Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে চালু হচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 November 2023
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক আকাশযান নির্মাতা প্রতিষ্ঠান আর্চার এভিয়েশনের সঙ্গে যৌথভাবে এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালু করা হবে। দিল্লি ও মুম্বাইয়ের মতো ভারতের যানজটে আক্রান্ত মহানগরীগুলোতে এই এয়ার ট্যাক্সি সার্ভিস জনপ্রিয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যখন দিল্লির মতো বড় শহরগুলো ব্যাপক বায়ুজনিত পরিবেশ দূষণের শিকার। সেক্ষেত্রে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস দূষণ কমাতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

অবশ্য ভারতের আকাশে এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালুর আগে দেশটির কর্তৃপক্ষের থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে রয়টার্স। ভারতের সড়কে থাকা প্রচলিত ট্যাক্সি সার্ভিসের তুলনায় এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস সাশ্রয়ী হবে বলে জানিয়েছে উদ্যোক্তা প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের বোয়িং ও ইউনাইটেড এয়ারলাইন্সের মতো এভিয়েশন জায়ান্ট কোম্পানিগুলোর উদ্যোগে প্রতিষ্ঠিত আর্চার এভিয়েশন মূলত ‘ইলেক্ট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডি’ (ইভিটোল) জাতীয় আকাশযান নির্মাণ করে থাকে।

বিশ্বের ঘনবসতিপূর্ণ নগরীগুলোতে ভবিষ্যতে এই ধরনের আকাশ যান নগরবাসীর প্রাত্যহিক যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাহনের স্থান দখল করে নেবে বলে মনে করা হচ্ছে।

আর্চার এভিয়েশন এরই মধ্যে ‘মিডনাইট ই’ নামে একটি এয়ার টেক্সি তৈরি করেছে। আকাশযানটি চারজন যাত্রী ও একজন পাইলট নিয়ে একশ মাইল দূরত্ব অতিক্রম করতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লি, বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও তথ্যপ্রযুক্তির রাজধানী বেঙ্গালুরুতে আপাতত এই ধরনের দুইশ আকাশ যান নিয়ে যাত্রা শুরু করতে পারে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজের এই এয়ার ট্যাক্সি সার্ভিস।

উদ্যোক্তাদের মতে দিল্লিতে একটি গন্তব্যে পৌঁছাতে একটি গাড়ির যেখানে লাগে দেড়ঘণ্টা, সেখানে এই দূরত্ব অতিক্রম করতে তাদের এয়ার ট্যাক্সির সময় লাগবে মাত্র সাত মিনিট।

শুধু যাত্রী পরিবহনই নয় ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ কার্গোপরিবহন, জরুরি স্বাস্থ্যসেবা সহ অন্যান্য পরিষেবাতেও এই বৈদ্যুতিক আকাশযান ব্যবহারের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুব শিগগিরই এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হতে যাচ্ছে বলে গত অক্টোবর মাসে জানিয়েছিলো আর্চার এভিয়েশন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাইকে কোম্পানির কমিশন কমালো পাঠাও
অটোমোবাইল

বাইকে কোম্পানির কমিশন কমালো পাঠাও

মিডিয়াটেক না কোয়ালকম— ফোনে কোন প্রসেসর সেরা?
প্রযুক্তি সংবাদ

মিডিয়াটেক না কোয়ালকম— ফোনে কোন প্রসেসর সেরা?

কাল থেকে ৩ ঘণ্টা বন্ধ থাকবে ডিস-ইন্টারনেট, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা
প্রযুক্তি সংবাদ

কাল থেকে ৩ ঘণ্টা বন্ধ থাকবে ডিস-ইন্টারনেট, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা

অ্যামাজনকে ১২৮ কোটি ডলারের রেকর্ড জরিমানা
ই-কমার্স

ভারতে ব্যবসা বন্ধ করে দিচ্ছে অ্যামাজন

বিশ্বে অনলাইন আউটসোর্সিংয়ে ১৬ শতাংশ অবদান বাংলাদেশিদের
প্রযুক্তি সংবাদ

বিশ্বে অনলাইন আউটসোর্সিংয়ে ১৬ শতাংশ অবদান বাংলাদেশিদের

শাওমি এমআই এ৩: দেশের সেরা অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন
নির্বাচিত

সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানিতে...

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2023

ভারতে চালু হচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি

Techzoom.TV |
TechzoomTV