Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শীতে গাড়ির যত্নে যেসব বিষয় খেয়াল রাখবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 28 December 2022
শীতে গাড়ির যত্নে যেসব বিষয় খেয়াল রাখবেন
Share on FacebookShare on Twitter

শীতের সময়টাতে গাড়ির একটু বেশিই জন্য নিতে হয়। আমাদের যেমন বাড়তি যত্নের দরকার হয় তেমনি গাড়িরও। বিশেষ করে গাড়ির ইঞ্জিন, ব্যাটারির। অনেক সময় দেখা যায় তীব্র শীতে ইঞ্জিনে নানান সমস্যা দেখা দেয়। সকালে স্টার্ট নিতে চায় না।

তাপমাত্রার পরিবর্তন আপনার যানবাহনকে নানা ভাবে প্রভাবিত করতে পারে। এই সময়ের মধ্যে যথাযথ যানবাহন রক্ষণাবেক্ষণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করুন। তাহলে শীতে দূরে কোথাও টুরও দিতে পারবেন নিজের গাড়ি নিয়েই। চলুন জেনে নেওয়া যাক এসময় গাড়ির যত্নে যেসব বিষয় খেয়াল রাখবেন-

ব্যাটারি
আপনার গাড়ি যদি নতুন হয়ে থাকে তাহলে ব্যাটারি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। তবে যদি পুরোনো গাড়ির মালিক হয়ে থাকেন তাহলে কিছুটা চিন্তা করতে হবে বৈকি! পুরোনো গাড়ির ব্যাটারিতে শীতের সময় কিছুটা সমস্যা হতে পারে। আপনার গাড়ির ব্যাটারি ৪ থেকে ৫ বছরের বেশি পুরোনো হয়ে থাকে, তাহলে বদলে নিন দ্রুত।

টায়ার
তাপমাত্রার পরিবর্তন টায়ার চাপের উপরও প্রভাব ফেলে, যার ফলে টায়ার ক্ষতিগ্রস্ত হয়। জ্বালানি দক্ষতা কমে যায় এবং অন্যান্য জিনিসের মধ্যে গাড়ির উপর নিয়ন্ত্রণ কমে যায়। টায়ারগুলো পর্যাপ্ত চাপ রয়েছে তা নিশ্চিত করতে প্রায়শই তা পরীক্ষা করুন। আর যখনই আপনি গাড়িতে চারটি ঘূর্ণায়মান চাকা পরীক্ষা করবেন তখন আপনার অতিরিক্ত টায়ারটি পরীক্ষা করতে ভুলবেন না । এছাড়াও, এটির সঠিক গ্রিপ আছে কি না তা দেখতে টায়ার ট্রেড পরীক্ষা করে দেখে নিন ৷

কুলান্ট পরীক্ষা করুন
গাড়ির মধ্যে থাকা ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রাকে নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ ধরনের কুলান্ট ব্যবহার করা হয়। তবে ঠান্ডার দিনেও এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুলান্ট-এ এমন এক পদার্থ মেশানো থাকে যা সহজে ঠান্ডায় জমে যেতে পারে না। তাই আপনার উচিৎ অবশ্যই কুলান্ট চেম্বারের মধ্যে থাকা তরলের পরিমাণ দেখে নেওয়া।

লাইটের দিকে নজর দিন
শীতের সকালে বা সন্ধ্য়ায় অধিকাংশ সময়টাই কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়ি চালাতে হয়। তখন প্রয়োজন পড়ে ফগলাইটের। আজকালকার দিনের বেশিরভাগ গাড়িতেই ইনবিল্ড ফগলাইট থাকলেও কম দামের মডেল কিংবা পুরোনো গাড়িতে তা দেখা যায় না। সেক্ষেত্রে বাজারে পাওয়া এক্সটার্নাল ফগলাইট অবশ্যই লাগিয়ে নিন আপনার গাড়িতে। এতে রাস্তায় বিপদের সম্ভবনা থাকবে না।

স্পার্ক প্লাগের দিকে খেয়াল রাখুন
আগুণ লাগার জন্য দায়ী স্পার্ক প্লাগগুলো শীতকালে ক্ষতির সম্মুখীন হয়। এটি জীর্ণ-আউট প্লাগ থেকে বড় কোনো বিপদ হতে পারে। তাই নিয়মিতভাবে স্পার্ক প্লাগগুলো পরীক্ষা করুন যাতে কোনো ফাটল বা ক্ষয় আপনার গাড়ির কর্মক্ষমতার উপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলতে পারে।

উইন্ডশিল্ড পরিষ্কার রাখুন
ঠান্ডার সময়ে গাড়ির উইন্ডশিল্ডে কুয়াশা ও ধোঁয়া জমা হয়। স্বাভাবিকভাবেই এর ফলে বাইরের দৃশ্য দেখতে যথেষ্ট অসুবিধা হয় যা ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। এই সময়ে কাজে লাগে এমন এক ধরনের পোর্টেবল যন্ত্র যা গাড়ির মধ্যে লাগালে সহজেই কাঁচ পরিস্কার করতে সাহায্য করে। এছাড়াও উইন্ডস্ক্রিন, সাইড মিরর এবং সমস্ত ল্যাম্প অ্যাসেম্বলিগুলো ধোঁয়ার জন্য গরম পানি ব্যবহার করতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের যেসব ফোনে অ্যানড্রয়েড ১৩ আপডেট মিলবে
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের যেসব ফোনে অ্যানড্রয়েড ১৩ আপডেট মিলবে

অচেনা নম্বর থেকে ভিডিও আসলেই হতে পারে হ্যাক
প্রযুক্তি সংবাদ

অচেনা নম্বর থেকে ভিডিও আসলেই হতে পারে হ্যাক

লং প্রেস নোটিফিকেশন ফিচার বন্ধ করল গুগল
নির্বাচিত

লং প্রেস নোটিফিকেশন ফিচার বন্ধ করল গুগল

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন
প্রযুক্তি সংবাদ

এপ্রিলে স্যামসাংয়ের বৈশ্বিক হিস্যা পাঁচ বছরের সর্বোচ্চ

তিন পর্দার ফোল্ডএবল ডিভাইসের পেটেন্ট মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

তিন পর্দার ফোল্ডএবল ডিভাইসের পেটেন্ট মাইক্রোসফটের

অর্ধেকে নেমে এসেছে অ্যাপলের বিক্রি
পাঁচমিশালি

অর্ধেকে নেমে এসেছে অ্যাপলের বিক্রি

Load More

ট্রেন্ডিং টপিক

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?
প্রযুক্তি বাজার

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

২০০ মেগাপিক্সেলের ২ ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোন আনছে শাওমি
নির্বাচিত

২০০ মেগাপিক্সেলের ২ ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোন আনছে শাওমি

লাখ টাকার ফোনে এমন কী থাকে যা ২০ হাজার টাকার ফোনে নেই
প্রযুক্তি বাজার

লাখ টাকার ফোনে এমন কী থাকে যা ২০ হাজার টাকার ফোনে নেই

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০
প্রযুক্তি বাজার

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 December 2022

শীতে গাড়ির যত্নে যেসব বিষয় খেয়াল রাখবেন

Techzoom.TV |
TechzoomTV