Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোনালী পেপারের শেয়ার কারসাজি মূল হোতা জেনেক্স ইনফোসিস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 September 2025
সোনালী পেপারের শেয়ার কারসাজি মূল হোতা জেনেক্স ইনফোসিস
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জরিমানা পাওয়া ৯ ব্যক্তিই জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য। প্রতিষ্ঠানটিও তাদেরই সহযোগী কোম্পানি।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭২তম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সংস্থার পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসির জানিয়েছে, সোনালী পেপারের শেয়ার কারসাজির দায়ে জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ জন পরিচালককে ১ কোটি ৩ লাখ টাকা করে মোট ৯ কোটি ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, একই ঘটনায় জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৮২ লাখ টাকা।

বিএসইসি জানিয়েছে, ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সোনালী পেপারের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন প্রমাণিত হওয়ায় এই শাস্তি আরোপ করা হয়েছে।

জরিমানা প্রাপ্ত ব্যক্তিরা হলেন জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক টি আই এম নুরুল কবির, ভাইস চেয়ারম্যান প্রিন্স মজুমদার, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, মোহাম্মদ আদনান ইমাম, নিলোফার ইমাম, ওরাকল সার্ভিসেস লিমিটেডের পক্ষে মনোনীত পরিচালক হাসান শহীদ সরোয়ার এবং স্বতন্ত্র পরিচালক জহরুল সৈয়দ বখত ও রোকেয়া ইসলাম।

একই কমিশন সভায় চারটি কোম্পানির আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় গুরুতর অনিয়ম ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে দেশের ছয়টি অডিট ফার্মের কাছে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিএসইসি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জেনেক্স ইনফোসিসজেনেক্স ইনফোসিস লিমিটেড

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের নতুন সিরিজ আনল সিম্ফনি
নির্বাচিত

স্মার্টফোনের নতুন সিরিজ আনল সিম্ফনি

করোনা সঙ্কটে মানবকল্যাণে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে দারাজ
ই-কমার্স

করোনা সঙ্কটে মানবকল্যাণে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে দারাজ

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসছে বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসছে বাংলাদেশে

ওএলইডি ডিসপ্লেতে আসছে আইপ্যাড প্রো
প্রযুক্তি সংবাদ

ওএলইডি ডিসপ্লেতে আসছে আইপ্যাড প্রো

অনলাইনে ভুয়া ও বিভ্রান্তিকর রিভিউ শনাক্তের ৯ উপায়
প্রযুক্তি পরামর্শ

অনলাইনে ভুয়া ও বিভ্রান্তিকর রিভিউ শনাক্তের ৯ উপায়

এসি বছরে কতবার সার্ভিসিং করানো ভালো
প্রযুক্তি সংবাদ

এসি বছরে কতবার সার্ভিসিং করানো ভালো

Load More

ট্রেন্ডিং টপিক

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

ইন্টারনেট সেবাদাতা কোম্পানির বেছে নেওয়ার প্রক্রিয়ায় নানা রকম...

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 September 2025

সোনালী পেপারের শেয়ার কারসাজি মূল হোতা জেনেক্স ইনফোসিস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix