Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 August 2026
সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত
Share on FacebookShare on Twitter

ভুল করে অন্য এক গ্রাহকের হিসাবে ৫০ হাজার টাকা চলে যাওয়ার দুই মাসের বেশি সময় পরও অর্থ ফেরত কিংবা এ বিষয়ে লিখিত সিদ্ধান্ত না পাওয়ার অভিযোগ উঠেছে দ্য সিটি ব্যাংক পিএলসির বিরুদ্ধে।

ভুক্তভোগী গ্রাহক আব্দুল্লাহ আল মাসুদের অভিযোগ, বিষয়টি সমাধানের আশ্বাসে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সরিয়ে নেওয়ার পরও ব্যাংকটির পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে তিনি বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে নিজের সিটি ব্যাংক হিসাবে টাকা পাঠানোর সময় নামের মিল থাকায় আগে থেকে সংরক্ষিত অন্য একটি বেনিফিশিয়ারি নির্বাচন করেন মাসুদ। এতে ভুলবশত ৫০ হাজার টাকা অন্য একজনের সিটি ব্যাংক হিসাবে জমা হয়ে যায়।

ভুলটি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ইসলামী ব্যাংকে লিখিতভাবে বিষয়টি জানান। পরে ইসলামী ব্যাংকের পক্ষ থেকেও সিটি ব্যাংকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয় বলে জানান তিনি।

তবে এরপরও অর্থ ফেরত পেতে জটিলতার মুখে পড়েন ওই গ্রাহক। নিজের পক্ষ থেকেও সিটি ব্যাংকের শাখা ও প্রধান কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেন তিনি।

একপর্যায়ে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মাসুদ। তাঁর দাবি, পোস্টটি নজরে আসার পর সিটি ব্যাংকের কাস্টমার এক্সপেরিয়েন্স বিভাগের কর্মকর্তা মুনতাকিম মাহমুদ তাঁর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন এবং পোস্টটি সরিয়ে নিতে অনুরোধ করেন।

গ্রাহকের অভিযোগ, ওই কর্মকর্তার আশ্বাসে পোস্টটি সরিয়ে নেওয়ার পরও এখন পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হয়নি। এমনকি বিষয়টি নিয়ে কোনো লিখিত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক জবাবও তিনি পাননি।

এদিকে, বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন মাসুদ। অন্যদিকে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, সিটি ব্যাংকের কাছ থেকে লিখিত উত্তর বা সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তাদের পক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।

ভুক্তভোগী জানান, অনানুষ্ঠানিকভাবে তিনি জানতে পেরেছেন, ভুল করে টাকা চলে যাওয়া সিটি ব্যাংকের হিসাবটি কোনো আইনি কারণে ‘রেস্ট্রিক্টেড’ বা সীমাবদ্ধ অবস্থায় থাকতে পারে। তবে এ বিষয়ে সিটি ব্যাংকের কাছ থেকে কোনো লিখিত নথি বা স্পষ্ট ব্যাখ্যা পাননি তিনি।

দুই মাসের বেশি সময় ধরে নিজের টাকা আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করে মাসুদ দ্রুত বিষয়টি নিষ্পত্তি এবং অর্থ ফেরতের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ব্যাংকের পক্ষ থেকে কী কারণে অর্থ ফেরত দিতে দেরি হচ্ছে, সে বিষয়ে লিখিত ব্যাখ্যাও চান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিটি ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

জনতা ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ
অর্থ ও বাণিজ্য

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক জনতা ব্যাংক কর্মকর্তা

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে

স্ট্যান্ডার্ড চার্টার্ড
অর্থ ও বাণিজ্য

ক্রেডিট কার্ড জালিয়াতি: গ্রাহকদের টাকা ফেরত দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, এমএফএস-এ ‘অ্যাড মানি’ স্থগিত

ইডিসি ও ই-কমার্স ক্লাবের পক্ষ থেকে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্যকে সংবর্ধনা
ই-কমার্স

ইডিসি ও ই-কমার্স ক্লাবের পক্ষ থেকে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্যকে সংবর্ধনা

শাহজালালে আগুন
অর্থ ও বাণিজ্য

শাহজালালে আগুন : সর্বশেষ তথ্য জানাল বেবিচক

৯৮ তম দেশ হিসেবে বাংলাদেশে স্টোর খুলছে জারা
অর্থ ও বাণিজ্য

৯৮ তম দেশ হিসেবে বাংলাদেশে স্টোর খুলছে জারা

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2026

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV