Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপো রেনো১৪ ফাইভজি’র প্রি-অর্ডার শুরু

টপপে’তে ০% কার্ডলেস ক্যাশ ইএমআই সহ রয়েছে আরও নানান অফার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ আগস্ট ২০২৫
অপো রেনো১৪ ফাইভজি’র প্রি-অর্ডার শুরু
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো এর বহুল প্রতীক্ষিত রেনো১৪ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার গ্রহণ শুরু করেছে। নান্দনিকতা ও উদ্ভাবনের সমন্বয়ে নিয়ে আসা রেনো১৪ ফাইভজি ও রেনো১৪ এফ ফাইভজি বাংলাদেশে প্রি-অর্ডার উপলক্ষে রয়েছে টপপে’র মাধ্যমে ০% ইন্টারেস্ট রেটে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা। এছাড়াও, আধুনিক ব্যবহারকারী প্রয়োজন পূরণে আরও নানান প্রিমিয়াম লাইফস্টাইল গিফট নিয়ে আসা হয়েছে।

টপপে’র মাধ্যমে ০% ইন্টারেস্ট রেটে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধার কারণে এখন ক্রেতারা রেনো১৪ সিরিজ ফাইভজি ডিভাইসটি কেনার ক্ষেত্রে আর্থিক সাশ্রয় ও স্বাচ্ছন্দ্য পাবেন; এই সুবিধা পেতে কোনো ক্রেডিট কার্ড দরকার হবে না। ইনস্ট্যান্ট ডিজিটাল অ্যাপ্রুভাল ও ফ্লেক্সিবল মাসিক কিস্তির কারণে এখন আর্থিক জটিলতা থেকে মুক্ত থেকেও অপোর ফ্ল্যাগশিপ-লেভেলের উদ্ভাবন আরও বেশি ব্যবহার করার সুযোগ পাবেন। এখন স্মার্ট ইএমআই সমাধানের মাধ্যমে কোনো ধরনের ঝামেলা ছাড়াই রেনো১৪ ফাইভজি ও রেনো১৪ এফ ফাইভজির মতো সর্বাধুনিক স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবেন সবাই।

রেনো১৪ ফাইভজি (১২ জিবি + ২৫৬ জিবি) প্রি-অর্ডার করলেই ক্রেতারা ২৮,০০০ টাকা মূল্যের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে টপপে’র মাধ্যমে ০% ইন্টারেস্ট রেটে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা যার অর্থমূল্য ৮,৭৯৯ টাকা, ৫,৯৯০ টাকা দামের অপো এনকো বাডস৩ এবং ফ্লিপার থেকে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও, ৭৯৯ টাকা মূল্যের ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ২,৫৯৯ টাকা মূল্যের ১ বছর মেয়াদী লিকুইড অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রটেকশন সুবিধা পাবেন ক্রেতারা। একইসাথে, প্রিমিয়াম টেক ও লোকাল লাইফস্টাইলের অনন্য সমন্বয় হিসেবে আড়ংডটকম ও আড়ং অ্যাপ থেকে কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ বিশেষ ছাড় পাবেন ক্রেতারা।

পাশাপাশি, রেনো১৪ এফ ফাইভজি (৮ জিবি + ২৫৬ জিবি) প্রি-অর্ডার করলে ক্রেতারা ৬,৩৮৮ টাকারও বেশি সুবিধা পাবেন। এরমধ্যে থাকছে টপপে’র মাধ্যমে ০% ইন্টারেস্ট রেটে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা যেখানে মাসিক কিস্তি আসবে মাত্র ২,৩৩১ টাকা। এছাড়া, আরও রয়েছে ২,৯৯০ টাকা মূল্যের ও-লাইক এয়ারবাডস, ফ্লিপার থেকে ১,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ৭৯৯ টাকা মূল্যের ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, ২,৫৯৯ টাকা মূল্যের ১ বছর মেয়াদী লিকুইড অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রটেকশন সুবিধা এবং আড়ং থেকে কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড়। যা সাশ্রয় ও স্বাচ্ছন্দ্যের দিক থেকে রেনো১৪ এফ ফাইভজিকে অনন্য করে তুলেছে।

অপো এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেমের কারণে এই দুইটি ডিভাইসই স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে অনবদ্য মাইলফলক অর্জন করেছে। এতে থাকা ৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো লেন্স এবং আগের প্রজন্মের তুলনায় ১০ গুণ উজ্জ্বল আলো দিতে

সক্ষম এমন ও ইন্ডাস্ট্রিতে প্রথম নিয়ে আসা ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেমের কারণে এখন বৃষ্টিমুখর রাত বা ক্যান্ডেললাইট ডিনারেরও নিখুঁত ও ঝকঝকে ছবি তোলা সম্ভব। আর এমনকি লো-লাইটেও উজ্জ্বল ছবি তোলা নিশ্চিত করতে রেনো১৪ এফ ফাইভজিতে আগের প্রজন্মের তুলনায় দ্বিগুণ উজ্জ্বল ডুয়েল-ফ্ল্যাশ সেটআপ ব্যবহার করা হয়েছে।

ডিভাইসটিতে সৃজনশীলতার সাথে যুক্ত হয়েছে বুদ্ধিমত্তা। এতে থাকা এআই এডিটর ২.০ এর কারণে এখন এআই রিকম্পাস, এআই পারফেক্ট শট, এআই স্টাইল ট্রান্সফারের মতো ফিচার ব্যবহার করে কনটেন্ট তৈরি করা আরও সহজ হবে। আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স থাকার কারণে এখন দুইটি মডেলেই ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং করা সম্ভব হবে। এখন সমুদ্র সৈকত হোক বা পুল বা বর্ষামুখর রাত, ছবি হবে আগের চেয়েও নিখুঁত ও ঝকঝকে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপোতে আমরা বিশ্বাস করি, উদ্ভাবন কেবল চাহিদাই পূরণ করবে না, বরং একইসাথে অনুপ্রাণিতও করবে। রেনো১৪ সিরিজ ফাইভজির মাধ্যমে আমরা পেশাদার মানের এআই সিস্টেম, ইন্টেলিজেন্ট ডিজাইন ও প্রিমিয়াম সুবিধার মাধ্যমে আমাদের ব্যবহারকারীদের আরও বেশি সক্ষম করে তুলতে চাই, যেন স্মার্টফোন সম্পর্কে তারা নতুন করে ভাবতে বাধ্য হন।”

ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙে নিয়ে আসা রেনো১৪ ফাইভজির দাম মাত্র ৭৯,৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙে নিয়ে আসা রেনো১৪ এফ ফাইভজির দাম মাত্র ৪২,৯৯০ টাকা। প্রি-অর্ডার করে এই সকল সুবিধা জিতে নেয়ার সুযোগ থাকছে আগামী ০৫ আগস্ট পর্যন্ত।

বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ফেসবুক পেইজ https://www.facebook.com/OPPOBangladesh বা, https://www.oppo.com/bd/smartphones/series-reno/reno14/ বা, https://www.oppo.com/bd/smartphones/series-reno/reno14-f-5g/ ভিজিট করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোঅপো রেনো১৪রেনো১৪ এফরেনো১৪ ফাইভজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আর আসবে না আইম্যাক প্রো
প্রযুক্তি সংবাদ

আর আসবে না আইম্যাক প্রো

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু
অটোমোবাইল

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

রিয়েলমি ৯ প্রো: মিড রেঞ্জের পারফেক্ট ফোন
নির্বাচিত

রিয়েলমি ৯ প্রো: মিড রেঞ্জের পারফেক্ট ফোন

‘ইন্টারনেট ব্যবহারকারীদের বিপদ থেকে আত্নরক্ষার উপায় জানতে হবে’
নির্বাচিত

‘ইন্টারনেট ব্যবহারকারীদের বিপদ থেকে আত্নরক্ষার উপায় জানতে হবে’

৯০ মিনিটে করোনা সনাক্ত করবে এই যন্ত্র
প্রযুক্তি সংবাদ

৯০ মিনিটে করোনা সনাক্ত করবে এই যন্ত্র

বিষ্ময়কর ৪ রোবট ! রোবটের চেয়ে বেশী কিছু !
প্রযুক্তি সংবাদ

বিষ্ময়কর ৪ রোবট ! রোবটের চেয়ে বেশী কিছু !

Load More

ট্রেন্ডিং টপিক

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

গ্রামীণফোনের আবেদন নাকচ: নতুন অডিটে সহযোগিতা করার কঠোর নির্দেশ বিটিআরসির

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক
অর্থ ও বাণিজ্য

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

দেশে এখন বৈধ মোবাইল সিম রয়েছে ৩২ কোটি ৮২ লাখ

পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা
শিক্ষা ও ক্যাম্পাস

পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি

বিশ্ববিখ্যাত দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং (Samsung) মোবাইল...

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জার

২০২৬ সালে রেকর্ড মূল্যে বাজারে আসছে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ আগস্ট ২০২৫

অপো রেনো১৪ ফাইভজি’র প্রি-অর্ডার শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix