Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি
Share on FacebookShare on Twitter

বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির সাথে এক কৌশলগত অংশীদারিত্ব করেছে বৈশ্বিকভাবে স্বনামধন্য এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ও কানেক্টিভিটির কার্যকরী সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারী-কেন্দ্রিক সমাধান নিয়ে এসে ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার উদ্দেশে এ অংশীদারিত্ব করা হয়।

অংশীদারিত্বের মাধ্যমে অনারের ভেহিকেল কানেক্টিভিটি সল্যুশনের সাথে বিওয়াইডির পরবর্তী প্রজন্মের ডিলিঙ্ক স্মার্ট ইকোসিস্টেম সমন্বয় করা হবে, যা নিশ্চিত করবে এআই প্রযুক্তি সমৃদ্ধ পরিবহন অভিজ্ঞতা।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনারের প্রেসিডেন্ট অব প্রোডাক্টস ফ্যাং ফেই এবং বিওয়াইডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়্যাং ডংশেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনারের প্রধান নির্বাহী জেমস লি এবং বিওয়াইডি গ্রুপের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ওয়্যাং চুয়ানফু সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

অংশীদারিত্বের তিনটি মূল বিষয়ে গুরুত্বারোপ করা হবে; যথা: মূল প্রযুক্তির উন্নয়ন, ইকোসিস্টেম ইন্টিগ্রেশন ও ব্যবহারকারীদের সাথে সম্পৃক্ততা।

দু’টি প্রতিষ্ঠান ক্রস-ডিভাইস ইন্টিগ্রেশন, এআই এজেন্ট ইন্টিগ্রেশন ও ব্লুটুথ-ভিত্তিক গাড়ির চাবি প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নে একসাথে কাজ করবে। এছাড়াও, অনার ও বিওয়াইডি এমন একটি মডেল তৈরি করবে, যেখানে অনার-কানেক্টেড ভেহিকেল ও বিওয়াইডির ইন্টেলিজেন্ট ভেহিকেল ইকোসিস্টেমের মধ্যে তথ্যের আদান-প্রদানে (ইন্টারঅপেরাবিলিটি) সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠান দু’টি যৌথ উদ্যোগে বিপণন কার্যক্রম, নতুন পণ্য উদ্বোধন ও ব্যবহারকারীদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিতেও কাজ করবে।

এ নিয়ে অনারের প্রধান নির্বাহী জেমস লি বলেন, “অনারে আমরা বিশ্বাস করি, মানুষের সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে ব্যবহারকারী-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই’র এ যুগে বিওয়াইডির সাথে আমাদের অংশীদারিত্বের মূল লক্ষ্য হচ্ছে স্মার্ট মোবিলিটি। একসাথে আমরা প্রযুক্তিগত উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব, একে অপরের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ মোবিলিটি এক্সপেরিয়েন্স ইকোসিস্টেম তৈরিতে কাজ করব, যা ‘স্মার্ট লিভিং’ -এর দিকে যাত্রাকে আরও উপভোগ্য করবে এবং এক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

এনএফসি প্রযুক্তির গাড়ির চাবি তৈরিতে ২০২৩ সাথে প্রথম অংশীদারিত্ব করে অনার ও বিওয়াইডি। এ প্রযুক্তির মাধ্যমে বিওয়াইডি বাহন ব্যবহারকারীরা অনার স্মার্টফোনের মাধ্যমেই তাদের গাড়ির লক ও আনলক করতে পারবেন। ২০২৪ সালে এ অংশীদারিত্বের পরিসর আরও বৃদ্ধি পায় – ইন-ভেহিকল ফাস্ট চার্জিং প্রযুক্তিও উন্মোচন করা হয়। এ বছর অনার ও বিওয়াইডি অনার কার কানেক্ট উন্মোচন করে, যা এখন ডেনজায় ব্যবহৃত হচ্ছে এবং অচিরেই বিওয়াইডির অন্যান্য ব্র্যান্ডেও ব্যবহার করা হবে।

অংশীদারিত্বের পরিসর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দুই প্রতিষ্ঠানই ফোন-টু-কার কানেক্ট ও ডিজিটাল কি, এ ধরনের নতুন সব ফিচার উন্মোচনে কাজ করছে। এসব উদ্ভাবন ভবিষ্যতে মানুষের গাড়ি ব্যবহারকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনারবিওয়াইডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
অটোমোবাইল

৬০০ কর্মী ছাঁটাই করল উবার ইন্ডিয়া

নিজের তৈরি বাইক বাজারজাত করতে চান মুন্না
অটোমোবাইল

নিজের তৈরি বাইক বাজারজাত করতে চান মুন্না

অটোমোবাইল

পালসারের দাম কমল

বাজারে সনি-হোন্ডা’র এআই-সমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি ‘আফিলা’
অটোমোবাইল

বাজারে সনি-হোন্ডা’র এআই-সমৃদ্ধ বৈদ্যুতিক গাড়ি ‘আফিলা’

ইয়ামাহার সবচেয়ে সস্তা বাইকের নতুন ভার্সন
অটোমোবাইল

ইয়ামাহার সবচেয়ে সস্তা বাইকের নতুন ভার্সন

৩১ হাজার টাকায় বাইক!
অটোমোবাইল

৩১ হাজার টাকায় বাইক!

Load More

ট্রেন্ডিং টপিক

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা
বিবিধ

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ
নির্বাচিত

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধের পর ক্রমেই জোরালো হচ্ছে...

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ অক্টোবর ২০২৫

এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি

Techzoom.TV |
TechzoomTV