Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্সেল এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 22 October 2019
মার্সেল এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অনলাইনের আওতায় আনতে কাস্টমার ডাটাবেজ তৈরি করছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। সেজন্য তারা চালাচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। চলতি মাসে শুরু হয়েছে ক্যাম্পেইনের সিজন-৫। এর আওতায় এয়ার কন্ডিশনার বা এসি ক্রেতাদের সর্বোচ্চ ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ দিচ্ছে মার্সেল। রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক।

এদিকে ‘এসি এক্সচেঞ্জ’-এর সুবিধাও পাচ্ছেন ক্রেতারা। এর আওতায় গ্রাহকরা যে কোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে মার্সেলের নতুন এসি কিনতে পারছেন ২৫ শতাংশ ছাড়ে। যা ইতোমধ্যে সারা দেশের গ্রাহকের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। ‘এসি এক্সচেঞ্জ’ সুবিধায় দেশব্যাপী অসংখ্য ক্রেতা তাদের পুরনো এসি বদলে কিনেছেন মার্সেলের নতুন এসি।

এসব সুবিধার পাশাপাশি ফ্রি ইন্সটলেশন, ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এসির কম্প্রেসরে সর্বোচ্চ ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে মার্সেল।

মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ক্রেতাদের হাতে উচ্চমানের পণ্য ও দ্রুত বিক্রয়োত্তর সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেইনে নানান সুবিধা দিয়ে আসছে মার্সেল। ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের বাড়তি সুবিধা দেয়ায় এসির বিক্রি যেমন বেড়েছে, তেমনি ডাটাবেজ তৈরির প্রক্রিয়াও আরো গতি পেয়েছে। এর ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্সিক্ষত সেবা নিতে পারছেন গ্রাহক। এ কার্যক্রমে অংশ নিতে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি এবং নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, মার্সেল এসিতে রয়েছে সঠিক বিটিইউ’র নিশ্চয়তা। যুক্ত হয়েছে ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর। ফলে মার্সেল এসি ঘরের ভেতরের তাপমাত্রা বুঝে সেই অনুযায়ী রেফ্রিজারেন্ট সরবরাহ করে। ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর ঘুমন্ত অবস্থায় থাকে। প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সরবরাহ করে বিধায় এতে ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। কম্প্রেসরের স্থায়ীত্বও বাড়ে। এসি চালুর সময় তুলনামূলক কম শব্দ হয়।

মার্সেল ইনভার্টার এসির কম্প্রেসারে আছে টার্বোমুড। যা রুমের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে রুমকে তাড়াতাড়ি ঠান্ডা করে। কম্প্রেসরে ব্যবহৃত হয়েছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৪১০এ রেফ্রিজারেন্ট।

সংযোজন করা হয়েছে এয়ার ইক্যুইলাইজার প্রযুক্তি। যা ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধূলা-ময়লা ও ব্যাকটেরিয়া মুক্ত করে। কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে মার্সেল এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।

প্রতিষ্ঠানটির ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জানান, মার্সেল এসির রয়েছে আন্তর্জাতিক মানের গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) বিভাগ। যেখানে দেশের দক্ষ ও মেধাবী প্রকৌশলীরা প্রতিনিয়ত এসির অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। এরই ধারাবাহিকতায় স্পিøট এসির ক্রিস্টালাইন সিরিজে এক, দেড় এবং দুই টনের এয়ার ইক্যুইলাইজার, টুইন-ফোল্ড ইনভার্টার এবং স্মার্ট ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার বাজারে ছাড়া হয়েছে।

তিনি জানান, ক্রেতাদের জন্য মার্সেল নিয়ে এসেছে আইওটি বেইজড স্মার্ট এসি। যা ভয়েস কমান্ড ও স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ‘ভয়েস কন্ট্রোল’ বা ‘অ্যামাজন ইকো’র মাধ্যমে রিমোট কন্ট্রোল ছাড়াই স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করা যায়।

বর্তমানে বাজারে রয়েছে ভেনচুরি, রিভারাইন, রিভারাইন প্রো এবং ক্রিস্টালাইন সিরিজের এক, দেড় এবং দুই টনের বিভিন্ন মডেলের স্পিøট এসি। মাসের্লের এক টনের স্পিøট এসির দাম ৩৬,৯০০ টাকা। দেড় টনের দাম ৪৫,৯০০ টাকা থেকে ৬৬,০০০ টাকার মধ্যে। আর দুই টনের এসির দাম পড়বে ৫৬,৯০০ টাকা থেকে ৭৭,৪০০ টাকা।

গ্রাহক পর্যায়ে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে মার্সেল রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় সারা দেশে রয়েছে ৭০টির বেশি সার্ভিস সেন্টার। সেখানে নিয়োজিত রয়েছেন আড়াই হাজারের বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনমার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাড়ে ৮ হাজার পেটেন্ট বেচে দিচ্ছে ইন্টেল
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে ইন্টেলের আয় ২২ শতাংশ কমেছে

ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায়
কিভাবে করবেন

ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায়

অক্সিজেন নিয়ে ভারতের পাশে অ্যামাজন
ই-কমার্স

অক্সিজেন নিয়ে ভারতের পাশে অ্যামাজন

ঘুরে দাঁড়াতে চায় এলজি
নির্বাচিত

স্মার্টফোনের বাজার থেকে বিদায় নিলো এলজি

কেমন ছিল ‘বেসিস’এর  ২০১৮-২০২০ অর্থবছরের কার্যক্রম
নির্বাচিত

কেমন ছিল ‘বেসিস’এর ২০১৮-২০২০ অর্থবছরের কার্যক্রম

নিজেদের স্টোর থেকে হুয়াওয়ে ল্যাপটপ সরিয়েছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

নিজেদের স্টোর থেকে হুয়াওয়ে ল্যাপটপ সরিয়েছে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।
প্রযুক্তি পরামর্শ

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।
নির্বাচিত

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!
বিবিধ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2019

মার্সেল এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix