Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 13 January 2026
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
Share on FacebookShare on Twitter

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির পূর্ণাঙ্গ উন্মোচনের আগেই বাংলাদেশের ক্রেতাদের জন্য মোবাইল ইমেজিংয়ের ভবিষ্যৎ অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে অপো। অপো বাংলাদেশ আজ তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার ঘোষণা করেছে, যা ক্রেতাদের অফিসিয়াল লঞ্চের আগেই রেনো সিরিজের নতুন উদ্ভাবন লুফে নেওয়ার সুযোগ দিচ্ছে।

স্মার্টফোন ফটোগ্রাফি এবং নান্দনিক ডিজাইনের জন্য সুপরিচিত অপো রেনো সিরিজ বরাবরই সৃজনশীলতার সীমানাকে অতিক্রম করে গেছে। রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে অপো আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে, যেখানে ইন্টেলিজেন্ট ইমেজিং, উন্নত পোর্ট্রেট আর্ট এবং শক্তিশালী ভিডিও পারফরম্যান্সকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও ডিভাইসের স্পেসিফিকেশন ও ডিজাইন এখনো গোপন রাখা হয়েছে; তবে, এই ফোনের সৃজনশীল সক্ষমতার চারটি প্রধান ইমেজিং উদ্ভাবন সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছে অপো।
এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা কেবল মুখ নয়, বরং একটি ফ্রেমের মধ্যে আপনার চারপাশ এবং প্রতিটি মুহূর্তের গল্প নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। এর বিস্তৃত ফিল্ড অব ভিউ এবং হাই রেজ্যুলেশন কোনো আপস ছাড়াই আরও বেশি মানুষ এবং দৃশ্যকে ফ্রেমের ভেতর জায়গা দিতে সক্ষম। গ্রুপ সেলফি থেকে শুরু করে ভ্রমণের রোমাঞ্চকর মুহূর্ত, সবই এখন হবে আরও জীবন্ত।

এর সাথে রয়েছে ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা সাধারণ পোর্ট্রেটকেও শৈল্পিক রূপ দেয়। উন্নত ডেপথ এবং সিনেম্যাটিক ফ্রেমিংয়ের মাধ্যমে এটি এমন সব পোর্ট্রেট ক্যাপচার করে যা দেখতে প্রফেশনাল এবং বেশ নান্দনিক। ফলে ব্যবহারকারীরা যেকোনো সাধারণ মুহূর্তকে অনায়াসে একটি গল্পের মতো করে ফ্রেমবন্দি করতে সক্ষম হবেন।
ফটোগ্রাফিকে আরও নিখুঁত করতে যোগ করা হয়েছে এআই পোর্ট্রেট গ্লো। এটি অপোর একটি ইন্টেলিজেন্ট বিউটি অ্যান্ড লাইটিং অ্যালগরিদম যা স্কিন টোন এবং পারিপার্শ্বিক আলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। কৃত্রিমতা ছাড়াই প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা এর মূল লক্ষ্য। ফলে দিনের প্রখর আলো হোক বা স্বল্প আলো, প্রতিটি পোর্ট্রেট দেখাবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

ভিডিও নির্মাতাদের জন্য রেনো১৫ সিরিজ ফাইভজি নিয়ে এসেছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও। এটি হাই রেজ্যুলেশনের এইচডিআর ভিজ্যুয়ালের সাথে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সমন্বয়। ফলে ভিডিও করার সময় ফোন নড়াচড়া করলে অথবা, প্রতিকূল আলোতে ভিডিও করলেও ফুটেজ হবে একদম স্পষ্ট ও ঝকঝকে। ট্রাভেল ভ্লগ থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্তগুলো এখন থেকে সিনেমার মতো নিখুঁতভাবে ধারণ করা সম্ভব।

অফিসিয়াল লঞ্চের আগে এই সীমিত সময়ের প্রি-অর্ডারে থাকছে বিশেষ সব উপহার। যারা অপো রেনো১৫ সিরিজ ফাইভজি প্রি-অর্ডার করবেন, তারা নিশ্চিত উপহার হিসেবে পাবেন এক জোড়া টিডব্লিউএস ইয়ারবাডস। পাশাপাশি থাকছে ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন।

ডিভাইসটি কেনা সহজ করতে অপো ১৪টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা দিচ্ছে। এছাড়া, টপপে’র মাধ্যমে মাসিক মাত্র ২,৮১৫ টাকায় ৯ মাসের কিস্তি সুবিধাও রয়েছে এতে।

ক্রেতাদের মানসিক প্রশান্তি নিশ্চিত করতে প্রি-অর্ডারের সাথে থাকছে ১,২৯৯ টাকা মূল্যের ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান এবং ৭৯৯ টাকা মূল্যের অতিরিক্ত ১ বছরের ওয়ারেন্টি সুবিধা, যা নির্ভরযোগ্যতার প্রতি অপোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এছাড়াও প্রি-অর্ডারের ক্রেতারা অপোর ‘নিউ ইয়ার মেগা লটারি অফারে’ অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রি-অর্ডারের অভিজ্ঞতা আরও প্রাণবন্ত করতে এই লটারিতে থাকছে অপো এনকো বাডস৩ প্রো, একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, একটি মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২ এবং রুম হিটারের মতো আকর্ষণীয় সব পুরস্কার।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে আমরা এমন একটি ডিভাইস নিয়ে আসছি যা নান্দনিক উদ্ভাবন এবং ইমেজিং উৎকর্ষের প্রতি অপোর নিরন্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করে। এই প্রি-অর্ডার আমাদের ব্যবহারকারীদের শুরুতেই এই যাত্রার অংশ হওয়ার সুযোগ করে দিচ্ছে; আগামীতে যা আসছে তার সাথে এখনই তাদের আস্থাশীল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ করে দিচ্ছে।”

দেশজুড়ে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার এখন সীমিত সময়ের জন্য উন্মুক্ত। খুব শীঘ্রই একটি অফিসিয়াল আয়োজনের মধ্য দিয়ে এর ডিজাইন, পারফরম্যান্স এবং অন্যান্য উদ্ভাবনগুলো বিস্তারিতভাবে প্রকাশ করা হবে। যারা আগামীর প্রযুক্তি আজই পেতে চান, তাদের জন্য রেনো১৫ সিরিজ ফাইভজি হতে পারে সেরা পছন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো রেনোঅপো রেনো১৫অপো রেনো১৫ সিরিজঅপো রেনো১৫ সিরিজ ফাইভজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রি মেসেজিংয়ে সেরা কিছু অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ফ্রি মেসেজিংয়ে সেরা কিছু অ্যাপ

টেলিটক-এর ডিলার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত
নির্বাচিত

টেলিটক-এর ডিলার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

যেসব কারণে ভিভো ভি২০ এসই কিনবেন
নির্বাচিত

যেসব কারণে ভিভো ভি২০ এসই কিনবেন

ক্যামেরা থেকে ব্যাটারি: যত চমক নিয়ে বাজারে আসছে নাথিং ফোন ২
নির্বাচিত

ক্যামেরা থেকে ব্যাটারি: যত চমক নিয়ে বাজারে আসছে নাথিং ফোন ২

গ্রামীণফোনের চাকরিচ্যুত ২০২ জন কর্মীর বিক্ষোভ
প্রযুক্তি সংবাদ

গ্রামীণফোনের চাকরিচ্যুত ২০২ জন কর্মীর বিক্ষোভ

ইন্টারনেটের গতিতে ভারত থেকে ৭৩ শতাংশ পিছিয়ে বাংলাদেশ
টেলিকম

ইন্টারনেটের গতিতে ভারত থেকে ৭৩ শতাংশ পিছিয়ে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 January 2026

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix