Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে জুয়া : সাকিবের সাথে কঠিন, টি-স্পোর্টসের সাথে নরম

অনলাইন বেটিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 August 2022
অনলাইনে জুয়া : সাকিবের সাথে কঠিন, টি-স্পোর্টসের সাথে নরম
Share on FacebookShare on Twitter

ভারতীয় বেটিং কোম্পানির স্পোর্টস সাইটের বিজ্ঞাপন চালাচ্ছে স্যাটেলাইট টিভি টি-স্পোর্টস । বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি২০ ও ওয়ানডে সরাসরি লাইভ দেখাছে দেশের একমাত্র ও বসুন্ধরা গ্রুপের স্পোর্টস স্যাটেলাইট টিভি টি-স্পোর্টস । দেশের আইনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবিধানে বিষয়টি নিষিদ্ধ থাকার পরও কিভাবে বেটিং কোম্পানির সাইটের বিজ্ঞাপন চালাচ্ছে স্যাটেলাইট টিভি টি-স্পোর্টস ।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি২০ ও ওয়ানডে সরাসরি ম্যাচ চলাকালীন 1xbetbd, bajilive.bd, bajilive.net এর বিজ্ঞাপন ও টিভিসি বিজ্ঞাপন দেখা যায়।

ক্রীড়াপ্রেমী ইসমাইল হোসেন বলেন, বসুন্ধরা গ্রুপের পেশি শক্তির প্রভাবে সংবিধানিক ভাবে বেটিং নিষিদ্ধ থাকার পরও তারা বিজ্ঞাপন চালাতে পারছে । সাকিব আল হাসান বেটিং কোম্পানির শুভেচ্ছা দূত হয়ে সমালোচনার মুখে পড়েছেন। বেটিং সংক্রান্ত কোনো বিষয়ে বিসিবি কোনো ছাড় দেবে না হলে জানিয়ে দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান । এ বিষয়ে বিসিবি সব সময় জিরো টলারেন্স । তাহলে লাইভ প্রচারে সত্তাধিকারি নেওয়া স্যাটেলাইট টিভি টি-স্পোর্টস এর বিষয়ে কেন নিরব বিসিবি ।

দেশের প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছে, সঠিক নজরদারি না থাকায় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিদিনই কোটি টাকা পাচার হচ্ছে দেশের বাহিরে। এতে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বিপথে যাচ্ছেন তরুণ ও যুবকরা। তাই নিরাপত্তা সংস্থাগুলোকে এক্ষেত্রে সঠিক নজরদারি রাখতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে অনলাইনে জুয়া খেলার প্রবণতা বাড়ছে জানিয়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত ২৪ জুলাই জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ বিষয়ে তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর উদাসীনতার ফলে ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার আসক্তি। এতে একদিকে অর্থপাচারের কারণে রাষ্ট্রীয় ক্ষতি হচ্ছে, অন্যদিকে তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে। তাই নিরাপত্তা সংশ্লিষ্টদের আরও সতর্ক হয়ে মনিটরিং করে এটি বন্ধ করা উচিত।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন জুয়া থেকে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। সে হিসেবে বছরে হাজার কোটি টাকার বেশি অর্থ পাচার হচ্ছে। যার বড় একটি অংশ হুন্ডির মাধ্যমে যাচ্ছে। পাঁচ মাস আগে গত ১৯ ফেব্রুয়ারি অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক চক্রের দুই এজেন্টসহ তিনজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শুধুমাত্র এই চক্রটিই গত এক বছরে চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে পাওয়া ২০-৩০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা রাশিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে এসব জুয়ার সাইট পরিচালিত করে আসছিল।

অনুসন্ধানে জানা গেছে, অনলাইনে জুয়া খেলা পরিচালনার জন্য বেট ৩৬৫ ডটকম, প্লেবেট ৩৬৫ ডটকম, বিডিটি ১০ ডটকম, উইনস ৬৫ ডটকম ও বেটস্কোর ২৪ ডটকমসহ অন্তত এরকম অর্ধশতাধিক বেটিং সাইট চালু রয়েছে দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মে। এসব অনলাইন জুয়ার সাইটের তথ্য পেয়ে বিটিআরসি মাঝে মধ্যেই তা বন্ধ করে দিলেও বিকল্প ডোমেইনে ফের ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়ছে সাইটগুলো। আবার বিটিআরসি থেকে ব্লক করা সাইটে জুয়া খেলতে ভিপিএনের সাহায্যও নিচ্ছে ব্যবহারকারীরা। শুধু তাই নয় কোনো কোনো জুয়ার সাইট অ্যাপস হিসেবে প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে। স্থায়ীভাবে সাইটগুলো বন্ধ না হওয়ায় জুয়া খেলায় তেমন প্রভাব পড়ছে না খেলোয়ারদের।

https://www.facebook.com/watch/?ref=external&v=1487131568384034

১৮৬৭ সালে প্রণীত পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট অনুযায়ী, বাংলাদেশে জুয়া নিষিদ্ধ। টি-স্পোর্টস বেটিং কোম্পানির বা অনলাইন জুয়ার বিজ্ঞাপন চালাচ্ছে । নামে স্পোর্টস নিউজ ওয়েবসাইট হলেও তাদের আয়ের মূল উৎস অনলাইন বেটিং। প্রতিদিন হাজারের বেশি লাইভ ইভেন্ট চলে তাদের সাইটে। তথ্যগুলো আমাকে বাইরে থেকেই জানতে হলো, কারণ, বাংলাদেশ থেকে ওয়েবসাইটটায় ঢোকাই বারণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন বেটিংঅনলাইনে জুয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

লেনোভোর চারটি ল্যাপটপ আনলো টগি সার্ভিসেস
নির্বাচিত

লেনোভোর চারটি ল্যাপটপ আনলো টগি সার্ভিসেস

গেমিং-এ সেরা ইনফিনিক্স হট সিরিজের তিন স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গেমিং-এ সেরা ইনফিনিক্স হট সিরিজের তিন স্মার্টফোন

ফেসবুকে ‘লাইক’ গোনার দিন শেষ
প্রযুক্তি সংবাদ

লাইকের সংখ্যা গোপন রাখার ফিচার চালু

পার্বত্য চট্রগ্রামের ২৮টি পাড়াকেন্দ্র ডিজিটাল হচ্ছে
প্রযুক্তি সংবাদ

পার্বত্য চট্রগ্রামের ২৮টি পাড়াকেন্দ্র ডিজিটাল হচ্ছে

যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাস্ক দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

কোভিড-১৯ অ্যাপ ও ওয়েবসাইট নিয়ে এলো অ্যাপল

স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 August 2022

অনলাইনে জুয়া : সাকিবের সাথে কঠিন, টি-স্পোর্টসের সাথে নরম

Techzoom.TV |
TechzoomTV