Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 June 2026
ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক
Share on FacebookShare on Twitter

উনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রতিষ্ঠানটির দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো. রীদওয়ানুল হক। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মো. রীদওয়ানুল হক ছিলেন এসইভিপি ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান।

ব্যাংকিং খাতে ২৭ বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ শফিকুর রহমান ১৯৯৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ১৯৯৯ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকটি একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে যোগ দেন। সেখানে করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রায়োরিটি ক্লায়েন্ট একুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শফিকুর রহমান ২০২২ সালে ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সার্ভিস কোয়ালিটি ও ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন।

শাখা ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় শফিকুর রহমানের দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও কার্যকর নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে তিনি ইউসিবির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ব্যাংকিং খাতে ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। তিনি এইচএসবিসি, ব্যাংক আল-ফালাসহ দেশীয় ও বহুজাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ইউসিবিতে যোগ দেয়ার আগে রীদওয়ানুল হক এনসিসি ব্যাংক পিএলসির রিটেইল ও এসএমই ব্যবসা বিভাগের প্রধান ছিলেন। সেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনী ব্যাংকিং সেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রীদওয়ানুল হক বর্তমানে ইউসিবিতে সব শাখা, উপশাখা নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তার নেতৃত্বে এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংক গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি আরো জোরদার করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউসিবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
অর্থ ও বাণিজ্য

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

‘রিটজ’ ব্রাউজারে গেম খেলে মোবাইল রিচার্জ
ছাড় ও অফার

‘রিটজ’ ব্রাউজারে গেম খেলে মোবাইল রিচার্জ

অনলাইনে নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলেছেন তিথি
উই

অনলাইনে নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলেছেন তিথি

প্রাইম ব্যাংকের নিট মুনাফা তৃতীয় প্রান্তিকে বেড়েছে ২৭ শতাংশ
অর্থ ও বাণিজ্য

প্রাইম ব্যাংকের নিট মুনাফা তৃতীয় প্রান্তিকে বেড়েছে ২৭ শতাংশ

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 
ই-কমার্স

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 

লিন্ডে বাংলাদেশের আয় ও নিট মুনাফা বেড়েছে
অর্থ ও বাণিজ্য

লিন্ডে বাংলাদেশের আয় ও নিট মুনাফা বেড়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
অর্থ ও বাণিজ্য

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 June 2026

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

Techzoom.TV |
TechzoomTV