Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
অস্থায়ী প্রশাসক বসছে পাঁচ ইসলামী ব্যাংকে
Share on FacebookShare on Twitter

একীভূত হতে যাওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। শিগগির এসব ব্যাংক একীভূত করে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ নামের নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে। মঙ্গলবার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্যাংকগুলোর বিদ্যমান বোর্ড বিলুপ্ত হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের একটি টিম প্রতিটি ব্যাংকের কার্যক্রম পরিচালনা করবে। বৈঠকে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং খেলাপি ঋণ আদায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে গঠন করা হবে নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। শিগগির এজন্য লাইসেন্স ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ ইসলামি ব্যাংকখাতের দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতি মোকাবিলা করে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনবে। একীভূত হওয়ার পর বিদ্যমান পরিচালনা পর্ষদ ও এমডির পদ শূন্য হবে এবং শেয়ার শূন্য ঘোষণা করা হবে। তবে কর্মকর্তা-কর্মচারী ও আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হবে। নতুন ব্যাংকের অধীনে সব সম্পদ ও দায়ভার স্থানান্তরিত হওয়ার পরই ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

জানা গেছে, পাঁচ ব্যাংকের ঋণের ৪৮ থেকে ৯৮ শতাংশ পর্যন্তই খেলাপি। একীভূতকরণের জন্য প্রয়োজনীয় অর্থ দাঁড়িয়েছে ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যার মধ্যে সরকার দেবে ২০ হাজার ২০০ কোটি টাকা। এসব ব্যাংকের মধ্যে চারটি দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।

এছাড়া এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অধীনে। চলতি মাসের শুরুতে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে তিনটি ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল) একীভূত হতে সম্মতি দেয়। তবে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় চাইলেও কেন্দ্রীয় ব্যাংক আর সুযোগ দেয়নি।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই একীভূতকরণের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করে ব্যাংক খাতে স্থিতিশীলতা আনা সম্ভব হবে। নির্দিষ্ট সময় পর নতুন ব্যাংকের শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে এবং বড় অঙ্কের আমানতকারীদের শেয়ার নেওয়ার প্রস্তাব দেওয়া হবে। ছোট আমানতকারীরা চাইলে তাদের টাকা তুলতে পারবেন, এতে কোনো বাধা থাকবে না।

Tags: উনাইটেড ইসলামী ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশীয় নারী উদ্যোক্তার তৈরি পোশাক পড়ে আলোচনায় প্রতিমন্ত্রী পলক
ই-কমার্স

দেশীয় নারী উদ্যোক্তার তৈরি পোশাক পড়ে আলোচনায় প্রতিমন্ত্রী পলক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

দারাজ ‘লুডু লাখপতি’র প্রথম বিজয়ী তানিয়া তন্বী
ই-কমার্স

দারাজ ‘লুডু লাখপতি’র প্রথম বিজয়ী তানিয়া তন্বী

ঈদের বাজারে স্বাভাবিক রয়েছে হুয়াওয়ে ফোন বিক্রি
নির্বাচিত

ঈদের বাজারে স্বাভাবিক রয়েছে হুয়াওয়ে ফোন বিক্রি

ফিওনা’র অনলাইন পার্টনার ইভ্যালি
ই-কমার্স

ফিওনা’র অনলাইন পার্টনার ইভ্যালি

আসছে রিয়েলমি ৮ প্রো’র ইলুমিনেটিং ইয়েলো
নির্বাচিত

বাজারে এলো রিয়েলমি ৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো

Load More

ট্রেন্ডিং টপিক

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix