Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

পান্ডামার্টের ‘পচা’ কারবার; গ্রাহক ঠকানো আর অব্যবস্থাপনার ডিজিটাল ফাঁদ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 April 2026
পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
Share on FacebookShare on Twitter

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart) এখন গ্রাহকদের জন্য এক বিভীষিকার নাম হয়ে দাঁড়িয়েছে। পচা মাছ, দুর্গন্ধযুক্ত ডিম, মেয়াদোত্তীর্ণ পণ্য থেকে শুরু করে সরবরাহকারীদের টাকা আত্মসাৎ ও জালিয়াতির মতো গুরুতর সব অভিযোগ উঠেছে এই ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অথচ অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা, বরং কাস্টমার কেয়ারের অসহযোগিতা আর রিফান্ড না দেওয়ার ‘ডিজিটাল জবরদস্তি’র শিকার হচ্ছেন তারা।

মাছ-মাংসের নামে ‘পচা’র পসরা
পান্ডামার্টের ফ্রোজেন পণ্যের মান নিয়ে সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। নুহিয়াত নাহরিন নামের এক গ্রাহক মিরপুর-১ শাখা থেকে রুই ও বাইলাসহ বেশ কিছু মাছ অর্ডার করে দেখেন, রুইয়ের বদলে দেওয়া হয়েছে পচা কাতল মাছ। পুঁটি মাছের প্যাকেটে উপরে ভালো মাছ রেখে নিচে দেওয়া হয়েছে পচা-গলা মাছ। এমনকি ‘প্রসেসড ও ক্লিন’ করার কথা থাকলেও মাছগুলো ছিল নোংরা। ডিফ্রস্ট করার পর প্রতিটি মাছ থেকে বিকিট গন্ধ বের হওয়ায় তা খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। একই অভিজ্ঞতা সাইমন সাদিকের; ৮০% মাংসের প্রতিশ্রুতি থাকলেও তাকে দেওয়া হয়েছে ৬০% হাড় আর মাথার চর্বি।

দুর্গন্ধযুক্ত ডিম ও উধাও কন্টাক্ট নম্বর
গুলশান শাখার পান্ডামার্ট থেকে দুই ডজন ডিম কিনে বিপাকে পড়েন হাসিন জাহান। ডিমগুলো এতটাই পচা ছিল যে গন্ধে ঘরে টেকা দায়। আশ্চর্যের বিষয় হলো, অভিযোগ জানানোর জন্য গুগল ম্যাপে দেওয়া ফোন নম্বরে কল করলে জানা যায়, পান্ডামার্ট ভুল করে এক সাধারণ ব্যক্তির নম্বর সেখানে ব্যবহার করেছে! অর্থাৎ, বিপদে পড়লে গ্রাহক কার সাথে কথা বলবেন, তার কোনো সঠিক মাধ্যমও রাখেনি প্রতিষ্ঠানটি।

শিশুদের খাবারে মেয়াদোত্তীর্ণের ঝুঁকি
ওয়ারী শাখার পান্ডামার্টের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঝুমানা আহমেদ ঝুমি। শিশুদের জন্য কেনা হরলিকসের মেয়াদ ছিল মাত্র দেড় মাস এবং দামও রাখা হয়েছে বাজারের চেয়ে অনেক বেশি। রোজার মাসে বাচ্চাদের এমন ঝুঁকিপূর্ণ খাবার দেওয়ার বিষয়ে অভিযোগ করলেও পান্ডামার্ট কোনো ব্যবস্থা নেয়নি।

ডেলিভারি সিস্টেম ও ‘রিফান্ড’ জালিয়াতি
সাদিয়া নামের এক ভুক্তভোগীর অভিজ্ঞতা ছিল ভয়াবহ। চাঁদ রাতে আইসক্রিম অর্ডার করে ৫ ঘণ্টা পর তা হাতে পান। অনলাইন পেমেন্ট করায় রাইডার তাকে গলে যাওয়া আইসক্রিম নিতে বাধ্য করেন। পান্ডামার্টের নিয়ম অনুযায়ী, অনলাইনে টাকা দিলে পণ্য যে অবস্থায় থাকুক না কেন তা গ্রহণ করতে হবে, অন্যথায় রিফান্ড পাওয়া যাবে না—এমন অযৌক্তিক নিয়মকে গ্রাহকরা ‘প্রকাশ্য ডাকাতি’ হিসেবে অভিহিত করেছেন।

পর্দার আড়ালে বড় জালিয়াতি ও টাকা আত্মসাৎ
কেবল গ্রাহক নয়, সরবরাহকারীরাও (Suppliers) পান্ডামার্টের বিরুদ্ধে নজিরবিহীন অভিযোগ এনেছেন।

ডকুমেন্ট জালিয়াতি: পাওনা টাকা চাইলে সরবরাহকারীদের ভুয়া নথিপত্র দেখানো এবং টাকা আত্মসাতের দায়ে মামলার আবেদন পর্যন্ত করা হয়েছে।

হুমকি ও ব্ল্যাকমেইল: পাওনাদারদের টাকা না দিয়ে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পান্ডামার্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে।

অ্যাকাউন্ট ব্লক: কোনো কারণ ছাড়াই কাস্টমার বা পার্টনারের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে সেখানে থাকা ব্যালেন্স আটকে রাখার ঘটনা এখন নিয়মিত।

কাস্টমার কেয়ার: সমাধানের বদলে সময়ক্ষেপণ
অধিকাংশ গ্রাহকের সাধারণ অভিযোগ হলো, পান্ডামার্টের অ্যাপ বা হেল্পলাইনে যোগাযোগ করলে কোনো কার্যকর সমাধান মেলে না। রোবটিক মেসেজ বা ‘নোট করে রাখছি’ ছাড়া তারা আর কিছুই করে না। অনেক ক্ষেত্রে সরাসরি কল করার কোনো সঠিক নম্বরও পাওয়া যায় না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পান্ডামার্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজস্ব ‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’ আনছে ভারত
নির্বাচিত

নিজস্ব ‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’ আনছে ভারত

পুরোনো আইফোন এক্সচেঞ্জ করার আগে যে কাজ জরুরি
প্রযুক্তি পরামর্শ

পুরোনো আইফোন এক্সচেঞ্জ করার আগে যে কাজ জরুরি

একবার চার্জ দিলে চলবে দুদিন
প্রযুক্তি সংবাদ

একবার চার্জ দিলে চলবে দুদিন

উই এর এন্ট্রারপ্রেনার মাস্টারক্লাস এর ৩য় পর্ব অনুষ্ঠিত
উই

উই এর এন্ট্রারপ্রেনার মাস্টারক্লাস এর ৩য় পর্ব অনুষ্ঠিত

সাশ্রয়ী দামে এইচপির বিজনেস পিসি
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে এইচপির বিজনেস পিসি

এবার স্মার্টফোন নিয়ে আসছে টিকটক
নির্বাচিত

বাংলাদেশ থেকে ৭৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি
কিভাবে করবেন

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

IFA 2026: নতুন প্রজন্মের ১৫ গ্যাজেট, নজর কাড়ল রোবট থেকে এআই ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

IFA 2026: নতুন প্রজন্মের ১৫ গ্যাজেট, নজর কাড়ল রোবট থেকে এআই ল্যাপটপ

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি বাজার

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনফেরত যাত্রীর ব্যাগে ১৬ স্মার্টফোন, কাস্টমসে জব্দ
প্রযুক্তি সংবাদ

চীনফেরত যাত্রীর ব্যাগে ১৬ স্মার্টফোন, কাস্টমসে জব্দ

চীন থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে...

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই

২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 April 2026

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

Techzoom.TV |
TechzoomTV