Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের ৪১ পরিবেশক, ২৪ হাজার এজেন্ট ও ৬৪৩ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
নগদের ৪১ পরিবেশক, ২৪ হাজার এজেন্ট ও ৬৪৩ কর্মকর্তা বরখাস্ত
Share on FacebookShare on Twitter

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’ ব্যাংকে জমা টাকার অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই-মানি তৈরি করেছে। পাশাপাশি অনুমোদনবিহীন পরিবেশকের মাধ্যমে ১ হাজার ৭১১ কোটি টাকা তুলে নিয়েছে। এটাকে ডিজিটাল জালিয়াতি বলা হলেও এখনো কোনো মামলা দায়ের হয়নি। কারণ, মামলা কে করবে তা নিয়ে এক মাস ধরে ডাক অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে টানাপোড়েন চলছে।

এ ঘটনায় ইতিমধ্যে নগদ লিমিটেডের ৪১ পরিবেশক ও ২৪ হাজার ৯৭ এজেন্টকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটিতে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক। পাশাপাশি ৬৪৩ জন বিক্রয় কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া শীর্ষ পর্যায়ের ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরের কাছে সুপারিশ করেছেন নগদের প্রশাসক।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নগদ লিমিটেডের যাত্রা শুরু হয়। ২০১৯ সালের ২৬ মার্চ এই এমএফএস সেবার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যবসা শুরু করে। এটির পরিচালনায় প্রথম থেকেই আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি যুক্ত ছিলেন। ফলে হিসাব খোলা থেকে শুরু করে সরকারি ভাতা বিতরণে একচ্ছত্র সুবিধা পায় নগদ। এই সুযোগে বড় ধরনের অনিয়মে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ আগস্ট প্রতিষ্ঠানটিতে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক। এরপর প্রশাসক দলের পরিদর্শনে বড় ধরনের ডিজিটাল আর্থিক জালিয়াতি ধরা পড়ে। সে জন্য গত ১৮ নভেম্বর আইনি ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংককে চিঠি দেন প্রশাসক। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে ইতিমধ্যে একাধিক সভাও হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘আমরা নগদের ঘটনা সম্পর্কে অবগত। এই ঘটনায় কে মামলা করবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও ডাক অধিদপ্তরের মধ্যে আলোচনা হচ্ছে। আইনজীবীর মতামত নেওয়া হচ্ছে। এরপরই সিদ্ধান্ত হবে।’

শাস্তি যা হলো
ডাক অধিদপ্তর ও থার্ড ওয়েভ টেকনোলজির মধ্যে ২০১৭ সালে হওয়া এক চুক্তি অনুযায়ী, ব্যাংকে যত টাকা জমা থাকবে ঠিক তার সমপরিমাণ ই-মানি ইস্যু করা যাবে। তবে প্রশাসক দল পরিদর্শনে দেখতে পায়, ব্যাংকে যে টাকা জমা আছে তার চেয়ে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই-মানি ইস্যু করেছে নগদ।

এ ছাড়া নথিপত্র পর্যালোচনায় উঠে আসে, অনুমোদন ছাড়াই নগদে ৪১ পরিবেশকের মাধ্যমে ১ হাজার ৭১১ কোটি টাকা বের করে নেওয়া হয়েছে। মূলত ই-মানির বিপরীতে নগদ টাকা তুলে নেওয়া হয়। এসব পরিবেশকের দায়িত্ব ছিল সরকারি ভাতা বিতরণ করা। এই ডিজিটাল আর্থিক জালিয়াতির ঘটনায় ৪১ পরিবেশকের পাশাপাশি ২৪ হাজার ৯৭ এজেন্টকেও বরখাস্ত করেছেন নগদে নিযুক্ত প্রশাসক। ৩ হাজার ৮৩১টি মার্চেন্ট অ্যাকাউন্ট বা ব্যবসায়িক হিসাব বাতিল করা হয়েছে। এ ছাড়া নগদের ৬৪৩ জন বিক্রয় কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।

এদিকে যেসব গ্রাহক যথাযথ প্রক্রিয়া ছাড়া নগদে হিসাব খুলেছিলেন তাঁদের হিসাবগুলো এখন হালনাগাদ করা হচ্ছে। যথাযথভাবে হিসাব না খোলায় অনেকের হিসাব স্থগিত করা হয়েছে।

নগদে সংঘটিত অনিয়ম টাকার পরিমাণে দেশের সবচেয়ে বড় ‘ডিজিটাল আর্থিক জালিয়াতি’। তাই নগদে ফরেনসিক নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। ফরেনসিক নিরীক্ষা হলো, কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিস্তারিত খতিয়ে দেখা, যার মাধ্যমে জালিয়াতি, অনিয়ম ও সুবিধাভোগীদের খুঁজে বের করা সম্ভব হয়।

জানা গেছে, নগদের মালিকানায় আওয়ামী লীগের নেতারা যুক্ত থাকায় তৎকালীন সরকার বিভিন্ন ভাতা বিতরণের জন্য নগদকে বেছে নিয়েছিল। আর এ সুযোগে সরকারি ভাতার একটা অংশ নিয়েও জালিয়াতি করা হয়। বিশেষ করে হিসাবে টাকা দেওয়ার পর যেসব ভাতাভোগী তিন দিনের মধ্যে তা উত্তোলন করেননি তাঁদের টাকা তুলে নেয় নগদ।

তবে জালিয়াতির কারণে যে আর্থিক দায় তৈরি হয়েছে তা পড়ে ডাক অধিদপ্তরের ঘাড়ে। কারণ, নগদকে মোবাইলে আর্থিক সেবা প্রদানের সাময়িক অনুমতিপত্র তারাই দিয়েছে। ডাক অধিদপ্তরের পক্ষে সেবাটি পরিচালনা করে নগদ লিমিটেড, একসময় এটির নাম ছিল থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কোটি টাকা নিয়ে উধাও নগদনগদনগদ অ্যাপনগদ ডিজিটাল ব্যাংকনগদ থেকে ভাতা টাকা উধাওনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে প্রথম বারের মতো ভ্যাট দিল আমাজন
নির্বাচিত

দেশে প্রথম বারের মতো ভ্যাট দিল আমাজন

বিটিআরসির অনুমোদন ছাড়া নিবন্ধন পাবে না ব্লুটুথ মোটরসাইকেল
অটোমোবাইল

বিটিআরসির অনুমোদন ছাড়া নিবন্ধন পাবে না ব্লুটুথ মোটরসাইকেল

চার বছর পর দক্ষিণ-পূর্ব এশিয়ার স্মার্টফোন বাজারে শীর্ষে শাওমি
নির্বাচিত

চার বছর পর দক্ষিণ-পূর্ব এশিয়ার স্মার্টফোন বাজারে শীর্ষে শাওমি

কোয়াড ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে নতুন ফোন আনলো শাওমি
নির্বাচিত

কোয়াড ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে নতুন ফোন আনলো শাওমি

নারীবিদ্বেষমূলক কর্মকান্ডে পরিপূর্ণ টিকটক প্লাটফর্ম
প্রযুক্তি সংবাদ

টিকটকের লাগাম টানতে চায় যুক্তরাষ্ট্র

নতুন বছরে সারপ্রাইজ অফারে ভিভো
নির্বাচিত

নতুন বছরে সারপ্রাইজ অফারে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
প্রযুক্তি পরামর্শ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি
টেলিকম

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ...

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ ডিসেম্বর ২০২৪

নগদের ৪১ পরিবেশক, ২৪ হাজার এজেন্ট ও ৬৪৩ কর্মকর্তা বরখাস্ত

Techzoom.TV |
TechzoomTV