Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 23 July 2022
টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ
Share on FacebookShare on Twitter

শর্ট ভিডিও মেকিং প্ল্যাটফর্ম হিসেবে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে টিকটক। ইনস্টাগ্রামের অনেক আগেই রিল ভিডিওর মতো চমৎকার ফিচার নিয়ে আসে প্ল্যাটফর্মটি। প্রতিদিন এক প্রকার নিয়ম করে ভাইরাল হয় টিকটক ভিডিও। কিন্তু জনপ্রিয় সেই প্ল্যাটফর্মই যে ১৫ বছরের কম বয়সী কিশোরদের মৃত্যুর কারণ হবে, তা আর কে জানত।

চীনা এই শর্ট ভিডিও প্রোডাকশন প্ল্যাটফর্মের ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ নিয়ে তাই এখন বিস্তর বিতর্ক দানা বেঁধেছে। কী এই ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’, তার কারণে কীভাবে কিশোররা প্রাণ হারাচ্ছে, এমনই সব তথ্য এক নজরে জেনে নেওয়া যাক।

সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক ব্যবহারকারীদের ‘নিজের’ বেল্ট, টাই বা অনুরূপ কিছু দিয়ে শ্বাসরোধ করতে উৎসাহিত করা হয়, যতক্ষণ না তারা এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে পারছে। অভিভাবকরা দাবি করেছেন, টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ অ্যাক্সেপ্ট করে তাদের সন্তানরা শ্বাসরোধে মারা গেছে। এ নিয়ে টিকটকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। সম্প্রতি দুটি মামলা দায়ের করেছেন আট বছরের লালানি ওয়াল্টন এবং নয় বছরের আরিয়ানি আরোয়োর অভিভাবকরা।

একাধিক সূত্রের বরাত দিয়ে ভার্জ বলছে, গত বছরের জানুয়ারিতে ইতালিতে ১০ বছর বয়সী একজনের, মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ১২ বছর বয়সী এক কিশোরের, জুনে অস্ট্রেলিয়ায় ১৪ বছরের এক কিশোরের, জুলাইয়ে ওকলাহোমায় ১২ বছরের এক কিশোরের, ডিসেম্বরে পেনসিলভেনিয়ায় ১০ বছরের আরেক কিশোরের মৃত্যু হয়। এসব ক্ষেত্রে মৃত্যুর কারণ টিকটকের ব্ল্যাকআউট চ্যালেঞ্জ।

পেনসিলভেনিয়ার ১০ বছরের কিশোর নাইলা অ্যান্ডারসনের মা তাওয়াইনা অ্যান্ডারসন। সন্তানের মৃত্যুর পর ইতোমধ্যে টিকটকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তার দাবি, এই চ্যালেঞ্জ বাচ্চাদের বিপজ্জনক কাজের দিকে ঠেলে দেয়। কিছু ক্ষেত্রে আবার এমনও দেখা গেছে যে, কিশোররা ব্ল্যাকআউট চ্যালেঞ্জ না খুঁজে ফিল্ম দেখেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে।

এই চ্যালেঞ্জ একটা সময়ে টিকটকের দৌলতে খুবই ভাইরাল হয়। প্রথমত, অভিযোগ উঠেছিল কেন এই চ্যালেঞ্জ এত জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম বাচ্চাদের অ্যাক্সেপ্ট করতে উৎসাহিত করছিল। দ্বিতীয়ত, টিকটক অ্যাপের মেইন স্ক্রিনে একেবারে সকলের সামনে ‘ফর ইউ ট্যাবে’ রাখার অভিযোগ উঠতেও বিতর্ক বেড়ে দ্বিগুণ হয়ে যায়।

এ বিষয়ে টিকটকের একজন মুখপাত্র বলেন, এই অস্থির চ্যালেঞ্জ কখনই টিকটকের ছিল না। তার কথায়, অন্য জায়গা থেকে শুনে ব্যবহারকারীরা এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছিল এবং টিকটকে তার ভিডিও শেয়ার করছিল। তিনি আরও বলেন, এমন কোনও ফিচার বা চ্যালেঞ্জ টিকটক নিজে থেকে নিয়ে আসে না, প্রচার করার কোনও প্রশ্নই নেই।

টিকটকের ওই মুখপাত্র বলেন, আমরা ব্যবহারকারীর নিরাপত্তার প্রতিশ্রুতিদানে সর্বদা মনোযোগী। এমন কোনও বিষয় আমাদের প্ল্যাটফর্মে আবিষ্কৃত হলে যত দ্রুত সম্ভব আমরা সেটিকে সরিয়ে ফেলব। যাদের পরিবারে এমন বিরাট ক্ষতি হয়েছে, আমাদের হৃদয় পড়ে রয়েছে তাদের সঙ্গে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়ি আনছে অপো
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ি আনছে অপো

৪০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ল্যাপটপ
নির্বাচিত

৪০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ল্যাপটপ

স্মার্টফোনের মাধ্যমেই স্বাস্থ্যের নজর রাখবে গুগল!
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে রাজনীতিবিদের ভিডিও: জরিমানা গুনল গুগল

চমকপ্রদ ফিচারে রিয়েলমির নতুন সংযোজন করা হল রিয়েলমি কিউ৩ এস
নির্বাচিত

কম দামে ভালো ক্যামেরার ৫ ফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
প্রযুক্তি সংবাদ

বিনাসুদে ২৪ মাসের কিস্তিতে কেনা যাবে আইফোন ১৩

ওয়ালটন নিয়ে এলো নতুন ৩ মডেলের আর্ক ব্র্যান্ডের অনলাইন ইউপিএস
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন নিয়ে এলো নতুন ৩ মডেলের আর্ক ব্র্যান্ডের অনলাইন ইউপিএস

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 July 2022

টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix