Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 May 2019
মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পাওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

ঈদুল ফিতরে ক্রেতাদের জন্য নতুন অফার ঘোষণা করলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেল। এখন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় মার্সেল রেফ্রিজারেটর বা ফ্রিজার কিনে রেজিস্ট্রেশন করলেই রয়েছে নতুন গাড়ি পাওয়ার সুযোগ। থাকছে ফ্রিজ, টিভি, এসিসহ অসংখ্য পণ্য ফ্রি। এছাড়াও, লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচারতো আছেই।

এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (৯ মে, ২০১৯) রাজধানীতে মার্সেলের করপোরেট অফিসে আয়োজন করা হয় এক অফার ডিক্লারেশন প্রোগ্রামের। এতে জানানো হয় নতুন এই অফারের স্লোগান ‘ফ্রিজ কিনে যাবো বাড়ি, সাথে নিয়ে নতুন গাড়ি’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন গাড়ি অফারের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, নজরুল ইসলাম সরকার, হুমায়ূন কবীর, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সিরাজুল ইসলাম, গোলাম মুর্শেদ, আরিফুল আম্বিয়া, আমিন খান, মার্সেলের হেড অব সেলস মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বিক্রয়োত্তর সেবা অনলাইনের আওতায় আনার লক্ষ্যে সারা দেশে এই ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। দেশের যেকোনো মার্সেল প্লাজা বা পরিবেশক শোরুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে মোবাইল নম্বর দিয়ে পণ্যটি রেজিস্ট্রেশন করবেন ক্রেতা। এরপর ফিরতি এসএমএস-এ ক্রেতাকে নতুন গাড়ি, ফ্রি পণ্য অথবা ক্যাশ ভাউচারের অংক জানিয়ে দেয়া হবে।

মো. সাখাওয়াত হোসেন জানান, চলতি বছর স্থানীয় বাজারে শতাধিক মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট, ডিপ ফ্রিজ ও বেভারেজ কুলার ছেড়েছে মার্সেল। ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি মার্সের ফ্রিজের কম্প্রেসরের গ্যারান্টি আরো দুই বছর বাড়িয়ে ১২ বছরের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও, সাশ্রয়ী মূল্য এবং কিস্তির সুযোগসহ দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা থাকায় দেশের বাজারে মার্সেল ফ্রিজের চাহিদা ব্যাপক বেড়েছে। গত বছরের চেয়ে চলতি বছরের প্রথম ৪ মাসে ফ্রিজ বিক্রিতে ১৬৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মার্সেল ফ্রিজে নতুন গাড়ি পাওয়ার সুযোগ থাকায় ফ্রিজ বিক্রি আরো বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমিন খান জানান, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হয়। এর ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্সিক্ষত সেবা নিতে পারেন গ্রাহক। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের সম্মানিত করতেই নতুন গাড়িসহ ফ্রি পণ্য ও নিশ্চিত ক্যাশ ভাউচারের সুযোগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইনের আগের তিন সিজনে মার্সেল পণ্য কিনে নতুন গাড়ি, আমেরিকা ও রাশিয়া ভ্রমণের ফ্রি বিমান টিকিট ছাড়াও ক্রেতারা কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন পণ্য পেয়েছেন।

অনুষ্ঠানে মার্সেল ফ্রিজের বিক্রয় বৃদ্ধি এবং ডিজিটাল ক্যাম্পেইনের প্রচারণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিক্রয়কর্মীদের পুরস্কৃত করে কর্তৃপক্ষ। সাফল্য উৎযাপনে কাটা হয় বিশালাকার কেক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘চীন-বিরোধী’ অ্যাপ সরিয়ে নিল গুগল
নির্বাচিত

‘চীন-বিরোধী’ অ্যাপ সরিয়ে নিল গুগল

শুল্ক ইস্যুতে ভারতকে চ্যালেঞ্জ জানাল স্যামসাং
নির্বাচিত

শুল্ক ইস্যুতে ভারতকে চ্যালেঞ্জ জানাল স্যামসাং

অ্যাকাউন্টের মেয়াদ বাড়াল বাংলালিংক সঙ্গে ডাটা-টকটাইম ফ্রি
নির্বাচিত

অ্যাকাউন্টের মেয়াদ বাড়াল বাংলালিংক সঙ্গে ডাটা-টকটাইম ফ্রি

স্মার্টফোনের জন্য শাওমির নতুন কুলিং প্রযুক্তি
নির্বাচিত

স্মার্টফোনের জন্য শাওমির নতুন কুলিং প্রযুক্তি

২৫ হাজার টাকায় সেরা ১০ স্মার্টফোন ২০২৫: বাজেটেই পারফরম্যান্স ও স্টাইল
নির্বাচিত

২৫ হাজার টাকায় সেরা ১০ স্মার্টফোন ২০২৫: বাজেটেই পারফরম্যান্স ও স্টাইল

ওয়ালটনের নতুন ফোনের অনলাইন প্রি-বুকে বিশাল মূল্য ছাড়
ছাড় ও অফার

ওয়ালটনের নতুন ফোনের অনলাইন প্রি-বুকে বিশাল মূল্য ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক
নির্বাচিত

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন
প্রযুক্তি সংবাদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 May 2019

মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পাওয়ার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV