Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 April 2026
ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের মালিকানা কিনবেন আকিজ রিসোর্স লিমিটেড, শেখ জসিম উদ্দিন ও ফারিয়া হোসেন।

গতকাল তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ সভায় শেয়ার বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর নতুন পর্ষদ কোম্পানিটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব নেবে। মালিকানা হস্তান্তরের বিষয়টি গতকাল এক মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে জানিয়েছে ডমিনেজ স্টিল।

তথ্যানুসারে, ডমিনেজ স্টিলের বর্তমান পর্ষদের কাছে থাকা কোম্পানিটির ৩০ শতাংশ বা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে আলোচনার ভিত্তিতে নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটি এ শেয়ার স্থানান্তরের অনুমতির জন্য বিএসইসির কাছে আবেদন জমা দেবে। ডমিনেজ স্টিলের বর্তমান পরিচালকরা তাদের শেয়ার বিক্রির লক্ষ্যে প্রস্তাবিত ক্রেতা আকিজ রিসোর্স লিমিটেড, শেখ জসিম উদ্দিন ও ফারিয়া হোসেনের সঙ্গে শিগগিরই একটি বিক্রয় চুক্তি সম্পন্ন হবে।

পিএসআইয়ে আরো জানানো হয়েছে, আকিজ রিসোর্স লিমিটেড বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী, যাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইস্পাত ও নির্মাণ শিল্পে উল্লেখযোগ্য পদচারণা রয়েছে। এ নতুন ব্যবস্থাপনায় পরিবর্তনের মাধ্যমে ডমিনেজ স্টিলের উৎপাদন কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু ও সমন্বয় করতে এবং সাম্প্রতিক সময়ের পরিচালনগত চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে। পরিচালনা পর্ষদ বিশ্বাস করে, এ অগ্রগতি এবং ক্রেতাদের বর্তমান স্টিল অবকাঠামোর সঙ্গে সংযুক্তি তালিকাভুক্ত কোম্পানিটির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

ডমিনেজ স্টিলের কারখানার কার্যক্রমের অবস্থা যাচাই করতে গত বছরের ৩ ও ৪ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি পরিদর্শক দল কোম্পানিটির সাভারের আশুলিয়া ও নরসিংদীর পলাশে অবস্থিত কারখানা পরিদর্শন করে। পরিদর্শনে আশুলিয়া ইউনিটটি সচল থাকলেও পলাশ ইউনিটের কার্যক্রম বন্ধ পান ডিএসইর কর্মকর্তারা। উৎপাদন কার্যক্রম আংশিক বন্ধ থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে ডমিনেজ স্টিলের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বেড়েছে। তবে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইর চিঠির জবাবে সম্প্রতি জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত বছরের জুলাই থেকেই ডিএসইতে ডমিনেজ স্টিলের শেয়ারদর ঊর্ধ্বমুখী। গত বছরের ১৫ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ১০ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর বেড়ে ৬০ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৪৭১ দশমিক ৭০ শতাংশ।

২০২০ সালের ২ ডিসেম্বর দেশের পুঁজিবাজারে ডমিনেজ স্টিলের লেনদেন শুরু হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৭৩ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ২৬ লাখ। এর ৩০ দশমিক ২০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩২, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬১ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অগ্রণী ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার সোহাগ গ্রেফতার

নাথিং ফোন টুএ মডেল এলো স্পেশাল এডিশনে
নির্বাচিত

নাথিং ফোন টুএ মডেল এলো স্পেশাল এডিশনে

আন্তর্জাতিক ডেবিট কার্ড চালুর সুবিধা পাচ্ছে বাংলাদেশিরা
অর্থ ও বাণিজ্য

ঋণ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের বিরুদ্ধে মামলা

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি
প্রযুক্তি বাজার

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

কাল মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জেফ বেজোস
ই-কমার্স

কাল মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জেফ বেজোস

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 April 2026

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix