Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুর্দান্ত  অফারে দেশের বাজারে গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি ডিভাইসের প্রি-অর্ডার শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু
Share on FacebookShare on Twitter

দুর্দান্ত প্রি-অর্ডার অফারে দেশের বাজারে গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি ডিভাইস উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। যুগান্তকারী ক্যামেরা অভিজ্ঞতা এবং শক্তিশালী পারফরমেন্সের এই ডিভাইসটি ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। প্রথমবারের মতো স্যামসাং তাদের গ্যালাক্সি এস সিরিজে এস পেন নিয়ে এসেছে, যা কর্মদক্ষতা ও সৃজনশীলতাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। ইতিমধ্যে ডিভাইসটির প্রি- অর্ডার শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ওয়েবসাইটে http://www.s21preorder.com গিয়ে ডিভাইসটি  প্রি-অর্ডার করা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি ডিভাইসটিতে অত্যাধুনিক প্রযুক্তির চিপসেট ব্যবহার করা হয়েছে; যা  ডিভাইসকে করেছে দ্রুতগতি সম্পন্ন, পাশাপাশি নিশ্চিত করেছে উদ্ভাবনী কম্পিউটিং ও ব্যাটারি সাশ্রয়। ডিভাইসটি স্যামসাং নক্স ভল্ট দ্বারা সুরক্ষিত, যা গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে। ডিভাইসটিতে রয়েছে এক্সিনোস ২১০০, যা প্রথম ৫এনএম এক্সিনোস প্রসেসর।

প্রতিটি ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসা স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি ডিভাইসটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যা এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির সবচেয়ে ইন্টেলিজেন্ট স্ক্রিন। ব্যবহারকারীর ভিউইং অভিজ্ঞতা বাড়াতে কন্টেন্ট অনুযায়ী এর স্ক্রিন রিফ্রেশ রেট ১০ হার্টজ  থেকে ১২০ হার্টজে অ্যাডজাস্ট হবে;  ফলে দীর্ঘক্ষণ ব্যাটারি সুবিধা পাওয়া যাবে।

ডিভাইসটিতে প্রতিষ্ঠানটির নিজস্ব নতুন কনট্যুর কাট ক্যামেরা ডিজাইন ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেল প্রো সেন্সরসহ কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেন্সরটি ব্যবহারকারীদের ১২-বিট এইচডিআর ছবি, ৬৪ গুণ উন্নতমানের কালার ডাটা এবং তিনগুণ ডায়নামিক রেঞ্জের ইমেজ ধারণের সুবিধা দিবে। প্রথমবারের মতো গ্যালাক্সি ব্যবহারকারীরা সকল লেন্স (সামনের ও পেছনের) ব্যবহার করে ৬০ এফপিএস -এ ফোরকে ছবি ধারণ করতে পারবেন।

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি ফ্যান্টম ব্ল্যাক ও ফ্যান্টম সিলভার রঙে পাওয়া যাবে। ডিভাইসটির দাম ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। প্রতিষ্ঠানটি প্রি-অর্ডারে ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সুবিধা নিয়ে এসেছে।

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি ডিভাইসটি প্রি-অর্ডারের ক্ষেত্রে প্রতি অর্ডারে ক্রেতারা একটি স্মার্ট ট্যাগ প্রাপ্তির জন্য বিবেচিত হবেন। র‌্যাফেল ড্র’র মাধ্যমে ভাগ্যবান বিজয়ীরা গ্যালাক্সি বাডস প্রো কিংবা দশ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন। এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রে ক্রেতারা দশ হাজার টাকা বোনাস ক্যাশব্যাক পাবেন।

নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে বোনাস ক্যাশব্যাক প্রযোজ্য হবে এবং এক্ষেত্রে পুরানো ফোনের অবস্থা নির্ধারণে ডিলারের সিদ্ধান্ত বিবেচিত হবে। হ্যান্ডসেটের এক্সচেঞ্জ ভ্যালু জানতে ভিজিট করতে হবে এই ঠিকানায় https://www.swap.com.bd

সিটি ব্যাংক, অ্যামেক্স, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও লঙ্কা বাংলা ফাইন্যান্স এর  কার্ড দিয়ে ডিভাইসটি প্রি-অর্ডারের ক্ষেত্রে ক্রেতারা ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে, প্রি-অর্ডারে কার্ডধারীরা ২৪ মাস পর্যন্ত সুদবিহীন ‍ইএমআই সুবিধা পাবেন। অন্যদিকে, অন্যান্য ব্যাংকের কার্ডধারীরা ১৮ মাস পর্যন্ত সুদবিহীন ‍সুবিধা উপভোগ করতে পারবেন। আইপিডিসি থেকে কার্ডবিহীন ইএমআই  সুবিধাও পাওয়া যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন এই ঠিকানায় https://www.ipdcbd.com

ক্রেতাদের জন্য রয়েছে ডাটা বান্ডেল অফার। রবি ব্যবহারকারীরা পাবেন ১৫ জিবি এবং বাংলালিংক ব্যবহারকারীরা পাবেন ১২ জিবি ইন্টারনেট।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘উদ্ভাবনী ও ব্যবহারকারীর জীবনে ইতিবাচক প্রভাব রাখবে এমন সব পণ্য নিয়ে আসতে সচেষ্ট রয়েছে স্যামসাং। ক্রেতাদের জীবনধারায় নতুন মাত্রাদানে, তাদের ক্ষমতায়নে সঠিক পণ্যের উদ্ভাবনকেই সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে স্যামসাং। এ বিশ্বাসের ধারাবাহিকতায়, বাংলাদেশি ক্রেতাদের জন্য গ্যালাক্সি এস সিরিজের নতুন ডিভাইস গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি  বাজারে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। নতুন এই ডিভাইসটি ক্রেতাদের ব্যক্তিগত চাহিদা পূরণ করবে এবং স্মার্ট ডিভাইসের মাধ্যমে তাদের পছন্দের কাজ করতে পারবে। গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি স্মার্টফোনের প্রচলিত ধারণা ছাড়িয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।’

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে অপো রেনো ৮প্রো প্লাস
নির্বাচিত

আসছে অপো রেনো ৮প্রো প্লাস

প্রযুক্তি জায়ান্টদের দণ্ড দিতে আরও ক্ষমতা চায় ইইউ
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি জায়ান্টদের দণ্ড দিতে আরও ক্ষমতা চায় ইইউ

আবারও শাওমি হ্যান্ডসেট বিস্ফোরণ
প্রযুক্তি সংবাদ

বিস্ফোরিত শাওমি ফোনটি অবৈধ ছিল!

দেশের টাকা লুটছে মোবাইল কোম্পানি: আইসিএক্স অপারেটরদের চাঞ্চল্যকর অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দেশের টাকা লুটছে মোবাইল কোম্পানি: আইসিএক্স অপারেটরদের চাঞ্চল্যকর অভিযোগ

‘প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’
নির্বাচিত

‘প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’

বন্ধের পথে স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন
নির্বাচিত

বন্ধের পথে স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix