Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈদেশিক মুদ্রা লেনদেনে কড়াকড়ি: বাংলাদেশ ব্যাংকের নতুন গাইডলাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 8 May 2026
বৈদেশিক মুদ্রা লেনদেনে কড়াকড়ি: বাংলাদেশ ব্যাংকের নতুন গাইডলাইন
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ভ্রমণ, এয়ারলাইনস, শিপিং, ফ্রেইট ফরওয়ার্ডিংসহ বেশ কয়েকটি খাতে বৈদেশিক মুদ্রা লেনদেনে স্বচ্ছতা বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আওতাধীন থাকছে পর্যটন ব্যবস্থাপনা ও বৈদেশিক পরিবহনসেবা খাতও। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কড়াকড়ি বিধিনিষেধ। এখন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন বা ছাড়পত্র ছাড়া টিকিট ইস্যু করতে পারবে না কোনো এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্ট। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত বিস্তারিত বিধান তুলে ধরা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে চাকরির উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশী নাগরিকদের জন্য বৈধ পাসপোর্ট, ভিসা এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র বাধ্যতামূলক। বিদেশী নাগরিক, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা হিসাব, বিদেশ থেকে পাঠানো অর্থ বা প্রিপেইড টিকিট অ্যাডভাইস ব্যবহার করে টিকিট ইস্যুর অনুমতি দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। তবে মানি চেঞ্জারের নগদায়ন সনদ গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশী জাহাজকর্মীদের বিদেশ যাত্রার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। টিকিট ইস্যুর আগে বৈধ কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট, শিপিং মাস্টারের ছাড়পত্র এবং বিদেশী শিপিং কোম্পানির অর্থ পরিশোধের প্রমাণ যাচাই করতে হবে। একই সঙ্গে বাংলাদেশী টাকায় কেনা আন্তর্জাতিক টিকিটের অর্থ বিদেশে ফেরত দেয়া যাবে না বলেও স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। টিকিট বাতিলের অর্থ দেশে টাকায় পরিশোধ করতে হবে।

বিদেশী এয়ারলাইনস ও শিপিং কোম্পানির বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়মে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরমে নিয়মিত আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে। বিদেশে মুনাফা পাঠানোর আগে স্থানীয় ব্যয়, কর, কমিশন ও সম্ভাব্য ফেরতের অর্থ সমন্বয় করতে হবে। অব্যবহৃত টিকিটের বিপরীতে কমপক্ষে ১০ শতাংশ অর্থ সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

ট্যুর অপারেটরদের জন্যও নতুন বিধান আনা হয়েছে। একজন ভ্রমণকারী তার বার্ষিক ভ্রমণ কোটার সর্বোচ্চ ৯০ শতাংশ ব্যবহার করে ভ্রমণ প্যাকেজ কিনতে পারবেন। বিদেশী পর্যটকদের কাছ থেকে পাওয়া অর্থ ট্যুর অপারেটরদের বৈদেশিক মুদ্রা হিসাবে জমা হবে এবং এর বড় অংশ টাকায় রূপান্তর করতে হবে। একই সঙ্গে ট্যুর অপারেটরদের মোট বিক্রির অন্তত ২৫ শতাংশ ইনবাউন্ড ট্যুর প্যাকেজ হতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে বিদেশী মুদ্রায় জ্বালানি ক্রয়, টিকিট বিক্রি ও পণ্য পরিবহন ভাড়া আদায়ের সব তথ্য অনলাইন রিপোর্টিং ব্যবস্থার আওতায় আনতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজার দাপিয়ে বেড়াচ্ছে স্যামসাং এম সিরিজের ফোন
নির্বাচিত

বাজার দাপিয়ে বেড়াচ্ছে স্যামসাং এম সিরিজের ফোন

আলিবাবার জ্যাক মা পারলে আমরা পারবো না কেন: শামীমা নাসরিন
ই-কমার্স

আলিবাবার জ্যাক মা পারলে আমরা পারবো না কেন: শামীমা নাসরিন

সিটি ব্যাংকের মাসরুর আরেফিন ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের মাসরুর আরেফিন ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’

শীতকালীন ভ্রমণে ছাড় দিচ্ছে বিডিটিকেটস
ছাড় ও অফার

শীতকালীন ভ্রমণে ছাড় দিচ্ছে বিডিটিকেটস

ব্যালান্স শিটে কারচুপি, যেভাবে ৪৫০ কোটি টাকার দুঃসাহসী গরমিল করেছিল ইউনিয়ন ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যালান্স শিটে কারচুপি, যেভাবে ৪৫০ কোটি টাকার দুঃসাহসী গরমিল করেছিল ইউনিয়ন ব্যাংক

৯ টাকায় স্মার্টফোন দিচ্ছে ভিভো
ছাড় ও অফার

৯ টাকায় স্মার্টফোন দিচ্ছে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 May 2026

বৈদেশিক মুদ্রা লেনদেনে কড়াকড়ি: বাংলাদেশ ব্যাংকের নতুন গাইডলাইন

Techzoom.TV |
TechzoomTV