Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেসলার ৫৭০ কোটি ডলারের শেয়ার কাকে দান করলেন ইলন মাস্ক?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
চীনে স্টারলিংকের সেবা দেবে না টেসলা
Share on FacebookShare on Twitter

ইলেকট্রিক গাড়িনির্মাতা টেসলার ৫০ লাখের বেশি শেয়ার দান করেছেন এর প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক, যার বাজারমূল্য প্রায় ৫৭০ কোটি মার্কিন ডলার। অজ্ঞাত একটি দাতব্য সংস্থা বা ব্যক্তির কাছে এসব শেয়ার হস্তান্তর করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, এর সঙ্গে গত নভেম্বরে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে মাস্কের টুইটযুদ্ধের যোগসাজশ থাকতে পারে।

সিএনএনের খবর অনুসারে, গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সিউকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথিপত্রে টেসলার ৫০ লাখ ৪৪ হাজার শেয়ার দান করার বিষয়টি সামনে আসে। এসব শেয়ার গত বছরের ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে দান করা হয়েছিল। তবে সেগুলো কে বা কারা পেয়েছেন, তার উল্লেখ নেই ওই নথিতে।

যে সময় শেয়ারগুলো দান করা হয়েছিল, তখন টেসলার শেয়ারের দর ছিল এক হাজার ডলারের ওপর। ওই সময় এর সর্বোচ্চ ও সর্বনিম্ন দরের গড় হিসাবে ইলন মাস্ক প্রায় ৫৭০ কোটি ডলারের শেয়ার দান করেছেন দেখা যায়।

এই দানের ফলে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দাতার স্বীকৃতি পাচ্ছেন টেসলা সিইও। যৌথভাবে ১ হাজার ৫০০ কোটি ডলার দান করে এ তালিকায় তার ওপরে রয়েছেন শুধু বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

এসব শেয়ার কাকে দান করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টেসলা কর্তৃপক্ষ। মাস্কের কাছ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি।

গত বছরের অক্টোবরে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিজলে দাবি করেছিলেন, ইলন মাস্ক ও অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মতো ধনকুবেররা সম্পদের সামান্য অংশ দান করলেই বিশ্বের ক্ষুধা সমস্যা পুরোপুরি নিরসন সম্ভব।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডব্লিউএফপি প্রধান বলেছিলেন, বিশ্বজুড়ে খাদ্যসংকটে ভোগা ৪ কোটি ২০ লাখ মানুষের জন্য ৬০০ কোটি ডলার প্রয়োজন। ইলন মাস্ক ও জেফ বেজোসের একবারের দানই এসব মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে।

এ খবর নজরে পড়ার পর সেই দাবির সত্যতা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন টেসলা প্রধান। ইলন মাস্ক এক টুইটে বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি যদি স্বচ্ছ ও খোলামেলা হিসাবের মাধ্যমে কীভাবে ৬০০ কোটি ডলারে বিশ্বের ক্ষুধা সমস্যা মেটাবে তা ব্যাখ্যা করতে পারে, তাহলে আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করে দেবো। আপনারা ব্যাখ্যা দেন।

পরে সত্যি সত্যি ইলন মাস্ককে বিষয়টির ব্যাখ্যা দেন ডব্লিউএফপির প্রধান। জাতিসংঘের খাদ্য কর্মসূচির পরিচালক এ সম্পর্কিত এক হাজার শব্দের একটি বিবরণীর লিংক টুইটারে শেয়ার করেন।

উল্লেখ্য, ইলন মাস্কের চ্যালেঞ্জ জানানো ও ডেভিড বিজলের ব্যাখ্যা দেওয়ার ঘটনাগুলো ঘটেছিল নভেম্বরের ১ থেকে ১৯ তারিখের মধ্যে। আর টেসলার শেয়ার দান করার ঘটনাও ঘটেছে ঠিক তার পরপরই। অর্থের পরিমাণও প্রায় কাছাকাছি। এ কারণে অনেকে ধারণা করছেন, হয়তো ডব্লিউএফপি’কেই ৫৭০ কোটি ডলারের শেয়ার দান করেছেন ইলন মাস্ক।

এ বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির কোনো মন্তব্য জানা যায়নি।

Tags: টেসলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ম্যাকবুক কিনে পেলেন ভাঙা ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ম্যাকবুক কিনে পেলেন ভাঙা ল্যাপটপ

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ

ঝুঁকিপূর্ণ ভিপিএন ব্যবহার না করার আহ্বান পলকের
নির্বাচিত

ঝুঁকিপূর্ণ ভিপিএন ব্যবহার না করার আহ্বান পলকের

যে দেশে ১৭০ লাখ মানুষের ২ কোটি সাইকেল
অটোমোবাইল

যে দেশে ১৭০ লাখ মানুষের ২ কোটি সাইকেল

বছরে তিনশ কোটি টাকার রাজস্ববঞ্চিত সরকার
প্রযুক্তি সংবাদ

বছরে তিনশ কোটি টাকার রাজস্ববঞ্চিত সরকার

বাইকে টেলিস্কোপিক সাইড স্যান্ড আনছে হোন্ডা
অটোমোবাইল

বাইকে টেলিস্কোপিক সাইড স্যান্ড আনছে হোন্ডা

Load More

ট্রেন্ডিং টপিক

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix