Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 June 2026
হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ
Share on FacebookShare on Twitter

হেক্সাগন রোবোটিকস নামের একটি প্রতিষ্ঠানের তৈরি দুটি রোবট শিগগিরই কাজ শুরু করবে। বর্তমানে জার্মানির লাইপজিগ শহরের কারখানায় এগুলোকে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। খবর বিবিসি।

বিএমডব্লিউর প্রসেস ম্যানেজমেন্ট ও ডিজিটালাইজেশন বিভাগের প্রধান মাইকেল নিকোলাইডেস বলেন, ‘এটিই হতে যাচ্ছে গাড়ি উৎপাদনের ভবিষ্যৎ। গাড়ি কারখানায় রোবট হাতের ব্যবহার বহু দশকের পুরনো। তবে মানুষের আকারের এসব নতুন রোবট কারখানার কাজের ধারণাই বদলে দেবে।’

মাইকেল নিকোলাইডেসের মতে, হিউম্যানয়েড রোবটের আকার ও কাজের ক্ষমতা মানুষের মতোই। তাই কারখানায় একজন মানুষ যেখানে দাঁড়িয়ে কাজ করেন, ঠিক সে জায়গায় রোবটকে বসিয়ে দেয়া সম্ভব। এজন্য কারখানার পুরো উৎপাদন লাইনে কোনো বড় বদল করতে হয় না।

গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক বিল রে বলেন, ‘‌রোবটের দাম একসময় অনেক বেশি ছিল। তখন যন্ত্রটির সুবিধা অনুযায়ী পুরো কারখানার নকশা নতুন করে সাজাতে হতো। কিন্তু এখন রোবটের দাম কমে গেছে। তাই কারখানার বর্তমান কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে এমন রোবট ব্যবহার করাই এখন বেশি লাভজনক।’

বিএমডব্লিউর নতুন রোবটের নাম দেয়া হয়েছে ‘আয়ন’। দেখতে হুবহু মানুষের মতো রোবটটির উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও ওজন ৬০ কেজি। এটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ২ দশমিক ৪ মিটার গতিতে হাঁটতে পারে। রোবটটি একটানা আট কেজি ওজন বহন করতে সক্ষম। তবে অল্প সময়ের জন্য এটি ১৫ কেজি পর্যন্ত ওজন তুলতে পারে।

আয়নের শরীরে ক্যামেরা, রাডার, মাইক্রোফোনসহ মোট ২১টি সেন্সর রয়েছে। ফলে এটি চারপাশের পরিবেশ বুঝতে ও নিখুঁতভাবে হাত নাড়াচাড়া করতে পারে।

বিএমডব্লিউর কারখানায় রোবটকে প্রশিক্ষণ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সাহায্য নেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। মানুষের শরীরে সেন্সর বসিয়ে ও এনভিডিয়ার সফটওয়্যারের মাধ্যমে কারখানার একটি হুবহু ডিজিটাল রূপ তৈরি করা হয়। সেই ভার্চুয়াল দুনিয়ায় রোবটটিকে একটি কাজ বারবার করিয়ে দক্ষ করা হয়েছে। একে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। মানুষের হাত থেকে জিনিসপত্র নেয়ার মতো জটিল কাজগুলো আয়নকে এ পদ্ধতিতেই শেখানো হয়েছে।

হেক্সাগন রোবোটিকসের প্রেসিডেন্ট আরনড রবার্ট জানান, রোবটকে কাজ শেখানোর জন্য এখন ‘ইমিটেশন লার্নিং’ বা অনুকরণ বিদ্যার ওপর জোর দেয়া হচ্ছে। এর মাধ্যমে রোবটটি মানুষের কাজের ভিডিও বা সেন্সরের নড়াচড়া দেখে নিজেই কাজ শিখে নিতে পারে।

বিশ্লেষকদের ধারণা, তিন-পাঁচ বছরের মধ্যে এসব রোবট মানুষের সাধারণ মুখের কথা শুনে যেকোনো কাজ করে দিতে পারবে।

আয়নের ব্যাটারি ৩ ঘণ্টা সচল থাকে। কিন্তু কারখানায় একেকটি শিফট হয় ৮ ঘণ্টার। এ সমস্যা সমাধানে আয়নকে এমনভাবে তৈরি করা হয়েছে, যেন সে নিজেই চার্জিং স্টেশনে গিয়ে নিজের ব্যাটারি বদলে নিতে পারে। এ পুরো প্রক্রিয়ায় সময় লাগে ৩ মিনিট।

বিএমডব্লিউর কারখানায় এ রোবটগুলোর প্রধান কাজ হবে বিভিন্ন যন্ত্রাংশ এগিয়ে দেয়া এবং ব্যাটারি তৈরির লাইনে জিনিসপত্র নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখা।

মাইকেল নিকোলাইডেস বলেন, ‘‌কারখানার যেসব কাজ একঘেয়ে ও মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, সেসব কাজে রোবট সাহায্য করবে। তাছাড়া আগামী দিনে কারখানায় শ্রমিক সংকট তৈরি হলে হিউম্যানয়েড রোবট কাজে আসবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৫০ সিসির ট্যুরিং বাইক আনছে বাজাজ
অটোমোবাইল

২৫০ সিসির ট্যুরিং বাইক আনছে বাজাজ

২০২১ সালের নতুন চমক নিয়ে আসছে টয়োটা ফরটুনার ২০২১ লিজেন্ডার
অটোমোবাইল

২০২১ সালের নতুন চমক নিয়ে আসছে টয়োটা ফরটুনার ২০২১ লিজেন্ডার

বাংলাদেশে অ্যাসেম্বল হবে বিএমডব্লিউ-মার্সিডিজ, প্রস্তাব জার্মানির
অটোমোবাইল

বাংলাদেশে অ্যাসেম্বল হবে বিএমডব্লিউ-মার্সিডিজ, প্রস্তাব জার্মানির

জনপ্রিয়তার শীর্ষে সেরা ৫টি বাইক
অটোমোবাইল

জনপ্রিয়তার শীর্ষে সেরা ৫টি বাইক

দুর্ঘটনায় পড়ার আগেই স্কুটার সংকেত জানাবে চালককে
অটোমোবাইল

দুর্ঘটনায় পড়ার আগেই স্কুটার সংকেত জানাবে চালককে

এক চার্জে চলবে ৯৫ কিলোমিটার চলবে বাজাজ স্কুটি
অটোমোবাইল

এক চার্জে চলবে ৯৫ কিলোমিটার চলবে বাজাজ স্কুটি

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 June 2026

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ

Techzoom.TV |
TechzoomTV