Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুল্ক ফাঁকি দিতে দাম কম দেখিয়ে আনা হয়েছে হাভাল গাড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
শুল্ক ফাঁকি দিতে দাম কম দেখিয়ে আনা হয়েছে হাভাল গাড়ি
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম বন্দর দিয়ে গত দুই বছরে হাভাল ব্র্যান্ডের ১৬২টি গাড়ি খালাস হয়েছে। রাজধানীর এসিই অটোস নামে একটি প্রতিষ্ঠান এসব গাড়ি আমদানি করেছে। কাস্টমস আইন অনুযায়ী, আমদানিকারককে বাধ্যতামূলকভাবে নতুন গাড়ি আমদানির ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইনভয়েস বা উৎপাদক প্রতিষ্ঠানের ইনভয়েস কপি কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হয়; কিন্তু চীন থেকে আমদানি করা হাভাল ব্র্যান্ডের এসব গাড়ি আমদানির ক্ষেত্রে এসিই অটোস সেই ম্যানুফ্যাকচারিং ইনভয়েস দাখিল করেনি।

আমদানিকারক এই প্রতিষ্ঠানটির কয়েকটি বিল অব এন্ট্রি পরীক্ষা করে দেখা গেছে, আমদানি করা হাভাল ব্র্যান্ডের গাড়িগুলো উৎপাদন হয়েছে চীনে; কিন্তু আমদানি দেখানো হয়েছে সিঙ্গাপুর ও হংকং থেকে। সিঙ্গাপুরের গ্রিনভি নামের একটি কোম্পানিকে এসব গাড়ি আমদানির উল্লেখযোগ্য এলসি দেওয়া হয়েছে। যদিও ওয়েবসাইটে পাওয়া তথ্য বলছে, কোম্পানিটি সেই দেশে নিবন্ধিতই হয়েছে মাত্র দুই বছর। যার মূলধন মাত্র ১ লাখ সিঙ্গাপুরি ডলার। অন্যদিকে, হংকংয়ের কোম্পানিটি সম্পর্কে তেমন কোনো তথ্যই মেলেনি। অর্থাৎ এসিই অটোসের এসব গাড়ি আমদানিতে তৃতীয় পক্ষকে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে শুল্ক ফাঁকি দিতে এলসি মূল্য কম দেখানোর প্রমাণ পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সূত্র জানায়, গত জুলাইয়ে চীন থেকে হাভাল ব্র্যান্ডের এসইউভি আমদানি করে এসিই অটোস। এলসি মূল্যে একেকটি গাড়ির মূল্য দেখানো হয় মাত্র ১৬ হাজার মার্কিন ডলার। তবে আমদানিকারক প্রতিষ্ঠানের উল্লিখিত এলসি মূল্য নিয়ে সন্দেহ তৈরি হয় শুল্ক কর্মকর্তাদের। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ প্রাইস অ্যাসেসমেন্ট কমিটি গঠনের মাধ্যমে বাজার যাচাই করার উদ্যোগ নেয়। ওই অ্যাসেসমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এসিই অটোসের ঘোষিত ১৬ হাজার ৬৪০ ডলারের গাড়ির শুল্কায়ন মূল্য ধরা হয় ২০ হাজার ৪৫২ ডলার।

কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠানটি গত সপ্তাহে অ্যাসেসমেন্ট কমিটির নির্ধারিত দামেই শুল্ক পরিশোধ করে ওই লটের গাড়িগুলো খালাস করে নিয়ে যায়। অর্থাৎ ইন্টারনেট দাম পর্যালোচনা ও বাংলাদেশের বাজার হিসাব করে এভাবে ২০২২ সালে হাভাল এইচ সিক্স পেট্রোল মডেলের ৫৪টি গাড়িতে প্রায় ৩ হাজার ৮১২ ডলার কম মূল্য দেখায় প্রতিষ্ঠানটি। চলতি বছর জুলাইয়েও একই মডেলের ছয়টি গাড়ি খালাস নেওয়া হয়।

