Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭২ শতাংশ ব্যবসায়ীর মতে রাজস্ব কর্মকর্তারা দুর্নীতিপরায়ণ: সিপিডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 August 2025
রাজস্ব কর্মকর্তারা দুর্নীতিপরায়ণ
Share on FacebookShare on Twitter

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, দেশের ৭২ শতাংশ ব্যবসায়ী মনে করেন, রাজস্ব কর্মকর্তারা দুর্নীতিপরায়ণ। আর ৮২ শতাংশের মতে, বর্তমান কর কাঠামো অন্যায্য। কর কর্মকর্তাদের জবাবদিহির অভাব রয়েছে বলে মত দিয়েছেন ৭৯ শতাংশ ব্যবসায়ী।

সিপিডি পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘করপোরেট ট্যাক্স ও ভ্যাট সংস্কার: এনবিআরের জন্য ন্যায়সংগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে জরিপের এ তথ্য উপস্থাপন করা হয়। জরিপের ফলাফল তুলে ধরেন সিপিডির গবেষণা সহযোগী তামিম আহমেদ।

জরিপে দেখা যায়, শুল্ক-কর নির্ধারণের হিসাব-নিকাশ নিয়ে ৬৫ শতাংশ ব্যবসায়ীর মধ্যে অনাস্থা রয়েছে। আর ৩৫ শতাংশ ব্যবসায়ী মনে করেন, শুল্ক-কর দিয়েও তারা কোনো উপকার পাচ্ছেন না।

সংলাপে জানানো হয়, ২০২৩ সালে করছাড় দেওয়া হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার বেশি। ২০১১ সাল থেকে এ করছাড়ের প্রবণতা বেড়েছে। সিপিডির মতে, ২০২৩ সালে যদি ভ্যাট ছাড় এবং অনিয়ম বন্ধ করা যেত, তাহলে আরও ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা বাড়তি ভ্যাট আদায় সম্ভব ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। সংলাপটি সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বিশেষ অতিথি ছিলেন রাজস্ব খাত সংস্কারবিষয়ক সরকার গঠিত কমিটির প্রধান ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, এনবিআরের ভ্যাট বিভাগের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান প্রমুখ।

প্রয়োজনে ‘কেয়ামত পর্যন্ত’ ভ্যাট নিরীক্ষা বন্ধ রাখা হবে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, অটোমেশন চালুর আগে ব্যবসায়ীদের অহেতুক হয়রানি করা হবে না। একক ভ্যাটহার নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের বাধার মুখে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এছাড়া ন্যূনতম করহারকে ‘কালাকানুন’ উল্লেখ করে বলেন, ভবিষ্যতে তা উঠিয়ে দেওয়া হবে।

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, রাজস্ব খাতকে নীতি ও ব্যবস্থাপনা—এই দুটি ভাগে ভাগ করলে ২৫ শতাংশ সমস্যা দূর হবে। পাশাপাশি অটোমেশন চালু হলে আরও ৪৫ শতাংশ সমস্যা সমাধান হবে।

এনবিআরের ভ্যাট বিভাগের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান জানান, দেশে এখনো ৬৫ শতাংশ রাজস্ব আদায় হয় পরোক্ষ কর থেকে, যা মধ্যম আয়ের দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মতে, ভ্যাটের হার নয়, বরং রেয়াতই মূল সমস্যা।

মুক্ত আলোচনায় সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, ভ্যাট যেন ১৫ শতাংশের নিচে না হয়। অনেক তালিকাভুক্ত প্রতিষ্ঠান কর দিচ্ছে না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

সংলাপে আরও বক্তব্য দেন ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের প্রতিনিধি আমানুর রহমান, এনবিআরের প্রথম সচিব মশিউর রহমান, রাজস্ব খাত সংস্কার কমিটির সদস্য ফরিদ উদ্দিন, ঢাকা আয়কর আইনজীবী সমিতির সভাপতি মাহবুব সালেকিনসহ ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রাইম ব্যাংক ও এবিসি রিয়েল এস্টেট-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
অর্থ ও বাণিজ্য

প্রাইম ব্যাংক ও এবিসি রিয়েল এস্টেট-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

১১ জিবি র‍্যামের ফোন মাত্র ১০ হাজার টাকা!
নির্বাচিত

ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষ তিনে স্থান করে নিয়েছে ইনফিনিক্স

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে “দারাজ মলে” থাকছে বিশাল উপহারের সমাহার
ই-কমার্স

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে “দারাজ মলে” থাকছে বিশাল উপহারের সমাহার

“ক্রেতা খাতির করছেন দেশিপণ্যের উদ্যোক্তারা”
উই

“ক্রেতা খাতির করছেন দেশিপণ্যের উদ্যোক্তারা”

বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটনের ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’
ছাড় ও অফার

বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটনের ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’

টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় পাকিস্তানের এনগ্রো
অর্থ ও বাণিজ্য

টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় পাকিস্তানের এনগ্রো

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 August 2025

৭২ শতাংশ ব্যবসায়ীর মতে রাজস্ব কর্মকর্তারা দুর্নীতিপরায়ণ: সিপিডি

Techzoom.TV |
TechzoomTV