Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 January 2026
বিশ্ববাজারে সেরা ব্র্যান্ড হওয়ার পথে ওয়ালটন | তরুণদের হাতে মালিকানা হস্তান্তর
Share on FacebookShare on Twitter

ম্যানেজমেন্টের দৃঢ় দিক-নির্দেশনা ও সমন্বিত কৌশলগত পরিকল্পনার ফলে মুনাফা, বিক্রয়, ইপিএস, অপারেটিং ক্যাশ ফ্লোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে চলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের সুপারব্র্যান্ড ও টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এরই প্রেক্ষিতে ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬৩.৩৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫৮.৮৭ কোটি টাকা বেশি।

চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনটি বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬ তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৯তম সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্যমতে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর’২০২৫ সময়ে কোম্পানির বিক্রয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৪৮ শতাংশ বা ২১৫.৮৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যথারীতি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বিচক্ষণতার সাথে কাঁচামাল ক্রয়ের ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা গত বছরের একই সময়ের চেযে ৫৮.৮৭ কোটি টাকা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে (জুলাই- ডিসেম্বর, ২০২৫) ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১০.৯০ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিলো ৯.১৪ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৫৭.২৪ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৫৮.৪১ টাকায় দাঁড়িয়েছে।

চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৯.৪১ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬.৩০ টাকা। অপারেটিং ক্যাশ ফ্লো’র এই উল্লেখযোগ্য উন্নতির পেছনে প্রধান কারণ হিসেবে আলোচ্য সময়ে ক্রেতাদের থেকে আগের বছরের একই সময়ের চেয়ে ৮.০৭ শতাংশ বেশি আদায় হওয়ার পাশাপাশি কাঁচামাল ও অন্যান্য সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ ১৮.৯৭ শতাংশ হ্রাস পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরে রেফ্রিজারেটর এবং এয়ার কিন্ডিশনারের উপর ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হলেও অপারেটিং ক্যাশ ফ্লো শক্তিশালী অবস্থানে রয়েছে।

চলতি হিসাব বছরের আগামী প্রান্তিকগুলোতেও কোম্পানির বিক্রয়, মুনাফাসহ অন্যান্য আর্থিক সূচকের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন কোম্পানির ম্যানেজমেন্ট।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটনের মুনাফা বেড়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেকনোলজির মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করছে আইইইই
উই

টেকনোলজির মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করছে আইইইই

স্বল্পমূল্যের ট্রিপল ক্যামেরার ফোন বাজারে
নির্বাচিত

স্বল্পমূল্যের ট্রিপল ক্যামেরার ফোন বাজারে

ঈদ উৎসবে জমজমাট ওয়ালটন ফ্রিজের বিক্রি
প্রযুক্তি বাজার

ঈদ উৎসবে জমজমাট ওয়ালটন ফ্রিজের বিক্রি

সিঙ্গাপুরের এআই প্ল্যাটফর্ম ইনসাইটজিনির সাথে কাজ করবে প্রিয়শপ
ই-কমার্স

সিঙ্গাপুরের এআই প্ল্যাটফর্ম ইনসাইটজিনির সাথে কাজ করবে প্রিয়শপ

যশোরে ই-কমার্স মেলায় সর্বসাধারণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ
ই-কমার্স

যশোরে ই-কমার্স মেলায় সর্বসাধারণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ

ইসলামী ব্যাংকে উত্তপ্ত পরিস্থিতি: ‘ছাঁটাইয়ের ফাঁদ’ এড়াতে পরীক্ষা বর্জন
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে উত্তপ্ত পরিস্থিতি: ‘ছাঁটাইয়ের ফাঁদ’ এড়াতে পরীক্ষা বর্জন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 January 2026

২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix