Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২% জমা দিলেই খেলাপি ঋণ নিয়মিত, আবারও বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 May 2026
পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
Share on FacebookShare on Twitter

খেলাপি ঋণগ্রহীতাদের জন্য আবারও বড় ধরনের ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মাত্র ২ শতাংশ অর্থ জমা দিয়েই এখন খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। নতুন এই সুবিধায় ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১০ বছর এবং শুরুতে দুই বছর পর্যন্ত কিস্তি পরিশোধে বিরতিও পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়া কিংবা ডলারের দাম বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে সচল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যারা আগে নীতিসহায়তার আওতায় ঋণ নিয়মিত করেছে, তারা নতুন এই সুযোগ পাবেন না।

গত ৩১ মার্চ পর্যন্ত যেসব ঋণ খেলাপি হয়েছে, কেবল সেসব ঋণই এই সুবিধার আওতায় আসবে। সুবিধা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার তিন মাসের মধ্যেই ব্যাংকগুলোকে তা নিষ্পত্তি করতে হবে।

খেলাপি ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মূলত অন্তর্বর্তী সরকারের সময়ে দেওয়া বিশেষ সুবিধাটিই নতুন করে আবার কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে এককালীন ঋণ পরিশোধের সুযোগও রাখা হয়েছে। এ ক্ষেত্রে গ্রাহকেরা এক বছর সময় পাবেন এবং এজন্য বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনো অনাপত্তি লাগবে না।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ডাউন পেমেন্ট চেক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে জমা দিলে তা নগদায়নের পর থেকেই তিন মাস সময় গণনা করা হবে। এককালীন জমা দেওয়া অর্থ ব্যাংকে জমার আগে নীতিসহায়তার আবেদন কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এককালীন ঋণ পরিশোধের ক্ষেত্রে ঋণ হিসাব নিয়ম অনুযায়ী দেখাতে হবে এবং এসব ঋণের বিপরীতে সাধারণ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। প্রকৃত অর্থ আদায় ছাড়া আগের সংরক্ষিত সুনির্দিষ্ট নিরাপত্তা সঞ্চিতি ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না। তবে তার একটি অংশ সাধারণ প্রভিশন হিসেবে স্থানান্তর করা যাবে। এছাড়া সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত বিদ্যমান ঋণের বাইরে নতুন কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

বর্তমান বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর বন্ধ শিল্পকারখানা চালু ও এক কোটি কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে দেওয়া বিশেষ পুনঃতফসিল সুবিধা কাজে লাগিয়ে অনেক বড় গ্রুপ ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও ঋণ নিয়মিত করে নেয়। ফলে গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়ায় ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। এর আগে সেপ্টেম্বর শেষে এই অঙ্ক ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩০ দশমিক ৬০ শতাংশে নেমে আসে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকার বিদায়ের আগে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশ পেতে শুরু করলে খেলাপি ঋণ দ্রুত বাড়তে থাকে। আওয়ামী লীগ-সমর্থিত অনেক ঋণগ্রহীতা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়।

এ অবস্থায় অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়। সেই সুযোগে প্রায় ৩০০ শিল্পগোষ্ঠী তাদের ঋণ নিয়মিত করে নেয়। তবে এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা ও সততা নিয়েও প্রশ্ন ওঠে।

ব্যাংকারদের মতে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির কারণেই খেলাপি ঋণ ভয়াবহভাবে বেড়েছে। বিশেষ করে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ, হল-মার্ক গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠী এবং ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক ও বেসিক ব্যাংকের কেলেঙ্কারি খেলাপি ঋণ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ইসলামি ধারার ব্যাংকগুলো। পাশাপাশি প্রচলিত ধারার কিছু ব্যাংকেও বড় ধরনের ঋণ অনিয়ম ঘটেছে, যার ফলে অধিকাংশ ঋণই এখন খেলাপিতে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলাদেশ ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রবাসীদের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে আরিয়া’স কালেকশনের খেশ পণ্য
উই

দেশীয় ঐতিহ্য-শিল্প বাঁচিয়ে রাখতে বিদেশি ব্র্যান্ডের পরিবর্তে দেশি পণ্য ক্রয় করে প্রবাসী শ্রাবণী

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম
প্রযুক্তি বাজার

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম

প্রবাসী কাস্টমারদের আস্থার জায়গা উই
উই

প্রবাসী কাস্টমারদের আস্থার জায়গা উই

চলতি মাসেই দেশের বাজারে আসছে গ্যালাক্সি এম৪০
নির্বাচিত

দেশের বাজারে গ্যালাক্সি এম৪০ আনলো স্যামসাং

ক্লাউড সেবায় বড় বিনিয়োগ আলিবাবার
ই-কমার্স

বাংলাদেশের জন্য আলাদা সুবিধা নিয়ে আসছে আলিবাবা

Leaked image of Huawei Mate 70 with new Kirin 9050 processor
প্রযুক্তি বাজার

হুয়াওয়ের নতুন চিপসেট বিপ্লব: কিরিন ৯০৫০ নিয়ে বাজারে ফিরছে হুয়াওয়ে মেট ৭০ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 May 2026

২% জমা দিলেই খেলাপি ঋণ নিয়মিত, আবারও বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix