Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবশেষে বাংলাদেশে কারখানা করলো ইয়ামাহা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১০ মে ২০১৯
অবশেষে বাংলাদেশে কারখানা করলো ইয়ামাহা
Share on FacebookShare on Twitter

জাপানের সুপরিচিত ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজনের একটি কারখানা করেছে এসিআই মোটরস। এ কারখানা শনিবার উদ্বোধন করা হবে। শুধু সংযোজন নয়, ছয় মাস পর একই কারখানায় ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনও হবে। এর মাধ্যমেই মূলত বাংলাদেশে উৎপাদন প্রক্রিয়া শুরু হলো ইয়ামাহার।

এসিআই কারখানাটি করেছে গাজীপুরের শ্রীপুরে। কারখানার জমির মোট পরিমাণ ৬ একর। এসিআই বলছে, আপাতত তারা সেখানে ১০০ কোটি টাকার মতো বিনিয়োগ করেছে, যা পরে আরও বাড়বে। শুরুতে তারা ইয়ামাহার দুটি মডেলের মোটরসাইকেল সংযোজন শুরু করবে।

ছয় মাস পর তারা একটি মডেলের মোটরসাইকেল উৎপাদন করবে। তখন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) হিসেবে স্বীকৃতি মিলবে বলে আশা করছে এসিআই।

এসিআই বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক। কারখানাটি করতে এসিআইকে কারিগরি সহায়তাও দিচ্ছে ইয়ামাহা। জানতে চাইলে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, ইয়ামাহা এই প্রথম কোনো প্রতিষ্ঠানকে তাদের মোটরসাইকেল সংযোজনের জন্য কারখানা করতে দিচ্ছে। বাংলাদেশে মোটরসাইকেলের বাজার বড় হচ্ছে। এ বাজারে ইয়ামাহার মোটরসাইকেল বিক্রি আরও বাড়াতেই কারখানা করা হয়েছে। তিনি জানান, এ কারখানায় বিনিয়োগ করেছে এসিআই মোটরস। আর কারিগরি সহায়তা দিচ্ছে ইয়ামাহা।

ইয়ামাহা মোটর করপোরেশন ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত। কোম্পানিটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে তাদের মোট বিক্রির পরিমাণ ১ লাখ ৬৭ হাজার কোটি জাপানি ইয়েন, বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ২৮ হাজার কোটি টাকা। প্রতিষ্ঠানটির মোট আয়ের ৬১ শতাংশ আসে মোটরসাইকেল ও এর যন্ত্রাংশ বিক্রি করে। মোটরসাইকেলের পাশাপাশি ইয়ামাহা শিল্প যন্ত্রপাতিও উৎপাদন করে। তাদের মোট ১১৩টি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। মূলধন বিনিয়োগ আছে আরও ৩০টি কোম্পানিতে।

এসিআইয়ের হিসাব অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশের বাজারে ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি হয়েছে ১৯ হাজারের কিছু বেশি। ২০১৯ সালে তারা ২৫ হাজারের মতো মোটরসাইকেল বিক্রি করার লক্ষ্য ঠিক করেছে। এসিআই এত দিন সংযোজিত অবস্থায় মোটরসাইকেল আমদানি করে বিক্রি করছিল। ফলে বাজারে দাম পড়ছিল অনেক বেশি।

উল্লেখ্য, পূর্ণ সংযোজিত অবস্থায় মোটরসাইকেল আমদানি করলে মোট করভার দাঁড়ায় ১৫২ শতাংশ। সংযোজন করলে সেটা ৯২ শতাংশে নেমে আসবে।

সংযোজন কারখানা চালু হলে ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমবে কি না জানতে চাইলে সুব্রত রঞ্জন দাস বলেন, ‘বাজারে প্রতিযোগিতায় টিকতে ইতিমধ্যে আমরা দাম বেশ কমিয়ে দিয়েছি।’

দেশে মোটরসাইকেল বাজার
২০১৮ সালে দেশে মোটরসাইকেল বিক্রি প্রায় ২৬ শতাংশ বেড়েছে। বিভিন্ন কোম্পানির বাজার জরিপ অনুযায়ী, ২০১৮ সালে দেশে ৪ লাখ ৮৭ হাজার মোটরসাইকেল বিক্রি হয়েছে। আগের বছর বিক্রির পরিমাণ ছিল ৩ লাখ ৮০ হাজারটি। সব মিলিয়ে গত পাঁচ বছরে মোটরসাইকেলের বাজার বেড়েছে ১৩০ শতাংশ। অবশ্য এই বাজার জরিপ আনুষ্ঠানিক কোনো গবেষণা নয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অক্টোবরেই আসছে হুয়াওয়ের ফোল্ডেবল স্ক্রিনের ফোন
নির্বাচিত

অক্টোবরেই আসছে হুয়াওয়ের ফোল্ডেবল স্ক্রিনের ফোন

টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ
নির্বাচিত

টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ

রেল সেবা অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে
নির্বাচিত

রেল সেবা অ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

দেশের স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে অপো রেনো ১২ সিরিজ
নির্বাচিত

দেশের স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে অপো রেনো ১২ সিরিজ

স্মার্টফোনে একসঙ্গে দুটি হেডফোন ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোনে একসঙ্গে দুটি হেডফোন ব্যবহার করবেন যেভাবে

ফেসবুক-গুগলকে ৯ হাজার কোটি টাকা দিয়েছে গ্রামীণ-বাংলালিংক-রবি
টেলিকম

ফেসবুক-গুগলকে ৯ হাজার কোটি টাকা দিয়েছে গ্রামীণ-বাংলালিংক-রবি

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix