Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 September 2026
ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা
Share on FacebookShare on Twitter

ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট ও বি-টু-বি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেশীয় পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত মেলাটি ৩ সেপ্টেম্বর শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) শেষ হবে এ আয়োজন।

এবারের মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাক-নির্ধারিত ডিজিটাল ব্যবসায়িক বৈঠক ব্যবস্থা। বায়ার ও সেলারদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আগে থেকেই পছন্দের প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করতে পারছেন।

আয়োজকদের মতে, এ ব্যবস্থা বি-টু-বি যোগাযোগকে আরও কাঠামোবদ্ধ করার পাশাপাশি সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক তৈরিতে সহায়তা করছে।

বোটোয়ার তথ্য অনুযায়ী, এবারের মেলায় প্রায় ১০০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান প্রদর্শক হিসেবে অংশ নিচ্ছে। এ ছাড়া ৬০ জন ট্রেড বায়ার এবং প্রায় ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণ প্রত্যাশা করছে আয়োজকরা।

মেলায় ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস, হোটেল-রিসোর্ট এবং ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিগুলো অংশ নিয়েছে। বিভিন্ন স্টলে ভিসা প্রসেসিং, ফ্লাইট টিকিট বুকিং, আন্তর্জাতিক ও দেশীয় পর্যটন প্যাকেজ এবং বিভিন্ন মূল্যছাড়ের তথ্য তুলে ধরা হচ্ছে।

মেলার শুরু থেকেই দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ দর্শনার্থীদের জন্য বি-টু-সি সুবিধা থাকায় তারা সরাসরি বিভিন্ন স্টলে গিয়ে ভ্রমণসেবা, প্যাকেজ ও বাজেট সম্পর্কে তথ্য যাচাই করার সুযোগ পাচ্ছেন।

বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, এই আন্তর্জাতিক ট্রেড প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত সরাসরি বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত হচ্ছে। এর ফলে এভিয়েশন ও হসপিটালিটি খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, আন্তর্জাতিক মানের বি-টু-বি ও ডিজিটাল নেটওয়ার্কিং নিশ্চিত করতেই অনলাইন অ্যাপয়েন্টমেন্টকেন্দ্রিক এই আয়োজন করা হয়েছে।

মেলার শেষ দিনে দর্শনার্থী ও ব্যবসায়ীদের আরও বেশি সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। ডিজিটাল যোগাযোগ ও পূর্বনির্ধারিত ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে এবারের আয়োজন দেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সংযুক্ত করার একটি নতুন মডেল হিসেবে তুলে ধরছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলের কাছে আছে আপনার সব তথ্য, কিভাবে লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন
নির্বাচিত

গুগলের কাছে আছে আপনার সব তথ্য, কিভাবে লোকেশন ট্র্যাকিং বন্ধ করবেন

ডিপফেক ছবি তৈরির তালিকায় শীর্ষে কোন দেশ?
নির্বাচিত

ডিপফেক ছবি তৈরির তালিকায় শীর্ষে কোন দেশ?

রিয়েলমি নিও ৭ টার্বো: বাজেটেই ফ্ল্যাগশিপ পাওয়ার, আসছে ২৯ মে
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিও ৭ টার্বো: বাজেটেই ফ্ল্যাগশিপ পাওয়ার, আসছে ২৯ মে

নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে হাঁ ভোট দিন: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে হাঁ ভোট দিন: ফয়েজ আহমদ তৈয়্যব

পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে লাইসেন্স পেল নগদ
প্রযুক্তি সংবাদ

পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে লাইসেন্স পেল নগদ

অডিওর পর এবার ভিডিওতে আসছে সোনোস
প্রযুক্তি সংবাদ

অডিওর পর এবার ভিডিওতে আসছে সোনোস

Load More

ট্রেন্ডিং টপিক

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

রাইড শেয়ারিং
অর্থ ও বাণিজ্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 September 2026

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

Techzoom.TV |
TechzoomTV