Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 March 2026
‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
Share on FacebookShare on Twitter

কিশোর-কিশোরীদের মানসিক সুরক্ষা জোরদার করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ইনস্টাগ্রাম। সুইসাইড, আত্মহত্যা বা সেলফ-হার্ম সংক্রান্ত বিষয় বারবার খোঁজার চেষ্টা করলে এবার সরাসরি সতর্কবার্তা পাঠানো হবে অভিভাবকদের কাছে। এই নতুন ব্যবস্থার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মেটা প্ল্যাটফর্মস। আইনি চাপের মুখে থাকা সংস্থার এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ঘোষণা অনুযায়ী, প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষেবাটি চালু হবে। ২০২৬ সালের শেষে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে এই সুবিধা সবার জন্য নয় শুধু ‘প্যারেন্টাল সুপারভিশন’ টুলের আওতায় থাকা কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টেই অ্যালার্ট সক্রিয় হবে। অল্প সময়ের মধ্যে একাধিকবার আত্মহনন-সংক্রান্ত শব্দ সার্চ করলেই সতর্কবার্তা পাঠানো হবে।

অভিভাবকরা ই-মেইল, টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে এই বার্তা পাবেন। শুধু সতর্ক করেই দায়িত্ব শেষ নয় সন্তানের সঙ্গে সংবেদনশীল বিষয় নিয়ে কীভাবে কথা বলতে হবে, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শও জানানো হবে।

এর আগে ইনস্টাগ্রাম আত্মহত্যা সংক্রান্ত কিছু নির্দিষ্ট শব্দের সার্চ বন্ধ করে দিয়েছিল এবং তার বদলে হেল্পলাইন ও সহায়তাকারী সংস্থার তথ্য দেখাত। কিন্তু দেখা যাচ্ছে, কিশোররা বিভিন্ন বিকল্প উপায়ে একই ধরনের বিষয়বস্তু খুঁজে নিচ্ছে। তাই আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মেটা জানিয়েছে, তাদের ‘সুইসাইড অ্যান্ড সেলফ-হার্ম অ্যাডভাইজরি গ্রুপ’-এর সঙ্গে আলোচনা করেই অ্যালার্ট ব্যবস্থার সীমা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে ভুলবশত সতর্কবার্তা চলে গেলেও তারা সতর্কতাকেই অগ্রাধিকার দিতে চায়।

এই পদক্ষেপের পেছনে রয়েছে আন্তর্জাতিক আইনি চাপও। সম্প্রতি মার্ক জাকারবার্গ ক্যালিফোর্নিয়ায় এক গুরুত্বপূর্ণ মামলায় সাক্ষ্য দিয়েছেন, যেখানে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো ইচ্ছাকৃতভাবে নাবালকদের আসক্ত করে তুলছে। বিশ্বজুড়ে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের প্রবণতা বাড়ছে। অস্ট্রেলিয়া এরই মধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। পাশাপাশি ফ্রান্স, ডেনমার্ক, স্পেন ও যুক্তরাজ্যেও একই ধরনের আইন আনার উদ্যোগ চলছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে অন্যান্য দেশ কি আগাম সতর্ক হয়ে অনুরূপ ব্যবস্থা নেবে? সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব যত বাড়ছে, ততই বাড়ছে দায়িত্ব ও জবাবদিহির প্রয়োজন। এখন দেখার, এই নতুন ফিচার বাস্তবে কিশোর-কিশোরীদের সুরক্ষায় কতটা কার্যকর হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং আনল দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাওয়ার ব্যাংক
নির্বাচিত

স্যামসাং আনল দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাওয়ার ব্যাংক

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

চেন্নাইয়ে নতুন ডিজাইন সেন্টার চালু করবে কোয়ালকম
প্রযুক্তি সংবাদ

চেন্নাইয়ে নতুন ডিজাইন সেন্টার চালু করবে কোয়ালকম

স্যামসাং ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভিতে আকর্ষণীয় মূল্য ছাড়
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভিতে আকর্ষণীয় মূল্য ছাড়

ছিনতাই হওয়া মোবাইল বিক্রি হয় বসুন্ধরা সিটিতে
প্রযুক্তি সংবাদ

মোবাইল বিক্রি ও নিয়ন্ত্রণ বিষয়ে সরকারের সর্বশেষ নতুন সিদ্ধান্ত

মোবাইলে ফোর-জি চালু, বন্ধ থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক
টেলিকম

মোবাইলে ফোর-জি চালু, বন্ধ থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 March 2026

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

Techzoom.TV |
TechzoomTV