Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রাইম ব্যাংকের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 26 July 2025
প্রাইম ব্যাংকের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

তরুণদের ব্যাংকিং কার্যক্রমে উৎসাহিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে বিভিন্ন বিভাগ থেকে ২৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনারের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং তরুণদের জন্য ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গঠনের সম্ভাবনার দ্বার উন্মোচন করা।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ব্যাংকিং খাত সম্পর্কে সচেতনতা তৈরি, আর্থিক অন্তর্ভুক্তির ধারণা তুলে ধরা এবং ব্যাংকিং ও ফিন্যান্স খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া। এ ছাড়া, কর্মসংস্থানের জন‍্য বা উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে যথাযথ যোগ্যতা ও দক্ষতা অর্জনের গুরুত্বসহ ভবিষ্যতের প্রস্তুতির বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করেছে।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম. নাজিম এ. চৌধুরী। তার মূল বক্তব্যে তিনি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি ডিজিটাল জ্ঞান, ভাষার দক্ষতা, যোগাযোগ ও উপস্থাপন দক্ষতা অর্জনের ওপর জোর দেন।

তিনি বলেন, “এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সঠিক দিকনির্দেশনা দেওয়া। জনসমক্ষে কথা বলার অভ্যাস গড়ে তোলা এবং নিজের ভাবনা প্রকাশে দক্ষতা অর্জন তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তুলবে।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন শায়লা আবেদীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি, এবং এম এম মাহবুব হাসান, হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং। তারা ইয়ুথদের উন্নয়ন এবং আর্থিক সাক্ষরতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং তুলে ধরেন কিভাবে প্রাইম ব্যাংক দেশের তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে এবং আর্থিক সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য “Prime Youth Account” নামে একটি শিক্ষার্থী-বান্ধব ব্যাংকিং পণ্যের পরিচিতি দেওয়া হয়, যার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের প্রারম্ভিক আর্থিক দায়িত্ববোধ গড়ে তোলা। এতে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলার সুযোগ পান এবং আধুনিক ব্যাংকিং সেবার সুবিধা নিজেরা প্রত্যক্ষভাবে উপভোগ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. মো. সাজেদুল করিম, প্রো-ভাইস চ্যান্সেলর, এবং প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা। তাদের উপস্থিতি শিল্প ও একাডেমিয়ার সমন্বয়ের গুরুত্বকে দৃঢ়ভাবে প্রতিফলিত করে।

সমাপনী বক্তব্যে প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান মো. হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইয়ুথসম্পৃক্ততা, আর্থিক শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রাইম ব্যাংক ও সাস্ট ভবিষ্যতে যৌথভাবে আরও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করে, যাতে দেশের তরুণ প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও সম্ভাবনার মাধ্যমে গড়ে তোলা সম্ভব হয়- একটি উন্নত বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান
অর্থ ও বাণিজ্য

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান

ওয়ালটন ফ্রিজের ক্রেতা টিটুর হাতে ক্যাশ ভাউচার তুলে দিলেন মাশরাফি
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজের ক্রেতা টিটুর হাতে ক্যাশ ভাউচার তুলে দিলেন মাশরাফি

শাওমি ফোন কিনলে ১২ মাসের জন্য ২৪ জিবি ডাটা ফ্রি
ছাড় ও অফার

শাওমি ফোন কিনলে ১২ মাসের জন্য ২৪ জিবি ডাটা ফ্রি

আইফোনের সঙ্গে টেক্কা দেবে নাথিং ফোন ১, দাম হবে কত
প্রযুক্তি বাজার

আইফোনের সঙ্গে টেক্কা দেবে নাথিং ফোন ১, দাম হবে কত

ই-কমার্সের মাধ্যমে কম দামে পেঁয়াজ বিক্রি করা হবে : বাণিজ্যমন্ত্রী
ই-কমার্স

ই-কমার্সের মাধ্যমে কম দামে পেঁয়াজ বিক্রি করা হবে : বাণিজ্যমন্ত্রী

গ্যালাক্সি এ৫৬ ও এ৩৬ আসতে পারে মার্চে
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি এ৫৬ ও এ৩৬ আসতে পারে মার্চে

Load More

ট্রেন্ডিং টপিক

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 July 2025

প্রাইম ব্যাংকের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV