Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ বছরে শত কোটি টাকার ঋণ গোপন লাভেলো আইসক্রিমের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 April 2026
৫ বছরে শত কোটি টাকার ঋণ গোপন লাভেলো আইসক্রিমের
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি টানা পাঁচ বছর ধরে শত কোটি টাকার ব্যাংকঋণের তথ্য গোপন করেছে—এমন অভিযোগ উঠেছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) তদন্তে। এই অনিয়মে নিরীক্ষকদেরও সম্পৃক্ততা থাকার ইঙ্গিত মিলেছে। বিষয়টি শুধু একটি কোম্পানির জালিয়াতি নয়, বরং দেশের আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সীমান্ত ব্যাংক লিমিটেড থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণের তথ্য কোম্পানিটি আর্থিক প্রতিবেদনে আংশিক বা পুরোপুরি গোপন রেখেছে। এই সময়ে যথাক্রমে ৯ দশমিক ২৫ কোটি টাকা, ৩২ দশমিক ৫৫ কোটি টাকা, ৫২ দশমিক ৩৫ কোটি টাকা, ৭৩ দশমিক ৪৬ কোটি টাকা এবং ৮১ দশমিক ৯ কোটি টাকা ঋণ নেওয়া হয়।

এফআরসির পর্যবেক্ষণ অনুযায়ী, এসব ঋণের বিপরীতে দায় কম দেখানো হয়েছে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে ব্যাংকে জমা অর্থ বা সংশ্লিষ্ট আর্থিক অবস্থানও কম দেখানো হয়েছে। এর ফলে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানো হয়েছে—যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে।

তদন্তে উঠে এসেছে, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং ধারাবাহিকভাবে একই কৌশলে কয়েক বছর ধরে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। ফলে বাজারে প্রচারিত তথ্যের সঙ্গে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থার বড় ফারাক তৈরি হয়েছে।

এফআরসি জানায়, ২০২০ ও ২০২১ সালের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেন ইসলাম কাজী শফিক অ্যান্ড কোম্পানির পার্টনার কাজী শফিকুল ইসলাম। পরবর্তী তিন বছর নিরীক্ষা করেন কাজী জহির অ্যান্ড কোংয়ের পার্টনার নজরুল হোসেন খান। তদন্তকারীদের মতে, প্রতিবছর বড় অঙ্কের ঋণ গোপন থাকা সত্ত্বেও তা নিরীক্ষায় ধরা না পড়া বা উপেক্ষিত হওয়া গুরুতর প্রশ্ন তৈরি করে।

Space for ads
এই প্রেক্ষাপটে কোম্পানি ও সংশ্লিষ্ট নিরীক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে এফআরসি। আর্থিক প্রতিবেদন জালিয়াতির অভিযোগে দেশে এটিই হতে পারে প্রথম ফৌজদারি মামলা, যা পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

এদিকে কোম্পানিটিকে ঘিরে শেয়ার কারসাজির আশঙ্কাও খতিয়ে দেখছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্টরা মনে করছেন, আর্থিক জালিয়াতি ও শেয়ার কারসাজি—দুই অভিযোগই প্রমাণিত হলে এটি সাম্প্রতিক সময়ের বড় করপোরেট কেলেঙ্কারির একটি হয়ে উঠতে পারে।

বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ সিদ্দিকি বলেন, ‘ব্যাংকে কত ঋণ আছে, এটি গোপন বিষয় নয়। ব্যাংক স্টেটমেন্টেই এসব তথ্য থাকে। বছরের পর বছর দায় কম দেখানো হলে অডিটরদের ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে।’

বিএসইসির মুখপাত্র ও পরিচালক মো. আবুল কালাম বলেন, কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণ মিললে সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন বলেন, ধারাবাহিকভাবে ঋণ গোপন এবং তা নিরীক্ষকদের চোখ এড়িয়ে যাওয়া পুরো আর্থিক প্রতিবেদন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। তিনি নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।

দেশের আইসক্রিম বাজার বর্তমানে প্রায় তিন হাজার কোটি টাকার এবং প্রতিবছর ৭ থেকে ৮ শতাংশ হারে বাড়ছে। তবে এই বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে না পারলেও আর্থিক প্রতিবেদনে লাভেলো আইসক্রিমকে তুলনামূলক শক্তিশালী হিসেবে উপস্থাপন করা হয়েছে—যা এখন প্রশ্নের মুখে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে শুধু আর্থিক প্রতিবেদন দেখে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লাভেলো আইসক্রিম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-অরেঞ্জের মালিকসহ তিন জন ৫ দিনের রিমান্ডে
ই-কমার্স

ই-অরেঞ্জের মালিকসহ তিন জন ৫ দিনের রিমান্ডে

একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি
ই-কমার্স

একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি

ইসলামী ব্যাংকে গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে গ্রাহক হয়রানি

স্থানীয় ব্যবসা এবং কমিউনিটি সংযুক্ত করে দারাজ ১১.১১ ই-কমার্সকে পৌঁছে দিচ্ছে সবার কাছে
ই-কমার্স

স্থানীয় ব্যবসা এবং কমিউনিটি সংযুক্ত করে দারাজ ১১.১১ ই-কমার্সকে পৌঁছে দিচ্ছে সবার কাছে

ইলেক্ট্রার পণ্য এখন ইভ্যালিতে পাওয়া যাবে
ই-কমার্স

ইলেক্ট্রার পণ্য এখন ইভ্যালিতে পাওয়া যাবে

পুরাতন সার্ভার চালু করল ইভ্যালি
ই-কমার্স

পুরাতন সার্ভার চালু করল ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বাজার থেকে হারিয়ে যাবে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 April 2026

৫ বছরে শত কোটি টাকার ঋণ গোপন লাভেলো আইসক্রিমের

Techzoom.TV |
TechzoomTV