Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 November 2020
দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন
Share on FacebookShare on Twitter

দারাজে শুরু হল বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন। একদিনের এই ক্যাম্পেইনে থাকছে কোটি পণ্যের সমারোহে বছরের সবচেয়ে বড় ডিসকাউন্ট আর অফার। আলিবাবা গ্রুপের অঙ্গসংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তৃতীয়বারের মত আয়োজন করল ১১.১১ সেল ক্যাম্পেইন।

ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে রয়েছে অ্যাপেক্স, ডাবর হানি, ডেটল, এস্কয়ার ইলেক্ট্রনিক্স, রিয়েলমি, ও স্টুডিওএক্স। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাস্যুট ন্যাচারাল, ভিট, টিপি লিঙ্ক, ইমামী, পন্ডস, মটোরোলা, ফোকালিউর ও ট্রান্সসেন্ড। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে বার্গার কিং, কথা অ্যাপ, শেয়ার ট্রিপ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ও লিঙ্ক থ্রি। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি, কালেরকণ্ঠ, বিডি২৪লাইভ এবং রেডিও টুডে। পুরো বিশ্বের পাশাপাশি বৃহত্তম এই শপিং ফেস্টিভালটি আয়োজিত হচ্ছে দক্ষিণ এশিয়ার পাঁচটি দারাজ কান্ট্রিতেও। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার ও পাকিস্তান।

ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন থেকে আরও বেশি ডিসকাউন্ট পাবেন যেভাবে:

সেরা ডিল:
দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনের উল্লেখযোগ্য ডিলগুলোর মধ্যে রয়েছে রিয়েলমি ৬ (৮ জিবি র‍্যাম/১২৮জিবি রম) মাত্র ২০,২৯০ টাকায়, সনি ফুল এইচ ডি (৪০”) ইন্টারনেট টিভি মাত্র ৩২,৩৪৪ টাকায়, এইচ পিকোর আই সেভেন ল্যাপটপ (১৫.৬”) মাত্র ৬৭,৪৪০ টাকায়, হ্যাভেলস ইন্সটানিও ১ লিটার ওয়াটার হিটার মাত্র ৫,৬৫০ টাকায় এবং ৯,৮০০ টাকায় ফসিল লেদার মেন’স ওয়াচ।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট:
১১.১১ ক্যাম্পেইন উপলক্ষ্যে দারাজ (daraz.com.bd) অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার যার মাধ্যমে আরও ১৫% পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পেমেন্ট পার্টনারদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মারকেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিকাশ।

ভাউচার:
অনলাইন উৎসবটিতে দারাজ (daraz.com.bd) এর পক্ষ থেকে গ্রাহকদের জন্য মূল্যছাড় ছাড়াও থাকছে আই লাভ ভাউচার, হ্যাপি আওয়ার ভাউচার, ডাবল টাকা ভাউচার, ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার এবং শেক শেক ভাউচার। এই বিশেষ ভাউচারগুলো ব্যবহার করলে বিশাল ডিসকাউন্টের পণ্যের ওপর পাওয়া যাবে আরও বেশি ছাড়। ক্রেতারা নিজের সুবিধামত ভাউচার ব্যবহার করে দারাজ অ্যাপ থেকে কিনে নিতে পারবেন পছন্দের পণ্য।

প্রতি ঘন্টার আকর্ষণ: ক্রেতাদের শপিং অভিজ্ঞতাকে আরো মজাদার করতে দারাজ অ্যাপে দিনব্যাপী থাকছে নানা আয়োজন। রাত ১২ টা থেকে ১টা পর্যন্ত থাকছে শাওমি পোকো এক্স৩ এনএফসি মোবাইল (Poco X3 NFC) ও রিয়েলমি সি১৫ মোবাইল (realme C15 : 4+64 GB) এক্সক্লুসিভ লঞ্চ, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকছে ‘গেস অ্যান্ড গেট ইট ফ্রি’, দুপুর ১টায় থাকছে শেক শেক- ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার, দুপুর ২ টায় থাকছে ব্র্যান্ড মিস্ট্রি বক্স, বিকাল ৩টায় থাকছে ‘হ্যাপি আওয়ার ভাউচার’, বিকাল ৪টায় থাকছে শেক শেক- যেখানে থাকছে মোটরোলা, স্যামসাং স্মার্টফোন ও স্মার্টওয়াচ জিতে নেওয়ার সুযোগ। বিকেল ৫টায় থাকছে ১১ টাকা মিস্ট্রি বক্স যেখানে থাকবে ইলেক্ট্রনিক্স, ফ্যাশন ও হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট।

সন্ধ্যা ৬টায় থাকছে ফ্ল্যাশ সেল, সন্ধ্যা ৭ টায় আছে ‘প্রাইস স্ল্যাশ’, রাত ৯ টা থেকে রাত ১২টা পর্যন্ত থাকছে মোটোরোলা জি৮ পাওয়ার লাইট মোবাইল (Motorola g8 Power Lite) এক্সক্লুসিভ লঞ্চ। এই অফারগুলো পাওয়া যাবে শুধুমাত্র নির্ধারিত সময়ে এবং সীমিত স্টকে, যার জন্যে ক্রেতাকে প্রতি ঘণ্টায় দারাজের অ্যাপটি (Daraz App) ভিজিট করতে হবে।

বিজয়ীদের নাম ঘোষণা:
১০ তারিখ রাত সাড়ে ১১টায় দারাজের অফিশিয়াল ফেসবুক লাইভে এসে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে ‘স্পিন দ্য উইল’ গেইমের মাধ্যমে গ্রাহকরা জিতে নেন রিয়েলমি ৬আই মোবাইল (realme 6i), রিয়েলমি সি১৫ মোবাইল (realme C15), শার্প এয়ার কন্ডিশনার ইত্যাদি।

উল্লেখ্য, এই জনপ্রিয় গেমটি বিশ্বের বড় বড় কোম্পানিগুলোতেও আয়োজিত হয়ে থাকে। এই গেইমে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের বিভিন্ন পার্টনার এবং স্পনসররা গ্রাকদের জন্য ফ্রি গিফট স্পন্সর করে থাকেন যার কোনো বিনিময় মূল্য নেওয়া হয় না। জামি হাসান সাকিবের কাছে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের প্রথম হোম ডেলিভারিটিও করেন সাকিব আল হাসান।

ক্যাম্পেইনের মূল আকর্ষণ ‘১টাকা গোইম’ খেলে যিনি ১ টাকায় মেভেন অটোস-এর টয়োটা অ্যাকুয়া গাড়ি জিতে নিয়েছেন, সেই বিজয়ীর নামও ঘোষণা করা হয় এই লাইভ অনুষ্ঠানে। বিজয়ীর নাম জাহিদুল ইসলাম। উল্লেখ্য, দারাজ বাংলাদেশ গত ৬ বছর যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং তাদের গ্রাহদের একটি পরিপূর্ণ শপিং এক্সপেরিয়েন্স দেওয়ার পাশাপাশি ভিন্নধর্মী লাইফস্টাইল প্রদানের ক্ষেত্রেও নতুন সব পন্থা অবলম্বন করছে। এর মধ্যে সবচেয়ে অভিনব হল ‘এক টাকা গেইম’ নামক এই মজাদার গেইম। ১ টাকা গেইমের বিজয় সম্পূর্ণভাবে অংশগ্রহণকারীদের দক্ষতা এবং বিচক্ষণতার উপর নির্ভর করে। তথাপি এই গেইমটি সম্পূর্ণই ‘স্কিল বেজড’। এই গেইমের টার্মস এন্ড কন্ডিশনে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, প্রত্যেক অংশগ্রহণকারীকে তার পরিশোধিত ১ টাকা নির্দিষ্ট তারিখের মধ্যে রিফান্ড করে দেয়া হবে। অতএব এই গেইমে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারীদের কখনই কোন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় না। বাংলাদেশের ইকমার্স ক্ষেত্রের প্রচার, প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধিতে শুরু থেকেই কাজ করছে দারাজ। এবং এই ‘১টাকা গেইম’ মূলত অর্ডার কিভাবে করতে হয় সেটি শেখায় ক্রেতাদেরকে।

দারাজ বাংলাদশ লিমিটেডের (daraz.com.bd) ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন- দারাজ সবসময়ই তার প্রিয় গ্রাহকদের জন্য নতুন ও উন্নত ধরনের অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করে। এবং পুরো বাংলাদেশের জন্যই এখনও ইকমার্সের অভিজ্ঞতা এতোটাই নতুন যে ক্রেতাদের প্রথমে বুঝে উঠতে একটু সময় লেগে যায়। দারাজ অ্যাপটি সবসময় এক্সপ্লোর করতে থাকুন, কারণ এটি এমন একটি প্ল্যাটফর্ম যার মধ্যে পণ্য ক্রয় থেকে শুরু করে সকল বিষয়ের প্রক্রিয়া এবং নিয়মনীতি স্পষ্টভাবে লেখা রয়েছে। আশা করছি এবার ১১.১১ এর সাফল্যের পর আগামী বছর ক্রেতাদের জন্য আরো নতুন কিছু নিয়ে আসতে সক্ষম হব আমরা।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নির্বাচিত

ওয়ালটনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ
ই-কমার্স

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহের লাইসেন্স পেলো ইনটেল
প্রযুক্তি সংবাদ

নতুন সুরক্ষা আইন লঙ্ঘনে গুনতে হবে বড় জরিমানা

প্রতি মাসে সেরা দশ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!
নির্বাচিত

প্রতি মাসে সেরা দশ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!

এসএমই ব্যবসায়ীদের রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করতে আসছে আলিবাবা.কম
ই-কমার্স

এসএমই ব্যবসায়ীদের রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করতে আসছে আলিবাবা.কম

ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

রাইড শেয়ারিং
অটোমোবাইল

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2020

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix