Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 8 March 2026
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
Share on FacebookShare on Twitter

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করছে ইন্দোনেশিয়া। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত প্ল্যাটফর্মগুলোয় শিশু ও কিশোরদের অ্যাকাউন্ট আগামী ২৮ মার্চ থেকে নিষ্ক্রিয় করা হবে। খবর বিবিসি।

দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মিউতিয়া হাফিদ জানান, ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, বিগো লাইভ ও রোবলক্সের মতো প্ল্যাটফর্মগুলো দিয়ে এ কার্যক্রম শুরু হবে। তবে সরকারের এ ঘোষণার পর সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্ত্রী বলেন, শিশুরা বর্তমানে পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা ও বিশেষ করে আসক্তির মতো চরম ঝুঁকির সম্মুখীন হচ্ছে। অ্যালগরিদমভিত্তিক বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অসম লড়াইয়ে অভিভাবকদের একা ফেলে না দিতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

ইউনিসেফের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশটির প্রায় অর্ধেক শিশু অনলাইনে যৌনধর্মী কন্টেন্টের শিকার হয়েছে।

অনেক কর্মজীবী অভিভাবক এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সন্তানদের অনলাইন কার্যক্রম সবসময় নজরদারি করা কঠিন হওয়ায় এ নিয়ম তাদের দুশ্চিন্তা কমাবে। তবে কিশোরদের একাংশ মনে করছে, সব প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ না করে বিকল্প ও বুদ্ধিদীপ্ত পদ্ধতি নেয়া যেত। তাদের মতে, তরুণদের বিনোদনের বড় অংশ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হওয়ায় টেলিভিশনে মানসম্মত ও শিক্ষামূলক অনুষ্ঠানের সুযোগ বাড়ানো জরুরি।

এদিকে নীতি গবেষক ও অধিকারকর্মীরা বলছেন, শুধু বয়সসীমা নির্ধারণই যথেষ্ট নয়। ইউরোপীয় ইউনিয়নের মতো শিশুদের লক্ষ্য করে প্রোফাইলভিত্তিক বিজ্ঞাপন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক নীতিমালা জরুরি। কারণ পশ্চিমা বিশ্বের বাইরে ইন্দোনেশিয়াই প্রথম দেশ, যারা বয়সের ভিত্তিতে ডিজিটাল জগতে শিশুদের প্রবেশাধিকার সীমিত করার এমন সাহসী পদক্ষেপ নিল।

অধিকারকর্মীরা আরো বলছেন, বিশেষ করে বয়স যাচাইয়ের জন্য শিশুদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সুরক্ষা ও শিশুদের মতপ্রকাশের স্বাধীনতার দিকে নজর রাখা জরুরি।

এর আগে, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া প্রথম এ ধরনের উদ্যোগ নিয়েছিল, যা এখন বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্প্রতি স্পেনও অস্ট্রেলিয়ার পথ অনুসরণের কথা জানিয়েছে। এদিকে, একই ধরনের পদক্ষেপ নেয়া উচিত কি না, সে বিষয়ে যুক্তরাজ্যও সম্প্রতি জনমত সংগ্রহ শুরু করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্দিষ্ট সময় পর ডিলিট হয়ে যাবে হোয়াটস্যাপের পুরানো মেসেজ!
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে প্রতারণামূলক বার্তা বোঝার ৪ উপায়

নিয়মিত ফোন ভাঙেন ইলন মাস্ক!
প্রযুক্তি সংবাদ

এক টুইটেই ১৫০০ কোটি ডলার খোয়ালেন ইলন মাস্ক

বাংলাদেশে নতুন ট্রান্সপারেন্সি সেন্টার উন্মোচন করল টিকটক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে নতুন ট্রান্সপারেন্সি সেন্টার উন্মোচন করল টিকটক

মাঝারি দামের ফোল্ডেবল ফোন আনতে চায় স্যামসাং
লিড স্টোরি

মাঝারি দামের ফোল্ডেবল ফোন আনতে চায় স্যামসাং

স্মার্টফোনের জন্য কোন মেসেজিং অ্যাপ নিরাপদ?
নির্বাচিত

স্মার্টফোনের জন্য কোন মেসেজিং অ্যাপ নিরাপদ?

চারটি টিভি স্টেশন ব্লক করেছে ভারত পাল্টা পদক্ষেপ নিবে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

চারটি টিভি স্টেশন ব্লক করেছে ভারত পাল্টা পদক্ষেপ নিবে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2026

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix