Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হিসাব জব্দের চিঠি পেয়েই টাকা তুলে নেন এক্সিমের এমডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 August 2025
এক্সিম ব্যাংক
Share on FacebookShare on Twitter

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। গত ২৬ আগস্ট চিঠিটি এক্সিম ব্যাংকে পাঠায় সংস্থাটি। এরপর ওই দিনই নিজের অ্যাকাউন্টে থাকা অর্থ তুলে নেন ব্যাংকটির এমডি ফিরোজ হোসেন। ফিরোজ হোসেনের ব্যাংক হিসাব পর্যালোচনা করে এসব তথ্য উঠে এসেছে।

তথ্য বলছে, ২৬ জুলাই এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ জারি করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ওই দিন লাঞ্চ আওয়ারের পর চিঠিটি রিসিভ করে এক্সিম ব্যাংক। কিন্তু ওই দিন বিকেল ৪টা ৯ মিনিটে এক্সিম ব্যাংকের হিসাব থেকে ৫ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা তুলে নেন এমডি ফিরোজ হোসেন। যদিও ব্যাংকে থাকা বাকি টাকা তুলতে সক্ষম হননি তিনি।

বিষয়টি জানতে চাইলে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, ২৬ তারিখ লাঞ্চ আওয়ারের পরই এ চিঠিটা ব্যাংক রিসিভ করেছে। এখন শাখায় পাঠাতেও তো একটা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। শাখা এ চিঠি কটায় পেয়েছে এবং এমডি সাহেব কটায় টাকা স্থানান্তর করেছেন, বিস্তারিত আমার জানা নেই। আমি জানার চেষ্টা করছি। জেনে আপনাকে জানাব। আর তার তো ব্যাংকে দেড় কোটি টাকার মতো আছে। সেখানে ৫ লাখ টাকা স্থানান্তর করেছেন—এটা কোনো টাকা হলো?

এক্সিম ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য বলছে, কয়েক মাস ধরে ব্যাংকটিতে ব্যাপক তারল্য সংকট চলছে। এজন্য গ্রাহকদের ঠিকমতো আমানতের টাকা দিতে পারছে না ব্যাংকটি। ব্যাংকটির কিছু শাখা আমানতকারীদের সর্বোচ্চ ৮ হাজার টাকা পরিশোধ করতে পারছে বলে জানা গেছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে এক্সিম ব্যাংকের এমডি ফিরোজ হোসেন কালবেলাকে বলেন, রাজস্ব সংক্রান্ত জটিলতার কারণে ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছিল। এ জটিলতা সম্পর্কে আমি অবগত ছিলাম না। কিন্তু জানার সঙ্গে সঙ্গে আমি ব্যাংক থেকে টাকা তুলে পরিশোধ করে দিয়েছি। এজন্য ব্যাংক হিসাব জব্দের আদেশ এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। ওই চিঠি আছে আমার কাছে। আর আমি এখন দায়িত্ব পালন করছি না। ছুটিতে আছি।

তথ্য বলছে, আওয়ামী লীগ আমলে এক্সিম ব্যাংকে অনিয়মের তদন্তের স্বার্থে গত ৫ জানুয়ারি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনসহ অন্য আরও চার ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ব্যাংকগুলোর বোর্ড। এসব এমডি ব্যাংকগুলোতে চালানো ফরেন্সিক অডিটে যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারেন সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শেই তাদের ছুটিতে পাঠানো হয়। এরপর থেকে ফিরোজ হোসেন এখনো ছুটিতে রয়েছেন। তবে গতকাল ফিরোজ হোসেনের ব্যাংক হিসাব জব্দের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পেপ্যাল না আসা ও বিটিআরসি’র স্বাধীনতা নিয়ে খেদ প্রকাশ আমির খসরুর
অর্থ ও বাণিজ্য

পেপ্যাল না আসা ও বিটিআরসি’র স্বাধীনতা নিয়ে খেদ প্রকাশ আমির খসরুর

অপো ফ্যানস ফেস্টিভ্যাল’ উপলক্ষে ৭০০০ টাকা পর্যন্ত ছাড় ও উপহার
প্রযুক্তি বাজার

অপো ফ্যানস ফেস্টিভ্যাল’ উপলক্ষে ৭০০০ টাকা পর্যন্ত ছাড় ও উপহার

উন্নয়নশীল দেশগুলোয় স্মার্টফোনের প্রবৃদ্ধি বাড়বে
প্রযুক্তি বাজার

উন্নয়নশীল দেশগুলোয় স্মার্টফোনের প্রবৃদ্ধি বাড়বে

আগামী দিনে দেশের ই-কমার্স পৃথিবীতে উদাহরণ তৈরি করবে: রাসেল
ই-কমার্স

আগামী দিনে দেশের ই-কমার্স পৃথিবীতে উদাহরণ তৈরি করবে: রাসেল

৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন
ই-কমার্স

৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন

দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন
ই-কমার্স

দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন

Load More

ট্রেন্ডিং টপিক

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ
সোশ্যাল মিডিয়া

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2025

হিসাব জব্দের চিঠি পেয়েই টাকা তুলে নেন এক্সিমের এমডি

Techzoom.TV |
TechzoomTV