Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তরে নিষেধাজ্ঞা

নগদ অতিরিক্ত ৬৫০ কোটি টাকা ই-মানি তৈরি করে জালিয়াতি করেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ মে ২০২৫
নগদ জালিয়াতি তদন্ত | ই-মানি কেলেঙ্কারি | মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস | গ্রাহকের টাকা নিরাপদ?
Share on FacebookShare on Twitter

মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের ব্যাংক হিসাব যাদের স্বাক্ষরে পরিচালিত হচ্ছে, ব্যাংকগুলো সে স্বাক্ষর পরিবর্তন করতে পারবে না। পাশাপাশি এসব হিসাব থেকে কোনো অর্থ লেনদেনও করতে পারবে না বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে গ্রাহকদের নিয়মিত লেনদেন চালু থাকবে। নগদের বিরুদ্ধে বড় অঙ্কের জালিয়াতির প্রমাণ পাওয়ার পর গ্রাহকের অর্থ সুরক্ষায় এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সিদ্ধান্ত মূলত নগদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভীর উদ্বেগ থেকেই এসেছে।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘নগদ অতিরিক্ত ৬৫০ কোটি টাকা ই-মানি তৈরি করে জালিয়াতি করেছে। বাংলাদেশ ব্যাংক ছাড়া কারও টাকা তৈরির অধিকার নেই।’

তিনি জানান, নিয়ম অনুযায়ী, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) কোম্পানিগুলো শুধুমাত্র গ্রাহকের জমা টাকার বিপরীতে ই-মানি তৈরি করতে পারে। কিন্তু নগদ এই নিয়ম লঙ্ঘন করেছে। পাশাপাশি তারা সরকারি ভাতার প্রায় ২ হাজার কোটি টাকা ‘লুট’ করেছে বলে জানান গভর্নর।

গভর্নর আরও বলেন, ‘আমরা নগদে প্রশাসক নিয়োগ দিয়েছি। তবে আদালতের স্থগিতাদেশের কারণে সেই দল কাজ করতে পারছে না। আমরা আপিল করেছি। আশাকরি ন্যায়বিচার পাব।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সময়ের মধ্যে নগদ নথিপত্র গায়েব বা জালিয়াতির প্রমাণ মুছে ফেলতে পারে। তাই গ্রাহকের অর্থ সুরক্ষায় ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

নগদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। প্রশাসক নিয়োগের পর একটি বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের তদন্তে উঠে আসে নগদে বড় ধরনের আর্থিক জালিয়াতির তথ্য।

নিরীক্ষায় দেখা যায়—

  • ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে অবৈধভাবে ই-মানি তৈরি করেছে নগদ।

  • সরকারিভাবে বরাদ্দকৃত ভাতার অর্থ (প্রায় ২ হাজার কোটি টাকা) আত্মসাৎ করা হয়েছে।

  • সবমিলিয়ে ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব অমিল রয়েছে।

নগদ পরিচালনায় এই অনিয়ম ও জালিয়াতির সময় প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি।

এসব অভিযোগে বাংলাদেশ ব্যাংক ২৪ জনকে আসামি করে মামলা করেছে। যদিও প্রশাসক দলের কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এখন তদন্তে অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১. নগদের বিরুদ্ধে কী ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে?
৬৫০ কোটি টাকার ই-মানি অবৈধভাবে তৈরি এবং ২ হাজার কোটি টাকার সরকারি ভাতা লুটপাটের অভিযোগ রয়েছে।

২. এখন কি নগদ ব্যবহার করা নিরাপদ?
হ্যাঁ, গ্রাহকের স্বাভাবিক লেনদেন চালু আছে। তবে বাংলাদেশ ব্যাংক বিশেষ নজরদারিতে রেখেছে।

৩. নগদে প্রশাসক কেন দেওয়া হয়েছিল?
নিরীক্ষায় বড় ধরনের আর্থিক অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের প্রমাণ পাওয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

Tags: BangladeshBankEmoneyScamFintechNewsBDGovtSubsidyFraudMFSBangladeshMobileBankingFraudনগদনগদ Appনগদ app downloadনগদ ইসলামিকনগদ একাউন্টনগদ কোডনগদ নাম্বার নগদ একাউন্ট খোলার নিয়মনগদ হেল্পলাইননগদজালিয়াতিনগদের ব্যাংক হিসাব ‘লক’ করল বাংলাদেশ ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেলিভারিম্যানদের লাখ টাকায় পুরস্কৃত করল দারাজ
ই-কমার্স

ডেলিভারিম্যানদের লাখ টাকায় পুরস্কৃত করল দারাজ

ব্যর্থতা থেকে রিথিনের ঘুরে দাঁড়ানোর গল্প
ই-কমার্স

ব্যর্থতা থেকে রিথিনের ঘুরে দাঁড়ানোর গল্প

ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখার উদ্বোধন
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখার উদ্বোধন

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’
প্রযুক্তি বাজার

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’

নগদে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান
অর্থ ও বাণিজ্য

নগদে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান

আফগান ক্রিকেট দলের স্পন্সর সাকিবের ই-কমার্স প্রতিষ্ঠান
ই-কমার্স

আফগান ক্রিকেট দলের স্পন্সর সাকিবের ই-কমার্স প্রতিষ্ঠান

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix