Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেলস টিমের সাফল্যের স্বীকৃতি জানাতে এবং ভবিষ্যতে আরো সমৃদ্ধির জন্যে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করতে। যাতে করে সামনে আরো টেকসই ও লাভজনক প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়। গত ৫০ বছর ধরে এসএমসি বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আনা এবং ডায়রিয়া মহামারি প্রতিরোধে অসামান্য অবদানের জন্য এসএমসি বিশ্বের অন্যতম সফল সোশ্যাল মার্কেটিং প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। বর্তমানে মোট ব্যবহারকারীর এক-তৃতীয়াংশেরও বেশি এসএমসির পণ্য ব্যবহার করছেন। এসএমসি বিশ্বের সর্ববৃহৎ ওরাল রিহাইড্রেশন স্যালাইন (ওআরএস) উৎপাদনকারী প্রতিষ্ঠান।

২০১৪ সালে বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরুর পর থেকে এসএমসি এন্টারপ্রাইজ এসএমসিকে আত্মনির্ভরশীল প্রতিষ্ঠানে রূপান্তরে এবং তার সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসএমসি এন্টারপ্রাইজ বিভিন্ন ক্যাটাগরিতে পোর্টফোলিও সম্প্রসারণ করেছে এবং প্রতিটি ক্যাটাগরিতেই শীর্ষস্থানীয় ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে: যেমন রিহাইড্রেশনে এসএমসি ওরস্যালাইন, এসএমসি প্লাস, এসএমসি ফ্রুটি, কনডম-এ সেনসেশন এবং প‍্যানথার। এছাড়া গর্ভনিরোধক বড়িতে ফেমিকন, ফেমিপিল ও নোরিক্স ১, আর স্বাস্থ্য ও হাইজিন ক্যাটাগরিতে জয়া স্যানিটারি ন্যাপকিন, স্মাইল বেবি ডায়াপার এবং টেস্ট মি ইন্সট্যান্ট পাউডার ড্রিংক।

এ সম্পর্কে এসএমসি’র চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আত্মনির্ভরশীল প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ক্ষেত্রে এসএমসির মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন কার্যকর সেলস ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যাতে পণ্য সহজেই সবার কাছে পৌঁছে যায়; উদ্ভাবনী পণ্য পোর্টফোলিও; এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা, কারণ প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় “পরিবর্তনই একমাত্র স্থায়ী সত্য” এসএমসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান বলেন, রূপান্তরই ছিল এসএমসির ৫০ বছরের পথচলার মূল চালিকা শক্তি। পরিবার পরিকল্পনার বাইরে গিয়ে আমরা সামাজিক উন্নয়ন কার্যক্রমকে বহু ক্ষেত্রে সম্প্রসারণ করেছি, যাতে দেশের লাখো সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নত করা যায়। আমাদের বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (ইএল) এই মিশন পূরণে এসএমসিকে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম করছে। এসএমসি ইএল-এর সেলস টিম আমাদের সকল উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার অগ্রভাগে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির বলেন, টেকসইভাবে প্রবৃদ্ধির গতি ধরে রাখতে হলে আমাদের অবশ্যই পরিবর্তনকে গ্রহণ করতে হবে—নিজেদের পরিবর্তন করে এমন একটি বাজারে প্রাসঙ্গিক থাকতে হবে, যা আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে। আমরা নতুন পরিবর্তনকে স্বাগত জানাই। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সঠিক দামে ধারাবাহিক মানসম্পন্ন পণ্য দিয়ে তাদের সন্তুষ্ট করতে আমরা প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি উচ্চ কর্মক্ষম সেলস টিম গড়ে তোলা এবং অপারেশনাল এক্সিলেন্স অর্জনের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) ফিরোজ উল আলম বলেন, আমাদের সেলস টিম সামনে থেকে বিক্রয় বাড়ালে, আমরা পেছন থেকে সেই সক্ষমতা আরও শক্তিশালী করছি—উচ্চমানের পণ্য, দক্ষ উৎপাদন এবং সময়োপযোগী সাপ্লাই নিশ্চিত করে। রূপান্তরের এই যাত্রায় অপারেশনস ও ফ্যাক্টরি একসঙ্গে কাজ করছে যাতে দেশের মানুষ আরও উন্নত, নিরাপদ ও নির্ভরযোগ্য পণ্য পেতে পারে।

এসএমসি ইএল এর চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আবুল বশির খান বলেন, এই বছরের আর্থিক সাফল্য সেলস টিমের অবিচল পরিশ্রমের ফল। তাদের উদ্যোগে রাজস্বে ধারাবাহিক বৃদ্ধি, সম্পদের কার্যকর ব্যবহারে উন্নতি এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে।

এসএমসি ইএল এর জিএম (সেলস) এবং অনুষ্ঠানের কনভেনার সি এন মণ্ডল বলেন, ২০২৪-২০২৫এ অর্জিত মাইলস্টোনগুলো আমাদের সেলস টিমের কঠোর পরিশ্রমের ফল। ভবিষ্যতে ২৫-২৬ এ আমরা আরও শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করতে কাজ করব।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমসি এবং এসএমসি ইএল-এর চেয়ারম্যান ফারুক আহমেদ; এসএমসি এবং এসএমসি ইএল বোর্ডের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী; পরিচালক ডা. জহির উদ্দিন আহমেদ; এসএমসি বোর্ডের পরিচালক জনাব রণজিৎ কুমার চক্রবর্তী; পরিচালক ডা. ইয়াসমিন হেমায়েত আহমেদ; এসএমসি ইএল বোর্ডের পরিচালক আফতাব উল ইসলাম এফসিএ; পরিচালক প্রকৌশলী মোঃ সিদ্দিক উল্লাহ এবং এসএমসি ও এসএমসি ইএল-এর ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ। অনুষ্ঠানটি হালের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনার সঙ্গীত পরিবেশন দিয়ে শেষ হয় এবং অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ রাইয়াতুন তেহরীন ও সায়েম জাহাঙ্গীর।

Tags: এসএমসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ল্যাপটপ-ডেস্কটপ কিনে বিমানে কক্সবাজার ভ্রমণের সুযোগ
ছাড় ও অফার

ওয়ালটন ল্যাপটপ-ডেস্কটপ কিনে বিমানে কক্সবাজার ভ্রমণের সুযোগ

৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

প্রযুক্তি বাজার

স্মার্টফোনপ্রেমীদের জন্য ‘মোটো হাব’

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন
ই-কমার্স

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন

অ্যামাজনকে ১২৮ কোটি ডলারের রেকর্ড জরিমানা
ই-কমার্স

ভারতে ব্যবসা বন্ধ করে দিচ্ছে অ্যামাজন

ই-ক্যাব নির্বাচন ২০২২-২০২৪: দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা
ই-কমার্স

ই-ক্যাব নির্বাচন ২০২২-২০২৪: দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix