Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 September 2026
টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার
Share on FacebookShare on Twitter

বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের জন্য টপ মার্চেন্টদের স্বীকৃতি দিতে পাঠাও কুরিয়ার আয়োজন করে থাকে ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ অনুষ্ঠান। পাঠাও হেড কোয়ার্টারে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে ৪টি বিশেষ ক্যাটাগরিতে এই অর্জন সেলিব্রেট করার জন্য একজন মার্চেন্টকে ওমরাহ প্যাকেজ এবং তিনজন মার্চেন্টকে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ উপহার দেওয়া হয়।

এই উদ্যোগের মাধ্যমে পাঠাও কুরিয়ার নিশ্চিত করে, মার্চেন্টদের ব্যবসার গ্রোথ এবং আরও বড় স্বপ্ন পূরণের যাত্রায় তারা সবসময় সাথে আছেন। নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিস দেওয়ার পাশাপাশি মার্চেন্টদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে, পাঠাও কুরিয়ার সবসময় তাদের এই যাত্রায় পার্টনার হিসেবে পাশে থাকতে চান।

স্টার মার্চেন্ট হিসেবে স্বীকৃতি পেয়ে একটি ওমরাহ প্যাকেজ অর্জন করে নিয়েছেন, ‘ফালাক ফুড’। ‘আশ-শিফা অর্গানিক কেয়ার’ এবং ‘মিলানা’ পেয়েছেন টপ মার্চেন্টের স্বীকৃতি, উভয় ব্যবসাপ্রতিষ্ঠানই পেয়েছেন একটি করে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ। অন্যদিকে, ‘গুড ওয়ান’ টপ ইনস্টাপে মার্চেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছে এবং তারাও একটি ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ পেয়েছে।

পাঠাও কুরিয়ার-এর চিফ অপারেটিং অফিসার আহমেদ দেলোয়ার হোসেন মারুফ বলেন,“প্রতিটি মার্চেন্টের সাফল্য আমাদের পুরো ইকোসিস্টেমের অগ্রগতির সাথে জড়িত। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের পরিশ্রম ও সফলতাকে সম্মান জানাচ্ছি। পাঠাও কুরিয়ার সবসময় মার্চেন্টদের ব্যবসা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় টেকনোলজি, সার্ভিস এবং সাপোর্ট দিয়ে থাকে।”

পাঠাও কুরিয়ার-এর কাছে এই সম্মাননা শুধুমাত্র সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রতিটি অর্ডারের পেছনে রয়েছেন এমন একজন মার্চেন্ট, যিনি কাস্টমারদের সেবা দিতে, নিজের ব্যবসাকে গ্রো করতে এবং একটি ধারণাকে বড় কিছুতে রূপ দিতে কাজ করে যাচ্ছেন। ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ হলো সেই প্রচেষ্টাগুলোকে স্বীকৃতি দেওয়া এবং যেসব মার্চেন্ট পাঠাও কুরিয়ার-এর সাথে একসাথে এগিয়ে যাচ্ছেন, তাদের সেলিব্রেট করার একটি মাধ্যম। মার্চেন্টদের এই অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে চলায় হেল্প করতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এসেছে ‘পাঠাও কমার্স’, একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম যা স্টোরফ্রন্ট, সেলস চ্যানেল, অর্ডার, ইনভেন্টরি, পেমেন্ট, ডেলিভারি এবং কাস্টমার কমিউনিকেশনকে একটি জায়গায় নিয়ে এসেছে।

পুরস্কারগুলোও বাছাই করা হয়েছে একটি সহজ চিন্তা থেকে, কখনো কখনো মার্চেন্টদের পথচলায় পাশে থাকার মানে হলো, যে স্বপ্নগুলোর জন্য তারা কাজ করছেন তার অংশ হওয়া। ওমরাহ যাত্রা থেকে শুরু করে প্রিয়জনকে নিয়ে কক্সবাজার ভ্রমণ, এই সম্মাননা ব্যবসায়িক অর্জনগুলোকে দারুণ কিছু অভিজ্ঞতায় রূপ দিয়েছে।

ফালাক ফুড-এর প্রতিনিধি, স্টার মার্চেন্ট, বলেন, “স্টার মার্চেন্ট হিসেবে সম্মাননা পাওয়া এবং সাথে উমরাহ প্যাকেজ জিতে নেয়া আমার জন্য খুবই আনন্দের। ওমরাহ করা আমার অনেকদিনের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য পাঠাও কুরিয়ার-কে আন্তরিক ধন্যবাদ।”

মিলানা-এর প্রতিনিধি, টপ মার্চেন্ট, বলেন, “টপ মার্চেন্ট হিসেবে সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত। এই সম্মাননা আমার পরিশ্রমের জন্য খুবই বড় অনুপ্রেরণা। তার সাথে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ উপহার পাওয়া আনন্দটাকে আরও বাড়িয়ে দিয়েছে। পাঠাও কুরিয়ার-কে অনেক ধন্যবাদ।”

পাঠাও কুরিয়ার বাংলাদেশের ছোটো থেকে বড়, বিভিন্ন ধরণের ব্যবসার সাথে কাজ করে যাচ্ছে। তাই ‘সেরা মার্চেন্ট সম্মাননা’-র মতো উদ্যোগগুলো সেইসব মার্চেন্টকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন, যারা তাদের এই পথচলার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের বৃদ্ধি পাঠাও-এর বড় গল্পেরই অংশ, এবং এই পথচলার প্রতিটি সাফল্যের পার্টনার তারাও।

ধারাবাহিক সাপোর্ট, স্বীকৃতি এবং বেড়ে ওঠার সুযোগ তৈরির মাধ্যমে পাঠাও কুরিয়ার এমন একটি সঙ্গী হয়ে থাকতে চায়, যা মার্চেন্টদের শুধু ব্যবসাতেই এগিয়ে নিবে তা না, বরং তাদের স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে দিতে পাশে থাকবে।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাঠাও কুরিয়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনিয়োগ ফিরে পাচ্ছে টেন মিনিট স্কুল
নির্বাচিত

বিনিয়োগ ফিরে পাচ্ছে টেন মিনিট স্কুল

রেডমি কে ৩০ প্রো এর জুম এডিশন আসছে, থাকবে দুর্দান্ত ক্যামেরা ফিচার
নির্বাচিত

রেডমি কে ৩০ প্রো এর জুম এডিশন আসছে, থাকবে দুর্দান্ত ক্যামেরা ফিচার

লাইনের সামনে দাঁড়িয়ে ভোট চাইলেন ছাত্রদল নেতা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

লাইনের সামনে দাঁড়িয়ে ভোট চাইলেন ছাত্রদল নেতা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ

অর্থ ও বাণিজ্য

মোবাইল ও ডিজিটাল ব্যাংক সেবায় ‘নজর রাখছে’ বাংলাদেশ ব্যাংক

প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপ, সতর্ক হবেন যেভাবে
নির্বাচিত

প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপ, সতর্ক হবেন যেভাবে

গুগল ছাড়লে ৫০% বাজার হারাবে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

গুগল ছাড়লে ৫০% বাজার হারাবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক
টেলিকম

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে নিজেদের...

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 September 2026

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix