Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদ উপলক্ষ্যে মার্সেল ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 July 2019
ঈদ উপলক্ষ্যে মার্সেল ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

চলছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর। এর আওতায় ঈদুল আযহা বা কোরবানি ঈদ উপলক্ষ্যে ফ্রিজের ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। সারা দেশে মার্সেলের যে কোনো আউটলেট থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে প্রতিদিনই লাখপতি হওয়ার সুযোগ পেতে পারেন ক্রেতারা। থাকছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচারসহ হাজার হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। ক্রেতারা জুলাই’র ৩ তারিখ থেকে কোরবানি ঈদ পর্যন্ত এসব সুবিধা পাবেন।

কোরবানি ঈদকে সামনে রেখে আজ (২ জুলাই, ২০১৯) রাজধানীতে মার্সেলের করপোরেট অফিসে আয়োজিত ‘ঈদের খুশি জমবে বেশি- প্রতিদিনই লাখপতি’ শীর্ষক ক্যাম্পেইনের ডিক্লারেশন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, হুমায়ুন কবীর, আরিফুল আম্বিয়া ও হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান ও অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

মার্সেল আইটি বিভাগের নির্বাহী পরিচালক আরিফুল আম্বিয়া জানান, বিক্রয়োত্তর সেবাকে অনলাইনের আওতায় আনার লক্ষ্যে কাস্টমার ডাটাবেজ তৈরি হচ্ছে। সেজন্য সারা দেশে চলছে ডিজিটাল ক্যাম্পেইন। এখন চলছে সিজন ফোর। এর আওতায় দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে পণ্য কিনে ক্রেতার মোবাইল নম্বর দিয়ে তা রেজিস্ট্রেশন করতে হবে। ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষিত থাকবে। এতে করে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্সিক্ষত সেবা নিতে পারেন গ্রাহক।

মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন জানান, বাংলাদেশে ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম হচ্ছে ঈদুল আযহা বা কোরবানি ঈদ। বছরের মোট ফ্রিজ বিক্রির অর্ধেকের বেশি বিক্রি হয় রোজার ঈদ থেকে কোরবানি ঈদের মধ্যে। কোরবানির পশুর গোসত সংরক্ষণের জন্য এ সময় মানুষ রেফ্রিজারেটর ও ফ্রিজার কিনেন বেশি। তাই, কোরবানি ঈদ উপলক্ষ্যে দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন মাধ্যমে ক্রেতারা প্রতিদিনই পেতে পারেন এক লাখ টাকার চেক কিম্বা নিশ্চিত ক্যাশ ভাউচার বা হাজার হাজার পণ্য ফ্রি। এসব সুবিধা দেয়ায় ক্রেতাদের ঈদ আনন্দ যেমন বাড়বে, তেমনি ডাটাবেজ তৈরির প্রক্রিয়াও আরো গতিশীল হবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় রোজার ঈদের আগেও মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি, লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার ও হাজার হাজার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ফ্রি পেয়েছেন ক্রেতারা।

অনুষ্ঠানে জানানো হয়, সর্বোচ্চ গুণগতমানের আত্মবিশ্বাসে মার্সেল ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা দেয়া হচ্ছে। রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় ৭০টিরও বেশি সার্ভিস সেন্টার থেকে ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

নগদ অ্যাপে লেনদেন করা যাচ্ছে
প্রযুক্তি বাজার

নগদ অ্যাপে লেনদেন করা যাচ্ছে

মোবাইল ফোনের অপব্যবহার
ই-কমার্স

মোবাইল উইক-এ জলের দরে স্মার্টফোন দিচ্ছে দারাজ

পিক্সেল ১০ সিরিজের ৪ ফোন আনল গুগল
প্রযুক্তি বাজার

পিক্সেল ১০ সিরিজের ৪ ফোন আনল গুগল

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
প্রযুক্তি বাজার

ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়েছে ৬.৫%

ওয়ালটন টিভিতে মাশরাফির অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন ব্যাট-বল পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

ওয়ালটন টিভিতে মাশরাফির অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন ব্যাট-বল পাওয়ার সুযোগ

দেশে নতুন ডুয়েল স্ক্রিন ল্যাপটপ ‘জেনবুক ডুয়ো’ (ইউএক্স৪৮২) আনলো আসুস
নির্বাচিত

দেশে নতুন ডুয়েল স্ক্রিন ল্যাপটপ ‘জেনবুক ডুয়ো’ (ইউএক্স৪৮২) আনলো আসুস

Load More

ট্রেন্ডিং টপিক

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ...

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 July 2019

ঈদ উপলক্ষ্যে মার্সেল ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix