Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬ মাসের মধ্যেই মানবদেহে নিউরালিংকের পরীক্ষামূলক চিপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 December 2022
৬ মাসের মধ্যেই মানবদেহে নিউরালিংকের পরীক্ষামূলক চিপ
Share on FacebookShare on Twitter

আগামী ছয় মাসের মধ্যে ব্রেইন চিপ কোম্পানি নিউরালিংক মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে বলে আশা প্রকাশ করছেন কোম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

বুধবারে মাস্ক বলেছেন, প্রথম পর্যায়ে দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফেরানোর চেষ্টা করবে মস্তিস্কের সঙ্গে কম্পিউটার চিপ সমন্বয়ের এ প্রযুক্তি।

ব্রেইন চিপ ইন্টারফেইসের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিক কারণে যোগাযোগের প্রতিবন্ধকতার শিকার মানুষদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতে চায় ইলন মাস্কের নিউরালিংক। গেল কবছর ধরে পশু-প্রাণীর ওপর এ প্রযুক্তির কার্যক্ষমতা পরীক্ষা করে দেখেছে স্যান ফ্রান্সিসকো ও টেক্সাসভিত্তিক কোম্পানিটি।

কোম্পানিটি বর্তমানে মানুষের ওপর এ প্রযুক্তির কার্যক্ষমতা পরীক্ষার জন্য মার্কিন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নিউরালিংকের প্রযুক্তির অগ্রগতি নিয়ে মাস্ক বলেন, “মানুষের শরীরে একটা ডিভাইস জুড়ে দেওয়ার আগে আমরা অতি সাবধানতা অবলম্বন করে নিশ্চিত হতে চাই যে সেটি কাজ করবে। আমরা এফডিএর কাছে বেশিরভাগ কাগজপত্র জমা দিয়েছি এবং আগামী ছয় মাসের মধ্যে মানব শরীরে প্রথম নিউরালিংক বসাতে পারবো বলে আশা করছি।”

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)’র প্রতিক্রিয়া জানার চেষ্টা করেও তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি রয়টার্স।

প্রথম পর্যায়ে দু’জন দৃষ্টি প্রতিবন্ধীর দৃষ্টিশক্তি ফেরানোর চেষ্টা করবে নিউরালিংক। এ প্রযুক্তির মাধ্যমে জন্মান্ধের দৃষ্টিশক্তি ফেরানোর আশা করছেন ইলন মাস্ক; নিউরালিংকের অগ্রগতি সাধারণ মানুষের সামনে উপস্থাপনের সময় তিনি বলেন, “কারও যদি দৃষ্টিশক্তি কখনোই না থেকে থাকে, তারা যদি জন্ম থেকেই অন্ধ হন, আমাদের বিশ্বাস আমরা তাদের দৃষ্টিশক্তি ফেরাতে পারব।”

নিউরালিংক নিজস্ব প্রযুক্তির অগ্রগতি শেষবার জনসমক্ষে দেখিয়েছিল বছরখানেকের বেশি সময় আগে। সেবার একটি বানরের মস্তিষ্কে ব্রেইন চিপ জুড়ে দিয়েছিল কোম্পানিটি। আর কেবল নিজের চিন্তা দিয়েই কম্পিউটার গেইম খেলতে পারছিল বানরটি।

সরাসরি মস্তিষ্ক থেকে জটিল ইলেকট্রনিক যন্ত্রাংশ নিয়ন্ত্রণের সক্ষমতা দেবে – একটি কম্পিউটার চিপ নির্মাণ করতে চান ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনকুবেরের আশা, একই প্রযুক্তির মাধ্যমে পারকিনসনস, ডিমেনশিয়া এবং অ্যালঝেইমার্সের মতো রোগের নিরাময় সম্ভব হবে।

তবে, নিউরালিংক মাস্কের আশানুরূপ গতিতে এগোচ্ছে না বলে জানিয়েছে রয়টার্স। ২০১৯ সালেই মাস্ক বলেছিলেন, ২০২০ সালের শেষ নাগাদ বাজার নিয়ন্ত্রকদের অনুমোদন পাবে তার কোম্পানির প্রযুক্তি। এরপর ২০২১ সালে বলেছিলেন, পরের বছরেই মানুষের ওপর পরীক্ষা শুরুর আশা করছেন তিনি।

তবে, কোম্পানির বিদ্যমান এবং সাবেক কর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এফডিএর অনুমোদনের অপেক্ষায় একাধিকবার পূর্বনির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে পারেননি কোম্পানির প্রকৌশলীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে
প্রযুক্তি সংবাদ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

আইওএসের ক্রোম ব্রাউজারে নতুন পাসওয়ার্ড ফিচার
নির্বাচিত

নিরাপত্তা ইস্যুতে গুগল ক্রোম ব্যবহারে নিষেধাজ্ঞা

অ্যাড মানি সেবা চালু করলো নগদ
প্রযুক্তি সংবাদ

অ্যাড মানি সেবা চালু করলো নগদ

বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস দিলেন মার্ক জাকারবার্গ (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

লাইক নয়, মানুষের মন চাইছেন জাকারবার্গ

গ্লোবাল কম্পিউটার প্রযুক্তিতে শীর্ষস্থানে রয়েছে যে ৫ দেশ
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল কম্পিউটার প্রযুক্তিতে শীর্ষস্থানে রয়েছে যে ৫ দেশ

কিছু অসাধারণ ইন্সটাগ্রাম হ্যাকস! 
নির্বাচিত

কিছু অসাধারণ ইন্সটাগ্রাম হ্যাকস! 

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 December 2022

৬ মাসের মধ্যেই মানবদেহে নিউরালিংকের পরীক্ষামূলক চিপ

Techzoom.TV |
TechzoomTV