এ ছাড়া সর্বশেষ গত আগস্টের মাঝামাঝিতে জুলিয়ন মডেলের সাতটি গাড়ি খালাস হয়। এসিই অটোস এসব গাড়ির এলসি মূল্য ঘোষণা দেয় ১০ হাজার ৪০০ ডলার; কিন্তু অ্যাসেসমেন্ট কমিটির পর্যালোচনায় তার বাজারমূল্যের সন্ধান পায় ১৩ হাজার ৩২৩ ডলার। অর্থাৎ এখানেও গাড়ির ঘোষণা মূল্য কম দেখায় ২ হাজার ৯২৩ ডলার। শেষ পর্যন্ত আমদানিকারক প্রতিষ্ঠানটি অ্যাসেসমেন্ট কমিটির নির্ধারিত দামেই গাড়িগুলো শুল্কায়ন শেষে খালাস নেয়।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, নতুন গাড়ি আমদানিতে ম্যানুফ্যাকচারিং ইনভয়েস কপি না থাকলে গাড়ির আসল দাম কত তা জানা যায় না। একইভাবে সেটির বাজারমূল্য বের করাও বেশ কঠিন। তা ছাড়া এ প্রক্রিয়ায় এলসি মূল্য কম দেখালে গাড়ির ন্যায্য শুল্কায়নও সম্ভব হয়ে ওঠে না।

এসব অনিয়ম ও অভিযোগ সম্পর্কে এসিই অটোসের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজহারুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে গত শুক্রবার বিষয়টি উল্লেখ করে তার মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি কোনো জবাব দেননি।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে হাভাল ব্রান্ডের ১৬২ গাড়ি দেশে ঢুকেছে। এর মধ্যে ২০২২ সালে হাভাল এইচ-৬ হাইব্রিড আমদানি হয়েছে ২৪টি, হাভাল এইচ-৬ পেট্রোল ৫৪টি, হাভাল জুলিয়ন আমদানি হয়েছে ৩৩টি। আর ২০২৩ সালে এ পর্যন্ত হাভাল এইচ-৬ হাইব্রিড এসেছে ২০টি এবং হাভাল এইচ-৬ পেট্রোল আমদানি হয়েছে ছয়টি। এ ছাড়া হাভালের জুলিয়ন মডেলের গাড়ি আমদানি হয়েছে ১৪টি। পরবর্তী সময়ে হাভালের এইচ-৬ হাইব্রিড মডেলের আরও ১১টি গাড়ি আমদানি করেছে এসিই অটোস। আর প্রতিটি গাড়িতে কম মূল্য ঘোষণা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এসব বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ‘নতুন গাড়ি আমদানির ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার ইনভয়েস বাধ্যতামূলক; কিন্তু হাভালের আমদানিকারক প্রতিষ্ঠান ম্যানুফ্যাকচারার ইনভয়েস দিতে পারছে না। যার কারণে বাধ্য হয়ে আমরা ইন্টারনেট তথ্য পর্যালোচনা এবং বাজারমূল্য যাচাইয়ের মাধ্যমে শুল্কায়ন করছি।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান সম্প্রতি একটি আলোচনায় বলেছেন, ‘মেটেরিয়েলস বা শিল্পের কাঁচামাল আমদানির এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। অথচ বিলাসবহুল গাড়ি আমদানি হচ্ছে।’ এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘শতভাগ এলসি মার্জিনের পরও দেশে বিলাসবহুল পণ্য গাড়ি আমদানি থেমে নেই।’

Tags: এসিই অটোসশুল্ক ফাঁকিহাভাল গাড়িহাভাল গাড়ির কর ফাঁকিহাভাল ব্র্যান্ডের এসইউভি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন ব্যবহারে যা মানলে চোখ সুরক্ষিত থাকবে
নির্বাচিত

স্মার্টফোন ব্যবহারে যা মানলে চোখ সুরক্ষিত থাকবে

হ্যাকিং থেকে আইফোন সুরক্ষার উপায়
নির্বাচিত

হ্যাকিং থেকে আইফোন সুরক্ষার উপায়

ক্ষুদ্র ব্যবসার স্মার্ট সমাধান দিচ্ছে ‘কোড ফিনিক্স পস’
নির্বাচিত

ক্ষুদ্র ব্যবসার স্মার্ট সমাধান দিচ্ছে ‘কোড ফিনিক্স পস’

বড় ডিসপ্লে ও ব্যাটারির সঙ্গে আসবে আইফোন ১৬
নির্বাচিত

বড় ডিসপ্লে ও ব্যাটারির সঙ্গে আসবে আইফোন ১৬

আগস্টেই মিলবে ‘জুয়েলরি হোয়াইট’ রঙ এর অপো এফ১১
নির্বাচিত

আগস্টেই মিলবে ‘জুয়েলরি হোয়াইট’ রঙ এর অপো এফ১১

সিক্সজিতে প্রতিটি স্মার্টফোনে থাকবে স্যাটেলাইট সংযোগ: নকিয়া
টেলিকম

সিক্সজিতে প্রতিটি স্মার্টফোনে থাকবে স্যাটেলাইট সংযোগ: নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix