Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বছরে তিনশ কোটি টাকার রাজস্ববঞ্চিত সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 26 November 2020
বছরে তিনশ কোটি টাকার রাজস্ববঞ্চিত সরকার
Share on FacebookShare on Twitter

ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ তথ্যপ্রযুক্তির বৈশ্বিক সব প্রতিষ্ঠান মোটা অঙ্কের ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশে। এ খাত থেকে সরকার বছরে প্রায় ৩০০ কোটি টাকা বঞ্চিত হচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনায় দেশের সংশ্নিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা বারবার তাগিদ দিলেও ধরা দিচ্ছে না ভার্চুয়াল দুনিয়ার এসব প্রতিষ্ঠান।

দেশে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির প্রেক্ষাপটে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের হারও বাড়ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস (বেসিস) এবং বিজ্ঞাপন সংস্থাগুলোর মতে, দেশীয় কোম্পানিগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য ও সেবার বিজ্ঞাপনে বছরে দুই হাজার কোটি টাকারও বেশি ব্যয় করছে। এসব বিজ্ঞাপন মূলত যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ভিত্তিক কোম্পানি ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ আরও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচারিত হচ্ছে। এ ছাড়া ডোমেইন, হোস্টিং ও সার্ভার বিক্রি থেকেও অ্যামাজন, গোড্যাডিসহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি প্রতিবছর বড় অঙ্কের অর্থ আয় করছে। এই আয়ের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও উৎসে করসহ এসব প্রতিষ্ঠান থেকে বছরে নূ্যনতম ৩০০ কোটি টাকা সরকারের রাজস্ব আয় হওয়ার কথা। তবে উচ্চ আদালতের নির্দেশনায় জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সরকারের বিভিন্ন মন্ত্রণালয় উদ্যোগ নিলেও তাদের কাছ থেকে ভ্যাট আদায় করা যাচ্ছে না।
অনাবাসী প্রতিষ্ঠানের জন্য গত বছরের সেপ্টেম্বরে ভ্যাট এজেন্ট নিয়োগে বিজ্ঞপ্তি জারি করে এনবিআর। এনবিআরের নির্দেশনার পর শুধু ফেসবুক ভ্যাট এজেন্ট নিয়োগ করলেও গুগল এবং গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবসহ অন্য কোনো আন্তর্জাতিক কোম্পানিই ভ্যাট এজেন্ট নিয়োগ দেয়নি। এনবিআর থেকে গুগলকে বারবার তাগাদা দিলেও কর্ণপাত করছে না প্রতিষ্ঠানগুলো।

এদিকে এসব প্রতিষ্ঠান বিজ্ঞাপন থেকে আয় বাড়াতে তাদের প্রতিনিধিদের বিভিন্ন অনুষ্ঠান ও ক্যাম্পেইনে পাঠালেও রাজস্ব দেওয়ার ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি হন না। একাধিক অনুষ্ঠানে গুগলের প্রতিনিধিকে প্রশ্ন করলেও নীতিগত অবস্থানের দোহাই দিয়ে তারা কোনো তথ্য দেননি। তবে গুগল ও ইউটিউবকে ধরা না গেলেও ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল গত আগস্টে ৯১ লাখ ৩৯ হাজার টাকা মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) এনবিআরে জমা দিয়েছে। এনবিআরকে যে হিসাব এইচটিটিপুল দিয়েছে তাতে দেখা যাচ্ছে, ফেসবুক আগস্ট মাসে ছয় কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করেছে। তবে ফেসবুকসহ অন্যান্য বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশে অন্তত ১০ বছর ধরে ব্যবসা করছে। হাইকোর্টের পাঁচ দফা নির্দেশনায় বলা হয়েছে, সংশ্নিষ্ট কোম্পানিগুলোকে পরিশোধিত অর্থ থেকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সব ধরনের ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করতে হবে। ফলে এ নির্দেশনার আলোকে বিগত বছরগুলোয় বাংলাদেশ থেকে আয়ের ওপর তাদের ভ্যাট-ট্যাক্স দিতে হবে।

ফেসবুক, গুগল, ইউটিউবের বিষয়ে আদালতে রিটকারী আইনজীবীরা বলছেন, ইন্টারনেট ভিত্তিক এসব প্রতিষ্ঠান বলে থাকে, বাংলাদেশ থেকে আয়ের ওপর তারা সিঙ্গাপুরে কর পরিশোধ করছে। সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি রয়েছে, এই চুক্তির আওতায় তারা সিঙ্গাপুরে অফিস চালু করে বাংলাদেশে সেবা দিচ্ছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুম বলেন, তারা সিঙ্গাপুরে ভ্যাট দিতে পারে। সেটা তাদের বিষয়। তবে তাদের অবশ্যই আমাদের এখানেও ভ্যাট দিতে হবে।

এদিকে আন্তর্জাতিক এসব প্ল্যাটফর্মকে কীভাবে করের আওতায় আনা হবে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা জানাতে পারেননি এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এদিকে ডিজিটাল বিজ্ঞাপন বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাট-ট্যাক্স না দিলে আন্তর্জাতিক এসব প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে বিজ্ঞাপন প্রচারের সুবিধা বন্ধ করা যেতে পারে। এ বিষয়ে রাজস্ব বোর্ড উদ্যোগ নিতে পারে।

এ বিষয়ে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মের ভ্যাট-ট্যাক্স প্রদান নিশ্চিতে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। গুগল, ফেসবুক, ইউটিউব যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি হওয়ায় এ বিষয়ে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানে আসতে পারে। এতেও সমাধান না হলে বাংলাদেশ থেকে এসব মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের সুযোগ সংকোচনের কথা ভাবা যেতে পারে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ফেসবুক যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি। বাংলাদেশে তাদের কোনো বিনিয়োগ নেই, অফিস নেই। তারা (গুগল-ইউটিউব) ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিতে এসব খোঁড়া যুক্তি দিচ্ছে। এগুলো ধোপে টিকবে না। নিয়ম অনুযায়ী তাদের কাছে পাওনা ভ্যাট-ট্যাক্স অবশ্যই শোধ করতে হবে। এ বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’ সুত্র: সমকাল

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউটিউবগুগলফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

সারা বিশ্বের করোনার তথ্য দিবে মাইক্রোসফটের বিং ব্রাউজার
প্রযুক্তি সংবাদ

সারা বিশ্বের করোনার তথ্য দিবে মাইক্রোসফটের বিং ব্রাউজার

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘থ্রেড’ চালু করবেন যেভাবে
নির্বাচিত

উন্মোচনের ৫ দিনেই ১০ কোটির মাইলফলকে থ্রেডস

মোবাইল ফোনে নজরদারি করছে ৭ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনে নজরদারি করছে ৭ অ্যাপ

সহজে ঋণ পাবেন ভার্চুয়াল কার্ডধারী ফ্রিল্যান্সাররা
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সার রেমিট্যান্সে ১০ শতাংশ কর আদায়ে কড়া নির্দেশনা

ভিভোর বিরুদ্ধে নিম্নমানের ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপ ফুটবলে মাঠে থাকবে ভিভো

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট
প্রযুক্তি সংবাদ

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2020

বছরে তিনশ কোটি টাকার রাজস্ববঞ্চিত সরকার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix