Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 April 2026
বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
Share on FacebookShare on Twitter

দেশের এক সময়কার সবচেয়ে স্থিতিশীল এবং আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) এখন এক গভীর সংকটের মুখে। অনুসন্ধানে জানা গেছে, গত সাত বছরে এস আলম গ্রুপের প্রত্যক্ষ মদদে ব্যাংকটিতে কোনো ধরণের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে ৮ হাজার ৩৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে। অদক্ষতা, ভুয়া সার্টিফিকেট এবং পেশাগত অসদাচরণের মাধ্যমে এই বিশাল জনবল ব্যাংকটিকে কেবল আর্থিক ক্ষতিই নয়, বরং চরম নিরাপত্তা ঝুঁকিতেও ফেলেছে।

অভিযোগ উঠেছে, পটিয়া এলাকার কিছু নির্দিষ্ট শ্রেণি—যাদের মধ্যে পানের দোকানদার, অটোরিকশাচালক, রাজমিস্ত্রির সহকারী এবং রংমিস্ত্রিও রয়েছেন—মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। কর্মকর্তাদের দাবি, নিয়োগের ক্ষেত্রে কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বা মেধার তোয়াক্কা করা হয়নি। ফলে আন্তর্জাতিক মানসম্পন্ন এই ব্যাংকটি কার্যত একটি ‘আঞ্চলিক ব্যাংকে’ পরিণত হয়েছে।

ব্যাংক সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, এই অবৈধ ও অদক্ষ জনবল পালতে গিয়ে গত ৭ বছরে ব্যাংকটির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি। প্রতি বছর কেবল এদের বেতন-ভাতা বাবদ খরচ হচ্ছে ১৫০০ কোটি টাকা। এর বাইরে এস আলম গ্রুপ নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ এই বিতর্কিত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা যাচাইয়ের জন্য পরীক্ষার আয়োজন করলে ৯ শতাংশই তা বয়কট করেন। এমনকি শুক্রবার ভোরে ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করার পেছনেও এই বিদ্রোহী কর্মকর্তাদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংক সংশ্লিষ্টরা এখন ভল্ট এবং ক্যাশ কাউন্টারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। অভিযোগ উঠেছে, এই কর্মকর্তাদের কেউ কেউ সন্ত্রাসী কার্যকলাপে উস্কানি দিচ্ছেন এবং প্রয়োজনে ক্যাশ কাউন্টারে হামলার হুমকি দিচ্ছেন।

গ্রাহকদের সবচেয়ে বড় অভিযোগ হলো ব্যাংকটির কর্মীদের আচরণ। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার এবং কাজে চরম অবহেলার কারণে দীর্ঘদিনের পুরোনো গ্রাহকরা ব্যাংকটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আমিনুল ইসলাম নামে এক ক্ষুব্ধ গ্রাহক ফেসবুকে লিখেছেন, “পটিয়ার অবৈধ নিয়োগপ্রাপ্তরাই এখন চাকরি রক্ষার আন্দোলন করছেন, অথচ এস আলমের লুটপাটের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ নেই।”

ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এস আলমের ছত্রছায়ায় থাকা এই কর্মীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের তোয়াক্কা করতেন না এবং সবসময় নিজেদের পছন্দমতো বদলি বা সুযোগ-সুবিধা আদায়ের জন্য ক্ষমতার অপব্যবহার করতেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ইসলামী ব্যাংককে যদি পুনরায় তার হারানো গৌরব ও স্বচ্ছতায় ফিরিয়ে আনতে হয়, তবে এই অবৈধ নিয়োগ বাতিল করে ব্যাপক প্রশাসনিক সংস্কার এবং কঠোর ব্যয় নিয়ন্ত্রণ জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইসলামী ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ হাজার টাকার রেঞ্জে আগামী মাসে আসছে রিয়েলমি সি১১
নির্বাচিত

১০ হাজার টাকার রেঞ্জে আগামী মাসে আসছে রিয়েলমি সি১১

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

আকর্ষণীয় ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন
ছাড় ও অফার

আকর্ষণীয় ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
ই-কমার্স

ফিরে আসার সম্ভাবনায় ইভ্যালি

আসছে রিয়েলমি ৮ প্রো’র ইলুমিনেটিং ইয়েলো
নির্বাচিত

বাজারে এলো রিয়েলমি ৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো

অ্যাপলকে ‘চ্যালেঞ্জ জানিয়ে’ শাওমির ১৭ সিরিজ উন্মোচন
নির্বাচিত

অ্যাপলকে ‘চ্যালেঞ্জ জানিয়ে’ শাওমির ১৭ সিরিজ উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান
নির্বাচিত

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের...

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 April 2026

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix