Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টাচ না করেই ব্যবহার করা যাবে এই স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 March 2024
টাচ না করেই ব্যবহার করা যাবে এই স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি বাজারে নতুন ফোন আনার ঘোষণা দিল। যার মডেল রিয়েলমি ১২এক্স। এই স্মার্টফোনে ৫জি কানেকশনের সঙ্গে থাকবে ফাস্ট চার্জিং এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। বাজেট স্মার্টফোন বিভাগে রিয়েলমি জমি শক্ত করতে এই ফোন লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। দাম থাকতে পারে ১৫ হাজার টাকার মধ্যে।

বাজারে আসার আগে সম্ভাব্য দাম এবং হার্ডওয়্যার ফিচার্স প্রকাশ করেছে সংস্থাটি। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে এই মোবাইলে। পাবেন ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। একগুচ্ছ ফিচার্স দিতে চলেছে রিয়েলমি। দৈনন্দিন ব্যবহারে উপযুক্ত করে তোলার জন্য উন্নত প্রসেসরও যোগ করেছে রিয়েলমি।

বাজেট-ফ্রেন্ডলি দামে এই স্মার্টফোন লঞ্চ হবে বলে দাবি করেছে রিয়েলমি। অনলাইনে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবেন। ফ্লিপকার্ট ছাড়াও রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোরগুলোতে পেয়ে যাবেন এই স্মার্টফোন। ২ এপ্রিল এটির দাম ঘোষণা করবে সংস্থা।

৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেস রেট পাওয়া যাবে ফোনে। পিক ব্রাইটনেস থাকবে ৯৫০ নিটস নিটস। প্রসেসর পাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। যা ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করবে। তবে ইন্টার্নাল স্টোরেজ কতটা বাড়ানো যাবে এবং ভার্চুয়াল ব়্যামের সুবিধা থাকবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

রিয়েলমির ফোনে বরাবরই ক্যামেরার প্রতি আকর্ষণ থাকে মানুষের। গ্রাহকেরা যাতে হতাশ না হন তার জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিতে চলেছে সংস্থা। তবে সামনে কত মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে তা এখনও জানা যায়নি। চীনে এই স্মার্টফোনের যে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে তাতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ক্যামেরার পাশাপাশি ব্যাটারিতে বিশেষ মনোযোগ দিতে চলেছে রিয়েলমি। কারণ এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকবে বলে শোনা যাচ্ছে। ০ থেকে ৫০ শতাংশ চার্জ করতে ৩০ মিনিট সময় নেবে এই স্মার্টফোন। কানেক্টিভিটির ক্ষেত্রে ৫জি, ৪জি এবং ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫ এমএম জ্যাক থাকবে ফোনে।

স্মার্টফোনে এয়ার গেসচার ফিচার থাকবে বলেও শোনা যাচ্ছে। এটির সুবিধা হল হাত না লাগিয়েও ফোনে নেভিগেশন করতে পারবেন ইউজার। স্মার্টফোনে আর কী কী নতুনত্ব থাকতে চলেছে তা ২ এপ্রিল তারিখে প্রকাশ করবে সংস্থা। বাজেট-ফ্রেন্ডলি দামে রিয়েলমি ১২ এক্স ভালো বিকল্প হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা স্মার্টফোনরিয়েলমিরিয়েলমি ১২এক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
কিভাবে করবেন

গুগল ক্রোমের গতি বাড়ানোর উপায়

গরমে এসির বিদ্যুৎ খরচ কমানোর সহজ উপায়
প্রযুক্তি বাজার

এয়ার কন্ডিশনার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

ভুল করে অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেলে, তা ফেরত পাবেন কীভাবে?
টিপস

ভুল করে অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেলে, তা ফেরত পাবেন কীভাবে?

ইভ্যালিতে পাওয়া যাবে মটোরোলা স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ইভ্যালিতে পাওয়া যাবে মটোরোলা স্মার্টফোন

প্রযুক্তি সংবাদ

সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলো চীনা দূতাবাস

হোয়াটসঅ্যাপে আটজনের গ্রুপ ভিডিও কলের সুযোগ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে আটজনের গ্রুপ ভিডিও কলের সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 March 2024

টাচ না করেই ব্যবহার করা যাবে এই স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix