Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 April 2026
টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা
Share on FacebookShare on Twitter

২০২৪-২৫ অর্থবছরে সুপারশপ খাতে বিভিন্ন পণ্য সংগ্রহের সময় সরবরাহের বিপরীতে উৎসে কর ও উৎসে ভ্যাট থেকে রাজস্ব আদায় হয়েছে ১৪০ কোটি টাকা। নূন্যতম করের মাধ্যমে আদায় হয়েছে সাড়ে ১৪ কোটি টাকা। ২০২৫ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই খাতের ভ্যাট কাঠামো সংস্কার করায় সুপারমার্কেটগুলোর বিক্রি বেড়েছে। বর্তমান ন্যূনতম কর এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করছে। অর্থ অধ্যাদেশ ২০২৫-এর আওতায় ন্যূনতম করের হার শূন্য দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার এ খাতের বিনিয়োগ কমেছে।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘বাংলাদেশের আধুনিক রিটেইল খাতের উন্নয়ন: প্রতিবন্ধকতা, উত্তরণের উপায় এবং ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে সহযোগিতা করেন এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর স্নেহাশীষ বড়ুয়া। এতে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, ব্রামার অ্যান্ড পার্টনার্স (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুয়াল্লেম আহমেদ চৌধুরী, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ সভাপতি কাউসার আলম, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম সভাপতি দৌলত আক্তার মালা, জাতীয় রাজস্ব বোর্ড সাবেক সদস্য (কর নীতি) অপূর্ব কান্তি দাস প্রমুখ।

মূল প্রবন্ধে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশীষ বড়ুয়া বলেন, ‘যুক্তরাজ্যে ৬৫ থেকে ৭০ শতাংশ, স্পেনে ৬৫ শতাংশ, ফ্রান্সে ৬০ শতাংশ, জার্মানিতে ৫৫ থেকে ৬০ শতাংশ, জাপানে ৬০ শতাংশ, দক্ষিণ কোরিয়াতে ৫৫ শতাংশ, চীনে ৫০ শতাংশ, ভারতে ১০ থেকে ১৫ শতাংশ মানুষ সুপারশপে কেনাকাটা করে।’

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘সুপারশপ খাতে মুনাফার সীমা এক থেকে তিন শতাংশে সীমাবদ্ধ। সেখানে এক শতাংশ টার্নওভার ট্যাক্স এই শিল্পের প্রকৃত মুনাফার ওপর বড় আঘাত। বাংলাদেশের এ নীতি মোট আয়ের প্রায় ৬৮ শতাংশই নিঃশেষ করে দেয়। ফলে এই শিল্পে খাতে পুনঃবিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্থ হচ্ছে।’

এসময় বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘কর কমানো হলে সুপার মার্কেটের সম্প্রসারণ বাড়বে। এতে সরকারের বিভিন্ন খাত থেকে রাজস্ব আয়ও বাড়বে। সরকারি নীতিগত সহায়তার অভাবে বাংলাদেশে এই খাত প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যেতে পারেনি। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই খাতটি এগিয়ে যাচ্ছে। ভতুর্কি দিয়ে হলেও মালিকরা ব্যবসা টিকিয়ে রেখেছেন।’ তিনি জানান, ‘২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে প্রায় ৩৫টি কোম্পানি এই ব্যবসায় যুক্ত হলেও ২০০৭ সালে সরকার পরিবর্তনের পর ১২টি সুপারশপ বন্ধ হয়ে যায়।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করনীতি বিভাগের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, ‘রাজস্ব আহরণ বাড়ানোর মাধ্যমে দেশের কর-জিডিপি অনুপাত বাড়াতে যেভাবে ব্যবসায়ে লাভ না হলেও বিক্রির ওপর ন্যূনতম কর নেওয়া হচ্ছে, তা আয়কর আইনের সঙ্গে কোনোভাবেই যায় না। বর্তমানে প্রচলিত ন্যূনতম কর পদ্ধতি প্রগতিশীল কর দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি সরকারের জন্যও খুব বেশি আনন্দের বিষয় নয়। এই কর হার কমানোর বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এটি কমিয়ে আনার চেষ্টা করা হবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সুপার শপসুপারশপ ‘স্বপ্ন’

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্কিন ‘কুখ্যাত’ তালিকায় চীনের আলিবাবা, টেনসেন্ট
ই-কমার্স

মার্কিন ‘কুখ্যাত’ তালিকায় চীনের আলিবাবা, টেনসেন্ট

আওয়ার শেরপুর এর পণ্য পৌঁছে দিবে মেঘস্বর
ই-কমার্স

আওয়ার শেরপুর এর পণ্য পৌঁছে দিবে মেঘস্বর

বাজার কাঁপাতে চার ক্যামেরার ফোন আনছে ভিভো
প্রযুক্তি বাজার

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সেরা দশটি স্মার্টফোন

প্রযুক্তি বাজার

বিগ ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জের রিয়েলমির নতুন ফোন

ইভ্যালিতে যুক্ত হলো বেঙ্গল গ্রুপ
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো বেঙ্গল গ্রুপ

বছরের শুরুতেই ২ ফোনের দাম কমালো অপো
ছাড় ও অফার

বছরের শুরুতেই ২ ফোনের দাম কমালো অপো

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 April 2026

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা

Techzoom.TV |
TechzoomTV