Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওটিপি দিয়ে ১০ লাখ টাকা খোয়ালেন ইবিএল ব্যাংকের গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 August 2025
ওটিপি দিয়ে ১০ লাখ টাকা খোয়ালেন ইবিএল ব্যাংকের গ্রাহক
Share on FacebookShare on Twitter

ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন পেয়ে প্রতারণার শিকার হয়েছেন নগরের চান্দগাঁও থানার চর রাঙ্গামাটিয়ার রুহুল আমিন নামে ইবিএল এর এক গ্রাহক। প্রতারক চক্র ওটিপি কোড সংগ্রহ করে একটি ব্যাংকের অ্যাপস চালু করে তার অ্যাকাউন্ট থেকে পৌনে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ঘটনায় কথিত ব্যাংক কর্মকর্তা তানজিমুল ইসলাম খানের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ থেকে ৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে আদালতে।

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক বেগম জীনাত সুলতানার আদালতে মামলাটি করেন ভুক্তভোগী রুহুল আমিন।

বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী বলেন, ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপস চালু করে তার অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি রেকর্ড করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে +৮৮৯৬৩৮-৬২৭৪২৪ নম্বর থেকে ফোন আসে রুহুল আমিনের স্ত্রীর মোবাইলে। অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার কর্মকর্তা তানজিমুল ইসলাম খান পরিচয় দেন। ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কিনা জানতে চাইলে তিনি ফোনটি স্বামী রুহুল আমিনকে ধরিয়ে দেন। তখন প্রতারক জানান, তার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত হয়ে গেছে। এটি সচল করতে কিছু তথ্য দিতে হবে। পরে প্রতারক রুহুল আমিনকে হোয়াটসঅ্যাপে (০১৬১৩-৩১২৮১১ ও ০১৮১২-১৩২৮৩০) যুক্ত করেন। নানা কৌশলে ব্যক্তিগত তথ্য নিয়ে ভুক্তভোগীর ফোনে আসা ওটিপি ব্যবহার করে ব্যাংকিং অ্যাপসটি চালু করেন। অ্যাপস চালুর পর প্রতারক প্রথমে বিকাশে ০১৮৩০-৩৪২৫০৫ নম্বরে ৫০ হাজার টাকা পাঠান, পরে কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করে আরও ৫০ হাজার টাকা নেন। এরপর ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) মাধ্যমে ধাপে ধাপে ৮ লাখ ৭৫ হাজার টাকা অন্যত্র স্থানান্তর করেন। অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের বার্তা পেয়ে রুহুল আমিন দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করে অ্যাকাউন্ট স্থগিত করান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইবিএলইবিএল ব্যাংকওটিপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তির নতুন সংযোজন নিয়ে অনুষ্ঠিত হল দারাজ ডিজিটাল সেলার সামিট
ই-কমার্স

প্রযুক্তির নতুন সংযোজন নিয়ে অনুষ্ঠিত হল দারাজ ডিজিটাল সেলার সামিট

নিয়োগ দেবে দারাজ গ্রুপ
ই-কমার্স

সেরা ব্র্যান্ডের গৌরব অর্জন করলো দারাজ

দারাজে অনলাইন গরুর হাট
ই-কমার্স

দারাজে অনলাইন গরুর হাট

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত
উই

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত

আমানত সংগ্রহে ভিন্ন কৌশলে হাঁটছে ব্যাংকগুলো, দুর্বল ব্যাংকে বাড়ছে ঝুঁকি
অর্থ ও বাণিজ্য

আমানত সংগ্রহে ভিন্ন কৌশলে হাঁটছে ব্যাংকগুলো, দুর্বল ব্যাংকে বাড়ছে ঝুঁকি

২০২৪ সালর সেরা ৫টি মোবাইল ফোন: দাম এবং স্পেসিফিকেশনসহ
প্রযুক্তি বাজার

২০২৪ সালর সেরা ৫টি মোবাইল ফোন: দাম এবং স্পেসিফিকেশনসহ

Load More

ট্রেন্ডিং টপিক

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের বাজারে নতুন স্মার্টফোন Redmi M100 Pro উন্মোচন...

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 August 2025

ওটিপি দিয়ে ১০ লাখ টাকা খোয়ালেন ইবিএল ব্যাংকের গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV