Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 November 2026
‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
Share on FacebookShare on Twitter

পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ‘আমার পে’র মাধ্যমে হুন্ডি ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সরেজমিন পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে বিদেশি মার্চেন্টদের পাওনা অর্থ বৈধ পথে বিদেশে না পাঠিয়ে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে সরানো হয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে রেমিট্যান্স আসার প্রমাণ ছাড়াই অর্থ বিতরণ ও সরকারি প্রণোদনা দেওয়ার জালিয়াতি করা হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। আর প্রাক্কলিত হিসাবে ২২ কোটি ২৬ লাখ টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘সিম পেয়ছা হোল্ডিংস প্রাইভেট লিমিটেড’ ‘আমার পে’ তথা সফট টেক ইনোভেশন লিমিটেডকে ব্যবহার করে এসব অনিয়ম করেছে। সিম পেয়ছার সিংহভাগ শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির হাতে। এর প্রধান নির্বাহী ইয়াসির পাশা পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। পাকিস্তানেও তাঁর ব্যবসা রয়েছে।

পরিদর্শন প্রতিবেদনে ‘আমার পে’র ট্রাস্ট অ্যান্ড সেটেলমেন্ট হিসাব (টিএসএ) পরিচালনায় অনিয়ম, মার্চেন্টদের অর্থ নিজেদের হিসাবে স্থানান্তর, মেঘনা ব্যাংকের গোপন হিসাব ব্যবহার করে বেআইনি রেমিট্যান্স বিতরণ এবং সরকারি প্রণোদনা জালিয়াতির তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ে স্বার্থের সংঘাত, ভুয়া ঋণচুক্তি, যথাযথ গ্রাহক যাচাই ছাড়া মার্চেন্ট নিবন্ধন এবং প্রযুক্তি ও তথ্যনিরাপত্তায় ঘাটতির বিষয়ও উঠে এসেছে।
টিএসএ হিসাবের চেয়ে মার্চেন্টদের দায় বেশি
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ‘আমার পে’র নয়টি ট্রাস্ট অ্যান্ড সেটেলমেন্ট হিসাবের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে থাকা একটি হিসাব খোলার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতি নেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, সক্রিয় মার্চেন্টদের কাছে প্রতিষ্ঠানটির দায় ২ কোটি ৭০ লাখ ৪ হাজার ৫১৫ টাকা। নিষ্ক্রিয় মার্চেন্টদের কাছে দায় ৯১ লাখ ৮৩ হাজার ২৫৪ টাকা। কিন্তু ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১২৯ দিন টিএসএ হিসাবের স্থিতির তুলনায় মার্চেন্টদের পাওনা বেশি ছিল।

বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া তথ্যের সঙ্গে প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনা সিস্টেমের তথ্যেও বড় ধরনের গরমিল পাওয়া গেছে। পরিদর্শন দল এসব ঘটনাকে ট্রাস্ট ফান্ড ব্যবস্থাপনাসংক্রান্ত নির্দেশনার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৩৭(৩) ধারা অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ।
তিন প্রতিষ্ঠানের মাধ্যমে ৫২ কোটি টাকা স্থানান্তর
পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, সিম পেয়ছা, ‘আমার পে’ এবং সিম পেয়ছার আরেক প্রতিষ্ঠান ‘সিম পয়সা বিডি লিমিটেড’ তিনটি তপশিলি ব্যাংকের মাধ্যমে মার্চেন্টদের অর্থ নিজেদের বিভিন্ন হিসাবে সরিয়েছে।

বিদেশি মার্চেন্টদের পাওনা বৈধ প্রক্রিয়ায় আউটওয়ার্ড রেমিট্যান্সের মাধ্যমে বিদেশে পাঠানো হয়নি। বরং সিটি ব্যাংকে থাকা ‘আমার পে’র টিএসএ হিসাব থেকে অর্থ প্রথমে সিম পয়সা বিডির ব্যাংক এশিয়ার হিসাবে নেওয়া হয়। সেখান থেকে তা যায় ‘আমার পে’র মেঘনা ব্যাংকের একটি গোপন অপারেশনাল হিসাবে।

এভাবে ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ১৫ জুলাই পর্যন্ত ৫২ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬৪ টাকা স্থানান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিদেশি মার্চেন্টদের পাওনা পরিশোধ না করে সিম পেয়ছা, সিম পয়সা বিডি ও ‘আমার পে’র বিভিন্ন হিসাবে অর্থ সরানোর তথ্য পেয়েছে পরিদর্শন দল।
রেমিট্যান্স না এসেই বিতরণ ৩৮ কোটি টাকা
মেঘনা ব্যাংকের ওই হিসাব ব্যবহার করে বেআইনিভাবে রেমিট্যান্স বিতরণ ও সরকারি প্রণোদনা দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল।

প্রতিবেদন অনুযায়ী, এক্সচেঞ্জ হাউসের ছদ্মবেশে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবে অর্থ দেওয়া হয়েছে। এ সময়ে রেমিট্যান্স বাবদ বিতরণ করা হয়েছে ৩৮ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৫১২ টাকা। আর সরকারি প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে ৮৮ লাখ ৭৫ হাজার ১৩৮ টাকা।

পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, সিম পেয়ছা বিদেশে বাংলাদেশমুখী রেমিট্যান্স সংগ্রহ করত। পরে সেই অর্থ ব্যবহার করে বিদেশি মার্চেন্টদের পাওনা পরিশোধ করা হতো। অর্থাৎ রেমিট্যান্সের বিপরীতে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে এসেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রণোদনার ক্ষেত্রেও একই ধরনের অনিয়মের তথ্য উঠে এসেছে। সিম পেয়ছার দেওয়া তালিকা অনুযায়ী, মেঘনা ব্যাংকের হিসাব থেকে রেমিট্যান্স গ্রহীতাদের প্রণোদনা দিত ‘আমার পে’। অথচ প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা দেশে আসেনি। প্রতিবেদনে এ প্রক্রিয়াকে ‘সমান্তরাল ব্যাংকিং’-এর মাধ্যমে হুন্ডি এবং অবৈধ রেমিট্যান্স ও প্রণোদনা জালিয়াতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
অনিয়মে জড়িত থাকার অভিযোগ তিন কর্মকর্তার বিরুদ্ধে
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে সানজানা ফরিদ ও ফারুক মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে।

সানজানা ফরিদ ‘আমার পে’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), সিম পেয়ছার মনোনীত পরিচালক এবং সিম পয়সা বিডির কান্ট্রি ডিরেক্টর। অন্যদিকে ফারুক মোহাম্মদ কায়সার সিম পেয়ছার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমার পে’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইশতিয়াক সারওয়ার বিষয়টি জানলেও কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সিম পেয়ছার হুন্ডি কার্যক্রমের কারণে বাংলাদেশ ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হয়েছে। এ ছাড়া বিদেশি মার্চেন্টদের পাওনা বৈধ পথে পাঠানো হলে যে কর ও ভ্যাট আদায় হতো, তা-ও দেওয়া হয়নি। ফলে সরকারের প্রাক্কলিত রাজস্ব ক্ষতির পরিমাণ ২২ কোটি ২৬ লাখ টাকার বেশি।
‘আমার পে’ অধিগ্রহণের পর সন্দেহজনক লেনদেন
প্রতিবেদনে সিম পেয়ছার মালিকানা ও ব্যবসায়িক কার্যক্রমের বিবরণও তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির পাশা যুক্তরাজ্যে নিবন্ধিত ‘কমার্স প্লেক্স লিমিটেড’-এর মালিক। উত্তর আমেরিকায় ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি ‘সিম পেয়ছা সিএ’ প্রতিষ্ঠা করেন। পরে কানাডায় ‘কমার্স প্লেক্স’কে ফরেন মানি সার্ভিস বিজনেস (এফএমএসবি) হিসেবে নিবন্ধন করে রেমিট্যান্স ব্যবসা শুরু করেন।

তবে অর্থ পাচারের অভিযোগে ২০২৬ সালের মার্চে কানাডার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রতিষ্ঠানটির নিবন্ধন স্থগিত করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইয়াসির পাশা ২০২৪ সালে বাংলাদেশে ‘সিম পয়সা বিডি লিমিটেড’ ও ‘ট্যাপম্যাড বাংলাদেশ লিমিটেড’ নামে আরও দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ট্যাপম্যাড ওটিটি (ওভার দ্য টপ) সেবা দেয়। প্রতিষ্ঠান দুটি পরিচালিত হচ্ছে সানজানা ফরিদের ব্যবস্থাপনায়। তিনি সিম পয়সা বিডির কান্ট্রি ডিরেক্টর এবং ট্যাপম্যাডের ব্যবস্থাপনা পরিচালক।

অন্যদিকে সিম পেয়ছার মনোনীত পরিচালক সানজানা ফরিদই ‘আমার পে’র সিইও। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে একই ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিষয়টিকে স্বার্থের সংঘাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। একে ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৭(৩) ধারার লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ধারার বিধান অনুযায়ী একটি প্রতিষ্ঠানে একজনই ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী হিসেবে গণ্য হবেন। অথচ ‘আমার পে’তে এমডি হিসেবে রয়েছেন ইশতিয়াক সারওয়ার এবং সিইও হিসেবে সানজানা ফরিদ।
ভুয়া ঋণচুক্তির আড়ালে অর্থ স্থানান্তর
সিম পয়সা বিডি ও ট্যাপম্যাডের মধ্যে ১ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৯১৯ টাকার লেনদেনের তথ্যও পেয়েছে পরিদর্শন দল। সিম পয়সা বিডি আবার ‘আমার পে’র নিবন্ধিত মার্চেন্ট।

প্রতিবেদন অনুযায়ী, সিম পয়সা বিডির হিসাবে অর্থ এনে তা ‘আমার পে’র মেঘনা ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হতো। পরে ওই অর্থ সিম পেয়ছার কার্যক্রমের আড়ালে হুন্ডি রেমিট্যান্স ও প্রণোদনা হিসেবে বিতরণ করা হতো। এই প্রক্রিয়া আড়াল করতেই ভুয়া ঋণচুক্তি করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কেওয়াইসি (গ্রাহকের পরিচয় যাচাই) ছাড়াই মার্চেন্ট নিবন্ধন, মার্চেন্টদের সন্দেহজনক লেনদেন এবং ‘আমার পে’র প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি পাওয়ার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লাইসেন্স স্থগিত বা প্রত্যাহারের সুপারিশ
এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে প্রতিবেদনে পাঁচটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কমার্স প্লেক্স, ট্যাপম্যাড ও সিম পয়সা বিডির সব লেনদেন এবং সেটেলমেন্ট সেবা অবিলম্বে স্থগিত করার সুপারিশ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন প্রতিষ্ঠানকে ব্যবহার করে সিম পেয়ছা ‘আমার পে’র মাধ্যমে অর্থ পাচার করেছে—এমন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। পরিদর্শনে উঠে আসা অনিয়মের বিষয়ে প্রমাণসহ পদক্ষেপ জানাতে ‘আমার পে’কে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সিঙ্গাপুরে নিবন্ধিত পাকিস্তানভিত্তিক প্রতিষ্ঠান সিম পেয়ছা যুক্তরাজ্যে নিবন্ধিত কমার্স প্লেক্স ইউকে এবং বাংলাদেশে তাদের আইটি প্রতিষ্ঠান সিম পয়সা বিডি ও ‘আমার পে’র মাধ্যমে হুন্ডি ব্যবসা পরিচালনা করত। এর সঙ্গে ওটিটি প্রতিষ্ঠান ট্যাপম্যাডও জড়িত।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের পরিদর্শনে বিষয়টি ধরা পড়ে। বর্তমানে ‘আমার পে’র সিইও সানজানা ফরিদ ও এমডি ইশতিয়াক সারওয়ারকে অপসারণ এবং প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত বা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে পেমেন্ট সিস্টেমস বিভাগ-১ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

আরিফ হোসেন খান আরও বলেন, মেঘনা ব্যাংকের হিসাব ব্যবহার করে রেমিট্যান্সের আড়ালে হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগে ব্যাংকটিকেও কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। পরিশোধ ব্যবস্থার সুরক্ষা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অর্থ পাচারআমার পেইশতিয়াক সারওয়ারপেমেন্ট সিস্টেম অপারেটরবাংলাদেশ ব্যাংকমেঘনা ব্যাংকরেমিট্যান্স জালিয়াতিসিম পেয়ছাহুন্ডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম
অর্থ ও বাণিজ্য

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

গ্রাহকের টাকা ফেরতের সময় জানালো ইভ্যালি

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
ই-কমার্স

ফেসবুকে ব্যবসা করতে লাগবে নিবন্ধন: পলক

মটোরোলা হ্যান্ডসেটে রবিশপের ৩৫ শতাংশ মূল্যছাড়
ছাড় ও অফার

মটোরোলা হ্যান্ডসেটে রবিশপের ৩৫ শতাংশ মূল্যছাড়

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের
অর্থ ও বাণিজ্য

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের

Load More

ট্রেন্ডিং টপিক

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নতুন ব্র্যান্ড...

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 November 2026

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix