Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 February 2025
বাংলাদেশে উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে তাদের সিলায়ন লাইনআপের নতুন গাড়ি বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে নিয়ে এসেছে। উন্নত ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে এই বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

এ উপলক্ষে আজ (২৩ ফেব্রুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি শোরুমে এক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনে অন্যন্য অতিথিদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এসময় অতিথিরা বিওয়াইডি সিলায়ন ৬-এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান; এবং প্রথম ক্রেতার হাতে চাবি হস্তান্তরের বিশেষ উপস্থাপনার পাশাপাশি, অনন্য উন্মোচন অনুষ্ঠানটি উপভোগ করেন।

এ বিষয়ে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। এটি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনের সংযোগস্থল, যা উন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে। এই গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।”

বিওয়াইডি সিলায়ন ৬ এর ‘ওশান অ্যাস্থেটিক্স’-অনুপ্রাণিত নকশা, বিওয়াইডি-এর নিজস্ব ব্লেড ব্যাটারি ও এই খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও ১৮.২ কিলোওয়াট ব্যাটারি রয়েছে, যা সম্মিলিতভাবে ১০৯২ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ বা তারও বেশি প্রদান করতে সক্ষম। এর জিয়াওইয়ুন ১.৫ লিটারের উচ্চ-দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র ৮.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করা সম্ভব, যা গাড়িপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়াও এডিএএস, ৩৬০° এইচডি ক্যামেরা ও ৬টি এয়ারব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলেছে।

গাড়ির ভেতরে বিলাসবহুল অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে – ১৫.৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানোরামিক সানরুফ। সিলায়ন ৬ হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে, এই চারটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে। এটি ইকো, নরমাল ও স্পোর্ট, এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে। অনবদ্য এ সমস্ত ফিচারের পাশাপাশি, একই প্রাইস রেঞ্জের অন্যান্য গাড়ির তুলনায় এই বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভিটি সবচেয়ে সেরা বাছাই হবে।

প্রথম ২০০ গ্রাহকের জন্য বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি’র খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৩.৯ লাখ টাকা। বাজারের অন্যান্য প্রতিযোগীর তুলনায় বিওয়াইডি সিলায়ন ৬ একই ক্যাটাগরির গাড়ির ক্ষেত্রে অনন্য মাত্রা যোগ করেছে। সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি, অনবদ্য ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি; এর মধ্যে রয়েছে ট্র্যাকশন ব্যাটারির জন্য ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (যেটি আগে আসে) এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। অন্যান্য প্রধান যন্ত্রাংশের জন্য ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। ফিল্টার, ব্রেক প্যাড, টায়ার ও অন্যান্য উপকরণের জন্য ৬ মাস বা ৫,০০০ কিলোমিটার ওয়ারেন্টি সুবিধা। এ সমস্ত ওয়ারেন্টি সুবিধা বিওয়াইডি সিলায়ন ৬-কে বাজারের অন্যান্য গাড়ির তুলনায় আরও বেশি অনন্য করে তুলেছে।

এই সফল উন্মোচনের মাধ্যমে বিওয়াইডি বাংলাদেশে তাদের অবস্থান আরও শক্তিশালী করল; যা আগামীতে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর গাড়ির সম্ভাবনাকে বাস্তবে হাজির করবে। বিওয়াইডি সিলায়ন ৬ এখন টেস্ট ড্রাইভ করা যাচ্ছে। টেস্ট ড্রাইভ বুক করতে ভিজিট করুন: https://bydauto.com.bd/book-test-drive অথবা গাড়িটি বুক করতে ভিসিট করুনঃ https://forms.gle/L5dGiotAsNzaDPPn8

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডি সিলায়ন ৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার হাইড্রোজেনে চলবে গাড়ি, তৈরি করেছে টয়োটা
অটোমোবাইল

এবার হাইড্রোজেনে চলবে গাড়ি, তৈরি করেছে টয়োটা

ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস লাইসেন্স পেল অটোনেমো
অটোমোবাইল

ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস লাইসেন্স পেল অটোনেমো

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা
অটোমোবাইল

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

আসছে ইন্ডিয়ান চিফ ভিনটেজ এসটিডি বিএস ৬
অটোমোবাইল

আসছে ইন্ডিয়ান চিফ ভিনটেজ এসটিডি বিএস ৬

পানিতেও চলবে টেসলার তৈরি গাড়ি!
অটোমোবাইল

২০২২ সালে রেকর্ড ১৩ লাখ গাড়ি বিক্রি টেসলার

মোটরসাইকেলের চেয়েও দ্রুতগতির ই-বাইক এলো
অটোমোবাইল

রানার মোটরসাইকেল কিনে কিস্তি, বিল পরিশোধ করা যাবে নগদে

Load More

ট্রেন্ডিং টপিক

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 February 2025

বাংলাদেশে উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

Techzoom.TV |
TechzoomTV