Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিক্সজিতে প্রতিটি স্মার্টফোনে থাকবে স্যাটেলাইট সংযোগ: নকিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 September 2025
সিক্সজিতে প্রতিটি স্মার্টফোনে থাকবে স্যাটেলাইট সংযোগ: নকিয়া
Share on FacebookShare on Twitter

দুর্যোগে কিংবা দুর্গম এলাকায় মোবাইল টাওয়ার কাজ না করলে ফোন সাধারণত অকেজো হয়ে পড়ে। এমন সমস্যা সমাধানে আছে নন-টিরেস্ট্রিয়াল নেটওয়ার্কস (এনটিএন) প্রযুক্তি, যা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে ফোনকে যুক্ত করে। ফলে আলাদা স্যাটেলাইট ফোন ছাড়াই সাধারণ স্মার্টফোন দিয়েই সিগন্যাল পাওয়া যায়। ফাইভজি প্রযুক্তিতে এর কিছু ব্যবহার শুরু হলেও সিক্সজি চালু হলে এ সুবিধা প্রতিটি ডিভাইসে বিল্টইন ফিচার হিসেবে থাকবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নকিয়া। তখন টেলিকম টাওয়ার ছাড়াই ফোনের মাধ্যমে বার্তা পাঠানো বা সাহায্য চাওয়ার সুযোগ থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, মোবাইল নেটওয়ার্ক না থাকলেও জরুরি বার্তা পাঠানোর সুযোগ এনে দিচ্ছে নতুন প্রজন্মের স্মার্টফোন। থ্রিজি-পিপি রিলিজ ১৭ প্রযুক্তির মাধ্যমে বাজারে এসেছে প্রথম দফার এনটিএন (নন-টিরেস্ট্রিয়াল নেটওয়ার্ক) সমর্থিত ডিভাইস। ফলে যেখানে টাওয়ার নেই, সেখানেও জরুরি টেক্সট বার্তা পাঠানো সম্ভব হবে।

থ্রিজি-পিপি রিলিজ ১৭ হলো ৩জি-পিপি নামে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা দ্বারা প্রকাশিত মোবাইল নেটওয়ার্কের নতুন নিয়ম ও স্ট্যান্ডার্ডের ১৭তম সংস্করণ। যেখানে নতুন ফিচার, নিরাপত্তা ব্যবস্থা ও নেটওয়ার্ক উন্নয়নের দিকনির্দেশনা দেয়া আছে।

থ্রি-জি-পিপি বলছে, প্রাকৃতিক দুর্যোগের সময় কিংবা অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে এনটিএন (নন-টিরেস্ট্রিয়াল নেটওয়ার্কস) ব্যবহার করে মোবাইল অপারেটররা এখন তাদের সেবা পৌঁছে দিচ্ছে দুর্গম এলাকায়। ফলে যেকোনো পরিস্থিতিতেই জরুরি কল, ভয়েস সেবা ও মোবাইল ব্রডব্যান্ড সুবিধা পাওয়া যাবে একসময়।

বিশেষজ্ঞরা বলছেন, সবসময় সংযুক্ত থাকার এ প্রযুক্তি জননিরাপত্তা, জরুরি সাড়া প্রদান ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা বলছেন, এনটিএনের বিকাশ সিক্সজি নেটওয়ার্কের জন্য নতুন দিগন্ত খুলছে। ভবিষ্যতে এনটিএন কেবল স্থলভিত্তিক নেটওয়ার্কের সহায়ক নয়, এটি নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে প্রত্যাশা তাদের। প্রযুক্তিটি সর্বত্র সংযোগ নিশ্চিত করবে, জরুরি পরিস্থিতিতে সহায়তা পৌঁছে দেবে এবং জননিরাপত্তা আরো মজবুত করবে।

পরবর্তী বা ষষ্ঠ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি সিক্সজি বিকাশের প্রতিযোগিতা ক্রমে বাড়ছে। গত বছর স্যামসাং ও আর্ম সিক্সজি প্রকল্পের ঘোষণা করে। এবার প্রযুক্তিকে আরো সহজ ও গতিশীল করে তুলতে এ দৌড়ে যোগ দিচ্ছে টেক জায়ান্ট কোয়ালকম ও মিডিয়াটেক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিক্সজিসিক্সজি নেটওয়ার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্ল্যাকবেরি ফোন বিক্রি বন্ধ করছে টিসিএল
নির্বাচিত

ফিজিক্যাল কিবোর্ড নিয়ে ফিরছে ব্ল্যাকবেরি স্মার্টফোন

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

বিতর্কিত নীতিমালা না মানলে যে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ

অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন
ই-কমার্স

অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
নির্বাচিত

ফেসবুক গ্রুপের জন্য আসছে নতুন সুবিধা

অবিশ্বাস্য মূল্যে সিম্ফনির নতুন ফোরজি ফোন !
নির্বাচিত

অবিশ্বাস্য মূল্যে সিম্ফনির নতুন ফোরজি ফোন !

ই-কমার্সের কল্যানে ধীরেধীরে স্বাবলম্বী হচ্ছি: মারজিয়া
উই

ই-কমার্সের কল্যানে ধীরেধীরে স্বাবলম্বী হচ্ছি: মারজিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 September 2025

সিক্সজিতে প্রতিটি স্মার্টফোনে থাকবে স্যাটেলাইট সংযোগ: নকিয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix