Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন বিজিবি সদস্য বাচ্চু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ মে ২০১৯
ওয়ালটন ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন বিজিবি সদস্য বাচ্চু
Share on FacebookShare on Twitter

ঈদুল ফিতর উপলক্ষ্যে ওয়ালটন ফ্রিজ ক্রেতাদের জন্য রয়েছে নতুন গাড়ি পাওয়ার সুযোগ। প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইন সিজন-ফোর এর আওতায় এ সুবিধা দেয়া হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে এ সিজনের প্রথম নতুন গাড়িটি পেয়েছেন কিশোরগঞ্জের আব্দুল মমিন বাচ্চু। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)তে কর্মরত বাচ্চুর পরিবারে এখন আনন্দের বন্যা।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, বিক্রয়োত্তর সেবা অনলাইনের আওতায় আনতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এর আওতায় যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম কিংবা ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন নতুন গাড়ি, ফ্রি পণ্য অথবা লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার।

গত বৃহস্পতিবার (১৬ মে, ২০১৯) কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুল মমিন বাচ্চুর কাছে নতুন গাড়িটি হস্তান্তর করা হয়। তার হাতে গাড়ির চাবি তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান, ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর এবং মোহাম্মদ রায়হান।

আব্দুল মমিন বাচ্চু জানান, তার বাড়ি নিকলি উপজেলার কর্শা গ্রামে। ফেনীর বিজিবি-৪ ব্যাটালিয়নে পোস্টিং। অনেকদিন ধরে ওয়ালটন ফ্রিজ ব্যবহার করছেন। ৯ সদস্যের পরিবারে নতুন আরেকটি ফ্রিজ প্রয়োজন হয়। ছুটিতে বাড়ি এলে গত ১১ মে শহরের ওয়ালটন প্লাজা থেকে মাত্র ২৩ হাজার ৮০০ টাকায় ১১ সিএফটির একটি ফ্রিজ কেনেন। এরপর ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করলে নতুন গাড়ি পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে।

বাচ্চু বলেন, নতুন গাড়ি পেয়ে আমাদের ঈদের আনন্দ বহুগুণ বেড়ে গেছে। ছেলে-মেয়ের খুশির যেন শেষ নাই। ওয়ালটন থেকে পাওয়া এই গাড়িটা আমাদের জন্য অমূল্য উপহার। ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, ক্রেতাদের জন্য এমন সুযোগ রাখায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ। এরফলে অনেক পরিবারেরই নিজেদের গাড়িতে চড়ার স্বপ্ন পূরণ হবে। আজকের অনুষ্ঠান প্রমাণ করলো ওয়ালটন ক্রেতাদের কথা দিয়ে কথা রাখে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ূন কবীর বলেন, আমরা ডিজিটাল পদ্ধতিতে পণ্য বিক্রি করছি। এতে ক্রেতা ও পণ্যটির সংশ্লিষ্ট তথ্য সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও সহজেই বিক্রয়োত্তর সেবা দেয়া যাচ্ছে। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতেই নতুন গাড়িসহ ফ্রি পণ্য ও নিশ্চিত ক্যাশ ভাউচারের সুযোগ দেয়া হয়েছে।

ওয়ালটনের প্লাজা সেলস ডেভেলপমেন্টের প্রধান মোহাম্মদ রায়হান জানান, এ বছর দেশের বাজারে শতাধিক মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট, ডিপ ফ্রিজ ও বেভারেজ কুলার বাজারে ছেড়েছে ওয়ালটন। চলতি বছরের প্রথম ৪ মাসে ফ্রিজ বিক্রিতে ৯৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তার মতে এর পেছনে রয়েছে ওয়ালটন ফ্রিজের উচ্চমান, সাশ্রয়ী দাম, কিস্তির সুযোগ, দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা এবং দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন।

উল্লেখ্য, ক্যাম্পেইনের আগের তিন সিজনে নতুন গাড়ি, আমেরিকা ও রাশিয়া ভ্রমণের ফ্রি বিমান টিকিট ছাড়াও ক্রেতারা কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন ওয়ালটন পণ্য পেয়েছেন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০০ টাকার আশেপাশে সেরা ৫টি ইয়ারফোন
নির্বাচিত

৫০০ টাকার আশেপাশে সেরা ৫টি ইয়ারফোন

দেশের বাজারে মটো জি৭ পাওয়ার
নির্বাচিত

দেশের বাজারে মটো জি৭ পাওয়ার

ঈদে ওয়ালটন কম্পিউটার পণ্যে ছাড়
ছাড় ও অফার

ঈদে ওয়ালটন কম্পিউটার পণ্যে ছাড়

ওয়ানপ্লাস ১৫: বড় ডিসপ্লের সঙ্গে শক্তিশালী ব্যাটারির ফোন
নির্বাচিত

ওয়ানপ্লাস ১৫: বড় ডিসপ্লের সঙ্গে শক্তিশালী ব্যাটারির ফোন

১ টেরাবাইট স্টোরেজ সুবিধায় আসছে ভিভো ওয়াই৫৩এস
প্রযুক্তি বাজার

১ টেরাবাইট স্টোরেজ সুবিধায় আসছে ভিভো ওয়াই৫৩এস

ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের শাওমি এমআই এ৩
ই-কমার্স

শাওমি মোবাইল ফোনে ৫০% ডিসকাউন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
নির্বাচিত

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 
বিবিধ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix