Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল আর্থিক সেবার অপব্যবহার রোধে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 September 2025
মোবাইল আর্থিক সেবার অপব্যবহার রোধে কর্মশালা
Share on FacebookShare on Twitter

মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে আরও সুরক্ষিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে এর ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দুটি কর্মশালা হয়েছে।

সম্প্রতি ময়মনসিংহ ও বান্দরবান জেলা পুলিশ এবং এমএফএস প্রতিষ্ঠান বিকাশ কর্মশালাগুলোর আয়োজন করে বলে সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ময়মনসিংহ ও বান্দরবান জেলা পুলিশের পুলিশ লাইনস ড্রিল শেডে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালাগুলো হয়। এতে পুলিশের ১৩০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন।

এ আয়োজনে ময়মনসিংহে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এবং বান্দরবানে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার প্রধান অতিথি ছিলেন। বিকাশের পক্ষ থেকে উভয় কর্মশালায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইভিপি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।

অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মশালাগুলোতে। এতে তদন্ত কর্মকর্তাদের প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের হারানো টাকা অনুসন্ধানের কৌশল, ডিজিটাল লেনদেন তদারকির মাধ্যমে অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের উপায় ও তদন্তের প্রয়োজনে বিকাশের কর্মকর্তাদের সঙ্গে কীভাবে খুব সহজেই যোগাযোগ করা যায়- এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এ ছাড়া, কোনো অপরাধমূলক ঘটনা সংঘটিত হওয়াকালীন তৎক্ষণাৎ কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েও কর্মশালাগুলোতে আলোকপাত করা হয়।

উল্লেখ, ডিজিটাল লেনদেনে প্রতিটি বিষয় তদারক ও ট্র্যাক করা যায়। ফলে পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআইসহ সব তদন্ত কর্মকর্তার অনুসন্ধান প্রক্রিয়া অনেক নির্ভুল, সহজ ও দ্রুত হয়। এ বিষয়ে বিকাশ ২০১৭ থেকে দেশের বিভিন্ন সংস্থার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে এমন কর্মশালার আয়োজন করে আসছে। বিভিন্ন জেলায় এ আয়োজনে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ তদন্ত কর্মকর্তা অংশ নিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইলমোবাইল আর্থিক সেবা

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাটের উত্থান পতন
ই-কমার্স

পাটের উত্থান পতন

‘শাওমির বিশ্বাসযোগ্যতা কমছে’
প্রযুক্তি বাজার

শাওমির বদলে স্যামসাং ভারতীয়দের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড

২০২০ সালের মোবাইল কেমন কেনা উচিৎ
নির্বাচিত

২০২০ সালের মোবাইল কেমন কেনা উচিৎ

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল

‘কিপ ইট রিয়েল’ থিমে শুরু হলো রিয়েলমি ফ্যান ফেস্ট, থাকছে আকর্ষণীয় অফার
প্রযুক্তি বাজার

‘কিপ ইট রিয়েল’ থিমে শুরু হলো রিয়েলমি ফ্যান ফেস্ট, থাকছে আকর্ষণীয় অফার

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের মোটর শ্রমিক রানা
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের মোটর শ্রমিক রানা

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 September 2025

মোবাইল আর্থিক সেবার অপব্যবহার রোধে কর্মশালা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix