আসা সব শব্দ মনোযোগ দিয়ে শুনুন

গাড়ি থেকে আসা শব্দ পরীক্ষা করে আপনি সহজেই গাড়ির অবস্থা সম্পর্কে জানতে পারবেন। সেই জন্য গাড়ি স্টার্ট করে কিছুক্ষণ নিউট্রালে রাখুন। এর পর গাড়ির ভিতরে বসে শব্দ এবং কম্পনের দিকে মনোযোগ দিন। এক্সিলারেটরে চাপ দেওয়ার সময়, জানালা খোলা এবং বন্ধ করার সময় যে কোনও শব্দ শুনুন। আপনি যদি কোনও ধরণের অতিরিক্ত শব্দ বা কম্পন অনুভব করেন, তা হলে গাড়ির ডিলারকে জানান।

ইমার্জেন্সি ব্রেক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ

গাড়ির ইমার্জেন্সি ব্রেক টেস্টিং নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য টেস্ট ড্রাইভ করার সময় খালি মাঠে যেতে হবে। আপনি গাড়িতে কিছুটা গতি তুলে ইমার্জেন্সি ব্রেক চেপে পরীক্ষা করতে পারেন। অবশ্যই হ্যান্ড ব্রেক পরীক্ষা করুন। হ্যান্ডব্রেক ঢাল বা চড়াই রাস্তায় ভালভাবে পরীক্ষা করা যেতে পারে।

ভালো এবং খারাপ রাস্তায় টেস্ট ড্রাইভ

খারাপ এবং ভালো, দুই ধরনের রাস্তায় টেস্ট ড্রাইভ করা উচিত। এতে আপনি গাড়ির বিভিন্ন শব্দের পাশাপাশি বডির অবস্থাও জানতে পারবেন। গাড়ির সাসপেনশন, টর্ক, পাওয়ার এবং পিকআপের মতো জিনিসগুলি পরীক্ষা করতে পারবেন। ইঞ্জিন থেকে আসা শব্দ, হিটিং, গিয়ার বক্স এবং গিয়ার রেসপন্সের সঠিক অবস্থা জানতে পারা যাবে।

গাড়ির ধোঁয়া পরীক্ষা করতে ভুলবেন না

গাড়ির সাইলেন্সার থেকে ধোঁয়া বের হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখুন। সাইলেন্সার থেকে কালো বা নীল ধোঁয়া বেরোলে ইঞ্জিনে সমস্যা হতে পারে। ইঞ্জিনে অয়েল লিক হওয়ার সমস্যার কারণেও ধোঁয়া কালো বা নীল হয়ে যেতে পারে। টেস্ট ড্রাইভের সময় অভিজ্ঞ মেকানিক সঙ্গে রাখা ভাল।

কীভাবে স্টিয়ারিং চেক করবেন

টেস্ট ড্রাইভের সময় স্টিয়ারিং চেক করা আবশ্যক। যদি স্টিয়ারিংয়ে ভাইব্রেশন থাকে গাড়িতে সমস্যা থাকতে পারে। স্টিয়ারিংয়ে সমস্যা থাকলে গাড়ি ডান বা বাঁ দিকে টানবে।

বৈদ্যুতিক অংশগুলো পরীক্ষা করতে ভুলবেন না

উইন্ডো আপ-ডাউন সুইচ, মিউজিক সিস্টেম, মিরর ফোল্ডিং সুইচ, ওয়াইপার, হর্ন কয়েকবার চেক করুন। এছাড়াও টেস্ট ড্রাইভিং করার সময় সুইচ, বোতাম, ব্রেক, ক্লাচ, গিয়ার, এক্সিলারেটর কয়েকবার চেক করে নেওয়া ভাল।

ঋণ নেওয়া

পুরনো গাড়ি কেনার ক্ষেত্রেও ঋণ মিলবে তবে সেক্ষেত্রে সাধারণত বেশি সুদ দিতে হয়৷ এজন্য ঋণ পরিশোধের মেয়াদকাল কম রাখার কথা ভাবা উচিত৷ তাছাড়া দেখে নেবেন ওই গাড়ির জন্য আগের মালিক যে ঋণ নিয়েছিল তা পুরোপুরি শোধ করে দিয়েছে কি না৷

গাড়ি সংক্রান্ত কাগজপত্র৷ ঠিকমতো মালিকানা পেতে কেনার সঙ্গে সঙ্গেই গাড়ির নথিপত্র নিজের নামে করুন। যাবতীয় আইনি প্রক্রিয়াও একবারে সারুন।তবে তার আগে দেখে নিন গাড়ির নামে পূর্বোক্ত কোনও অভিযোগ আছে কিনা।। কতবার ফাইন দিতে হয়েছে, কোনও ফাইন বা ট্যাক্স বাকি আছে কিনা সেটাও জেনে নিন। গাড়ি কেনার পর নিজের নামে ইনসিওরেন্সের কাগজ বদলে নিন। কোথাকার গাড়ি, কোন শো রুম থেকে নেওয়া এই সব অরিজিনাল কাগজ দেখে তবেই কিনবেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক ফোনে পাঁচ ক্যামেরা, তাও ১০৮ মেগাপিক্সেল!
নির্বাচিত

এক ফোনে পাঁচ ক্যামেরা, তাও ১০৮ মেগাপিক্সেল!

হারমনিওএস সম্প্রসারণের পরিকল্পনা হুয়াওয়ের
নির্বাচিত

হারমনিওএস সম্প্রসারণের পরিকল্পনা হুয়াওয়ের

বাজার কাঁপাতে আসছে নকিয়ার নতুন স্মার্টফোন
নির্বাচিত

বাজার কাঁপাতে আসছে নকিয়ার নতুন স্মার্টফোন

২০২০ সালের দ্বিতীয়ার্ধে আসছে হুয়াওয়ে মেট এক্সের পরবর্তী সংস্করণ
নির্বাচিত

২০২০ সালের দ্বিতীয়ার্ধে আসছে হুয়াওয়ে মেট এক্সের পরবর্তী সংস্করণ

দেশে অনারের ন্যাশনাল ডিস্টিবিউটর ‘এমএইচ টেকনোলজি লিমিটেড”
নির্বাচিত

দেশে অনারের ন্যাশনাল ডিস্টিবিউটর ‘এমএইচ টেকনোলজি লিমিটেড”

এবার নেক্সজি এন১০ স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন
নির্বাচিত

এবার নেক্সজি এন১০ স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 December 2021

ব্যবহৃত গাড়ি কেনার সময় যেসব সতর্কতা জরুরি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix