Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 25 July 2021
‘প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে’
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কৃত্রিমবুদ্ধিমত্তা, রোবটিক্স ও আইওটিসহ আগামীদিনের ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করার বিকল্প নেই। ডিজিটাল কানেক্টিভিটি হচ্ছে আগামী সভ্যতার উন্নয়নের বাহন। তিনি নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্যসমাজ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে গড়ে তোলার জন্য ডিজিটাল দক্ষতা সৃষ্টির আন্দোলন গড়ে তুলতে সরকারের পাশাপাশি রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী শনিবার (২৪ জুলাই) রাতে ঢাকায় রোটারি ক্লাব অব আনন্দধারা, ঢাকার সপ্তম চাটার্ড দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রোটারিয়ানদের প্রতি এ আহ্বান জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রোটারিয়ানদের মানব সেবা কাজটিকে একটি মহৎ কাজ উল্লেখ করে বলেন, সেবাই হচ্ছে মানবতার ধর্ম। সেবা করার চেয়ে বেশি প্রশান্তি আর হতে পারেনা। সেবার মাধ্যমে অসহায় মানুষের জীবন বদলে দেওয়া এখনকার পরিস্থিতিতে অতি গুরুত্বপূর্ণ ও মহৎ একটি কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত জাতি বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, ২০০৮ সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বিশ্বে আজ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বে পরিচিতি পেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তিনি ২০৭১ এবং ২১০০ সালের বাংলাদেশ কী হবে সেই ভিশন নিয়েও এগুচ্ছেন। ভবিষ্যত প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে না পারলে তা বাস্তবায়ন করা যাবে না।

আমাদের শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল যুগের জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চাচ্ছি উল্লেখ করে কম্পিউটারে বাংলাভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি মানুষের ডিজিটাল দক্ষতার প্রয়োজন হবে। বঙ্গবন্ধু যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন, টিএন্ডটি বোর্ড গঠন, আইটিইউ এবং ইউপিইউ এর সদস্যপদ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক টেলিকম দুনিয়ায় বাংলাদেশের সংযোগ স্থাপন করে ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন বলে বিজয় বাংলা সফটওয়্যারের জনক মোস্তাফা জব্বার উল্লেখ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ আজ মহিরূহে রূপান্তর লাভ করেছে। তিনি বলেন, অতীতের তিনটি শিল্প বিপ্লব হাত ছাড়া করেও এরই ধারাবাহিকতায় বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে।

রোটারিয়ান তারেক বোখারির সভাপতিত্বে অনষ্ঠানে রোটারিয়ান ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকি, টিআইএম নুরুল কবির, সাকিনা রহমান, এফএম আলমগীর, রুবায়েত হোসেন এবং ফরিদ আলম নিউটন বক্তৃতা করেন।

বক্তারা আর্তমানবতার সেবায় রোটারিয়ানদের নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণ ও কোভিড পরিস্থিতিতে রোটারিয়ানদের আরও জোরালো ভূমিকা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

ব্যবসা বিক্রি করে দিল টেলিনর

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৩০সি
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৩০সি

রোবটিক্স প্রতিযোগিতার নতুন দিগন্তে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

রোবটিক্স প্রতিযোগিতার নতুন দিগন্তে বাংলাদেশ

গুগল স্টেডিয়ার টার্গেট এইবার নারী গেমার
নির্বাচিত

গুগল স্টেডিয়ার টার্গেট এইবার নারী গেমার

গান ও সেলফিসহ সবই হবে স্মার্ট জ্যাকেটে
নির্বাচিত

গান ও সেলফিসহ সবই হবে স্মার্ট জ্যাকেটে

আইটিতে প্রশিক্ষণ নিয়ে এক বছরে বেকারত্ব ঘুচালো বিডিকলিংয়ের ২ সহস্রাধিক শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

আইটিতে প্রশিক্ষণ নিয়ে এক বছরে বেকারত্ব ঘুচালো বিডিকলিংয়ের ২ সহস্রাধিক শিক্ষার্থী

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 July 2021

'প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে'

Techzoom.TV |
TechzoomTV