Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 September 2026
বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
Share on FacebookShare on Twitter

ক্যাশলেস লেনদেন বাড়াতে সরকার যখন ‘বাংলা কিউআর’ ব্যবহারে ১০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে, তখন টাঙ্গাইলের গোপালপুরে এই পদ্ধতি ব্যবহারে বিকাশের পক্ষ থেকে নিরুৎসাহিত করার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী ব্যবসায়ীদের দাবি, বাংলা কিউআর ব্যবহার করেন—এমন এজেন্টদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক না রাখার বিষয়ে বিকাশের একটি ডিস্ট্রিবিউশন হাউসের প্রতিনিধিরা মৌখিক নির্দেশনা দিয়েছেন।

একই সময়ে, আন্তঃলেনদেনযোগ্য ‘বাংলা কিউআর’ ব্যবহার করতে গিয়ে বিকাশসহ বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকদের লেনদেন ব্যর্থ হওয়া, বিলম্ব এবং টাকা আটকে যাওয়ার মতো সমস্যার মুখে পড়ার অভিযোগও রয়েছে।

গোপালপুরের কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, বাংলা কিউআর কোড ব্যবহারকারী এজেন্টদের সঙ্গে লেনদেন বা ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে না যাওয়ার বিষয়ে বিকাশের স্থানীয় ডিস্ট্রিবিউশন হাউসের প্রতিনিধিদের কাছ থেকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

তাদের ভাষ্য, বাংলা কিউআর যেখানে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন সহজ করার জন্য চালু করা হয়েছে, সেখানে কোনো একটি সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এর ব্যবহার নিরুৎসাহিত করা হলে পুরো ব্যবস্থাটির উদ্দেশ্যই বাধাগ্রস্ত হয়।

বাংলা কিউআরে লেনদেন ব্যর্থতার অভিযোগ

‘এক কিউআর কোডে সব ধরনের পেমেন্ট’ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করে। এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেটের মতো এমএফএস কিংবা বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট মার্চেন্টের বাংলা কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধের সুযোগ থাকার কথা।

কিন্তু ব্যবহারকারীদের অভিযোগ, বাস্তবে কখনও লেনদেন সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগছে, আবার কখনও ‘Transaction Failed’ বা সার্ভার-সংক্রান্ত ত্রুটির বার্তা আসছে। কোনো কোনো ক্ষেত্রে টাকা কেটে নেওয়ার পরও মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিকভাবে জমা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ বাড়তে থাকায় বিষয়টি নিয়ে গ্রাহকদের করণীয় জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সমস্যায় প্রথমে ব্যাংক বা বিকাশে অভিযোগ

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর লেনদেনে কোনো সমস্যা হলে গ্রাহককে প্রথমে সংশ্লিষ্ট ব্যাংক অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীর কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

অভিযোগ জানানোর পর একটি কমপ্লেইন টিকিট বা রেফারেন্স নম্বর সংগ্রহ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে সমস্যার সমাধান না হলে ওই রেফারেন্স নম্বর উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের কাস্টমার সেফটি উইংয়ে অভিযোগ করা যাবে।

এ জন্য ১৬২৩৬ নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে।

ক্যাশলেস লেনদেনের পথে সমন্বয়ের প্রশ্ন

বাংলা কিউআরের অন্যতম উদ্দেশ্য ছিল বিভিন্ন ব্যাংক ও এমএফএসের আলাদা কিউআর ব্যবস্থার পরিবর্তে একটি আন্তঃসংযুক্ত পেমেন্ট অবকাঠামো তৈরি করা। ফলে একজন গ্রাহক কোন প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করছেন, তা যেন মার্চেন্টের পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে বড় বাধা না হয়—এমন ব্যবস্থাই এর মাধ্যমে প্রতিষ্ঠার কথা।

এ অবস্থায় একদিকে বাংলা কিউআর ব্যবহারে স্থানীয় পর্যায়ে নিরুৎসাহিত করার অভিযোগ এবং অন্যদিকে লেনদেনের কারিগরি জটিলতা—দুই বিষয়ই ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

সংশ্লিষ্টদের মতে, বাংলা কিউআর ব্যবস্থায় গ্রাহকের আস্থা বাড়াতে হলে প্রযুক্তিগত ত্রুটি দ্রুত সমাধানের পাশাপাশি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং মার্চেন্ট পর্যায়ে অভিন্ন নীতিমালা নিশ্চিত করা জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলা কিউআরবিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে এক বছর পূর্তি উপলক্ষে রিয়েলমি নিয়ে এসেছে দারুণ অফার!
ছাড় ও অফার

বাংলাদেশে এক বছর পূর্তি উপলক্ষে রিয়েলমি নিয়ে এসেছে দারুণ অফার!

Chat GPT কি ব্লগারদের রিপ্লেস করে দেবে
প্রযুক্তি বাজার

Chat GPT কি ব্লগারদের রিপ্লেস করে দেবে

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ভালোবাসা দিবসে দারাজে সপ্তাহব্যাপী রিয়েলমি’র অবিশ্বাস্য অফার 
ই-কমার্স

ভালোবাসা দিবসে দারাজে সপ্তাহব্যাপী রিয়েলমি’র অবিশ্বাস্য অফার 

বজ্রপাতে নষ্ট হয় না যে টিভি
নির্বাচিত

বজ্রপাতে নষ্ট হয় না যে টিভি

ই-কমার্স সাইটের বিক্রয় বাড়ানোর সেরা উপায়
ই-কমার্স

ই-কমার্স সাইটের বিক্রয় বাড়ানোর সেরা উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2026

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

Techzoom.TV |
TechzoomTV